Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
এক বালিশে মেসি-ট্রফি, ঘুম থেকে উঠে বললেন, ‘শুভ সকাল’

খেলা

টিবিএস রিপোর্ট
20 December, 2022, 05:30 pm
Last modified: 20 December, 2022, 05:40 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু মুগ্ধ
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

এক বালিশে মেসি-ট্রফি, ঘুম থেকে উঠে বললেন, ‘শুভ সকাল’

অবশেষে আধারের অধ্যায় শেষ। সূর্যের রাঙা হাসিতে ঝিলিক দিয়েছে সোনালী শিরোপা, বিশ্বজয়ের প্রশান্তিতে সবুজ গালিচায় হাত-পা ছড়িয়ে দিয়েছেন মেসি। এ যে পরম শান্তি, ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর অপার্থিব এক সুখ। 
টিবিএস রিপোর্ট
20 December, 2022, 05:30 pm
Last modified: 20 December, 2022, 05:40 pm

একটি বালিশ; ভাগাভাগি করতে হয়েছে লিওনেল মেসিকে। এক অংশে তার মাথা, আরেক অংশে পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি। স্বপ্নের শিরোপায় হাত রেখে ঘুমাচ্ছেন তিনি, যেন সন্তানকে আগলে পরম শান্তিতে ঘুম দিয়েছেন আর্জেন্টিনা ফুটবলের মহানায়ক।

আকুলতা নিয়ে এমন একটি ভোর কতোভাবেই না চেয়েছেন মেসি। কিন্তু বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। তবুও ভোর হয়েছে, তবে সেটা বিষাদে মোড়ানো। সূর্য উঁকি দিলেও সেখানে আলোর বদলে অন্ধকার চোখে পড়েছে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের। 

অবশেষে আধারের অধ্যায় শেষ। সূর্যের রাঙা হাসিতে ঝিলিক দিয়েছে সোনালী শিরোপা, বিশ্বজয়ের প্রশান্তিতে সবুজ গালিচায় হাত-পা ছড়িয়ে দিয়েছেন মেসি। এ যে পরম শান্তি, ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর অপার্থিব এক সুখ। 

ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার দুদিন হতে চললো। কিন্তু রেশটা এখনও সবুজ-সতেজ। যেন কিছুক্ষণ আগেই বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরেছেন আর্জেন্টিনা ফুটবলের স্বপ্নের নায়ক মেসি। 

লুসাইল স্টেডিয়ামের রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ বাঁশি বাজার পরই উৎসবের নগরীতে পরিণত হয়েছে আর্জেন্টিনা। নাওয়া-খাওয়া ভুলে রাস্তায় জয়োৎসব করে যাচ্ছেন আলবিসেলেস্তেরা। স্বপ্নের শিরোপা নিয়ে বীরের বেশে দেশে ফিরে এসব ফুটবল পাগল ভক্তদের মাঝে কিছু সময় কাটিয়ে হোটেলে উঠেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। 

গভীর রাতে হোটেলে পৌঁছে অবশেষে ঘুমানোর ফুরসত মিলেছে তাদের। ঘুমটা কেমন হয়েছে, সেটার বর্ণনায় মেসির পোস্ট করা ছবিটা দেখালেই চলছে। এক বালিশে শিরোপা নিয়েই ঘুমিয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার। 

ঘুমিয়েছেন ট্রফি নিয়ে, ঘুম ভেঙে আবারও ট্রফির সঙ্গে পোজ দিয়ে তুলেছেন ছবি। ঘুমের একটি ছবি এবং কফিতে মুখ দিতে দিতে ট্রফি নিয়ে তোলা আরও দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মেসি। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, 'শুভ সকাল।' 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বিশ্বচ্যাম্পিয়ন / বিশ্বকাপ ট্রফি / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু মুগ্ধ
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net