Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির স্ত্রী বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিবা আবৌক  

খেলা

টিবিএস ডেস্ক 
13 December, 2022, 06:30 pm
Last modified: 13 December, 2022, 06:37 pm

Related News

  • বিশ্বকাপ সাফল্যের পেছনের গডফাদার: কে এই নাসের লারগুয়েত?
  • 'মন খারাপ করো না, তুমি ইতিহাস গড়েছো', মরক্কোর হারের পর হাকিমিকে এমবাপ্পের টুইট
  • এমবাপ্পে-হাকিমির বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়ে সেমি-ফাইনাল! 
  • ‘দেখা হবে বন্ধু’- পিএসজি সতীর্থ এমবাপ্পেকে থামাতে প্রস্তুত মরক্কোর হাকিমি
  • মরোক্কান হাকিমি: ‘কঠিন সময়’ থেকে তারকা বনে যাওয়ার গল্প

মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির স্ত্রী বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিবা আবৌক  

সাধারণত হিবার মূল পরিচয় অভিনেত্রী হিসেবেই। ২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে হিবার অভিনয়ে অভিষেক হলেও– প্রথমেই ততটা জনপ্রিয়তা পায়নি। মুলত টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’ এ ফাতিমা নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন। তবে হিবার অভিনয় ক্যারিয়ার শুধু টিভি সিরিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং টিভি সিরিজ ছাড়াও তিনি আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন। 
টিবিএস ডেস্ক 
13 December, 2022, 06:30 pm
Last modified: 13 December, 2022, 06:37 pm
ছবি: স্পোর্টস ফাইন্ডিং ডটকম

বিশ্বকাপের আগে ফুটবলার আশরাফ হাকিমির পরিচয়– ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব পিএসজির তারকা হিসেবেই জনপ্রিয় ছিল। কিন্তু, কাতার বিশ্বকাপে নিজ দেশ মরক্কোর অসাধারণ সব সাফল্য যেন আশরাফ হাকিমিকে নতুন করে পরিচয় দিয়েছে। বর্তমানে ২৪ বছর বয়সী আশরাফ হাকিমি শুধু মরক্কোর তারকা ফুটবলারই নন বরং বিশ্বকাপের দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। খবর ডেইলি স্টার ইউকের 

গণমাধ্যমে আশরাফ হাকিমির জীবনসংগ্রামের গল্প শুনেছেন অনেকেই। এছাড়াও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার পর মায়ের সাথে আশরাফ হাকিমির ছবিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তবে হাকিমির ব্যক্তিজীবন নিয়ে এ আলোচনা শুধু মাকে নিয়েই সীমাবদ্ধ থাকেই। বরং সম্প্রতি আলোচনায় এসেছেন আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবৌক, সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে দুইজনের ছবি। 

ছবি: ওয়্যারইমেজ/ ভায়া ডেইলি স্টার ইউকে

হাকিমির স্ত্রী হিবা আবৌক ১৯৮৬ সালে মাদ্রিদে জন্মগ্রহণ করে। জন্মসূত্রে হিবা স্পেনের নাগরিক হলেও তার পূর্বপুরুষের বসবাস ছিল তিউনিসিয়া ও লেবাননে। শিক্ষাজীবনে হিবা আরবি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করলেও পরে নাটকের ওপরও ডিগ্রি নিয়েছেন। স্প্যানিশ ও আরবি ছাড়াও ফরাসি, ইংরেজি ও ইতালিয়ান ভাষার পারদর্শীতা অর্জন করেছেন হিবা।

সাধারণত হিবার মূল পরিচয় অভিনেত্রী হিসেবেই। ২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে হিবার অভিনয়ে অভিষেক হলেও– প্রথমেই ততটা জনপ্রিয়তা পায়নি। মুলত টিভি সিরিজ 'এল প্রিন্সিপ' এ ফাতিমা নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন। তবে হিবার অভিনয় ক্যারিয়ার শুধু টিভি সিরিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং টিভি সিরিজ ছাড়াও তিনি আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন। 

মাঠে দুর্দান্ত আশরাফ হাকিমি। ছবি: ফিফা/ ভায়া গেটি ইমেজেস

৩৬ বছর বয়সী হিবা আবৌকের সাথে হাকিমির পরিচয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। ২০১৮ সালে এ দুই তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাকিমি ও হিবার দুই সন্তান রয়েছে। প্রথম সন্তানের জন্ম ২০২০ সালে, দ্বিতীয়জনের জন্ম চলতি বছরের ফেব্রুয়ারিতে। চলতি বছর এ তারকা দম্পতি 'ভোগ অ্যারাবিয়ার' ফটোশুটে অংশ নেওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন। 

বর্তমানে অভিনেত্রী হিবাকে বিয়ে করে সুখী জীবনযাপন করলেও, নিজের অতীতকে ভুলে যায়নি আশরাফ হাকিমি। বুন্দেসলিগার ওয়েবসাইটে প্রকাশিত আশরাফের এক সাক্ষাৎকারে নিজের পরিবারের জীবন সংগ্রামের কথা নিঃসংকোচে স্বীকার করেছেন তিনি। 

হাকিমি জানান, তার মা পরিবার সামলাতে স্পেনে মানুষের বাসাবাড়ি পরিস্কারের কাজ করতেন। তার বাবা হাসান হাকিমিও জীবনসংগ্রামে টিকে থাকার জন্য স্পেনের রাস্তায় ফেরি করে মালামাল বিক্রি করতেন। তবে বর্তমানে আশরাফ হাকিমির ভাগ্য বদলেছে; চোখের সামনে হাতছানি দিচ্ছে দেশের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ।
 
Related Topics

টপ নিউজ / বিনোদন

আশরাফ হাকিমি / হিবা আবৌক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • বিশ্বকাপ সাফল্যের পেছনের গডফাদার: কে এই নাসের লারগুয়েত?
  • 'মন খারাপ করো না, তুমি ইতিহাস গড়েছো', মরক্কোর হারের পর হাকিমিকে এমবাপ্পের টুইট
  • এমবাপ্পে-হাকিমির বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়ে সেমি-ফাইনাল! 
  • ‘দেখা হবে বন্ধু’- পিএসজি সতীর্থ এমবাপ্পেকে থামাতে প্রস্তুত মরক্কোর হাকিমি
  • মরোক্কান হাকিমি: ‘কঠিন সময়’ থেকে তারকা বনে যাওয়ার গল্প

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net