Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
‘অনেকের কাছেই ফ্রান্স ফেবারিট, কিন্তু আমাদের বিশ্বসেরা খেলোয়াড় আছে’

খেলা

টিবিএস ডেস্ক
17 December, 2022, 08:15 pm
Last modified: 17 December, 2022, 08:25 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • গোলরক্ষক সময় নষ্ট করলেই প্রতিপক্ষ পাবে কর্নার, ফুটবলে নতুন নিয়ম
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

‘অনেকের কাছেই ফ্রান্স ফেবারিট, কিন্তু আমাদের বিশ্বসেরা খেলোয়াড় আছে’

কাতারে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকের সংখ্যা কম নয়। তাদের দেখে এমিলিয়ানো মার্তিনেসের মনে হচ্ছে তিনি আর্জেন্টিনাতেই আছেন।
টিবিএস ডেস্ক
17 December, 2022, 08:15 pm
Last modified: 17 December, 2022, 08:25 pm

গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ও সেমি-ফাইনাল পেরিয়ে পাওয়া গেছে কাতার বিশ্বকাপের সেরা দুই দল; আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচের জন্য অপেক্ষার প্রহরও প্রায় শেষ। একদিন পরই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দেশ দুটি। শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে অনেকের চোখেই ফ্রান্স এগিয়ে। এটা মেনে নিচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও। কিন্তু তিনি এটাও জানিয়ে রেখেছেন, তাদের দলে আছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। 

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপার লড়াই শুরু হবে। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অনেক বিষয় নিয়েই কথা বলেন এমিলিয়ানো। নিজের অধ্যাবসায়, মনোভাব, মানুষের ভালোবাসা-সমর্থন, প্রতিপক্ষ নিয়ে অনেকক্ষণ কথা বলেন নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার এই জয়ের নায়ক। 

বিশ্বকাপের ফাইনালে ওঠার উচ্ছ্বাসের কথা জানিয়ে শুরুতেই এমিলিয়ানো বলেন, 'বিশ্বকাপের ফাইনালে ওঠাটা পাগলাটে ব্যাপার। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে আমরা শুরু করলেও প্রতি ম্যাচেই আমরা উন্নতি করেছি। কঠিন পথ ছিল, কিন্তু আমরা বলেছি দেশকে খারাপ অবস্থায় রেখে আমরা কোথাও যাচ্ছি না এবং আমরা বিশ্বকাপ ফাইনাল খেলতে চাই।'

নিজের কঠিন পথচলা নিয়ে তিনি বলেন, 'এখানে পৌঁছাতে আমাকে কতোটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেটা ভাবাটাও খুব কঠিন। আমি জীবনভরই একজন যোদ্ধা। গোল রক্ষা করার জন্য সমস্ত আর্জেন্টাইনকে সঙ্গে পাওয়াটা খুবই আবেগপূর্ণ ব্যাপার। তবে আমি যখন ম্যাচ শুরু হয়, তখন আমি ঠান্ডা মাথায় থাকি।'

ফ্রান্সকে অনেকে ফেবারিট মানলেও তাতে সমস্যা দেখছেন না এমিলিয়ানো, বাকি সবার মতো তিনিও ভরসা রাখছেন মেসির ওপর। এমিলিয়ানোর ভাষায়, 'আমরা ফ্রান্সের দিকে নজর রেখেছিলাম, কারণ শেষ ষোলোতে তারাও আমাদের প্রতিপক্ষ হতে পারতো। তাদের রক্ষভাগ দারুণ এবং ভয়ঙ্কর চারজন ফরোয়ার্ড আছে। তাদের একটি ব্যাপার ভালো লাগে, তারা বলে অন্যরা ফেবারিট। আর আমরা কাউকে ছোট করে দেখি না। আমরা যখন ব্রাজিলে খেলতে যাই, তারা তখন ফেবারিট ছিল। এখন অনেকের কাছেই ফ্রান্স ফেবারিট, কিন্তু আমাদের বিশ্বসেরা (লিওনেল মেসি) খেলোয়াড় আছে।'

কাতারে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকের সংখ্যা কম নয়। তাদের দেখে এমিলিয়ানোর মনে হচ্ছে তিনি আর্জেন্টিনাতেই আছেন। ব্যাপারটি অনেক বড় পাওয়া জানিয়ে  তারকা এই গোলরক্ষক বলেন,  'এখানে আমরা বাড়ির মতোই অনুভব করছি, সব মানুষকে কাছের মনে হচ্ছে। এটা অনেক বড় সুবিধা।'

আর্জেন্টিনা গেলে কেমন সময় কাটে, তা নিয়েও কথা বলেন এমিলিয়ানো। তিনি বলেন, 'আমি খুবই সাধারণ মানুষ। ভালো সময়ে আমি আমার মেজাজ হারাই না, খারাপ সময়ে হতাশ হয়ে পড়ি না। আমি যখন আর্জেন্টিনা থাকি, মানুষের সাথে ছবি তুলতেই সময় চলে যায়। সবাই সব সময় ছবি তোলার কথা বলে। আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি এবং আমি সেটার মূল্যায়ন করি।' 

Related Topics

টপ নিউজ

এমিলিয়ানো মার্টিনেজ / আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ / গোলরক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • গোলরক্ষক সময় নষ্ট করলেই প্রতিপক্ষ পাবে কর্নার, ফুটবলে নতুন নিয়ম
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net