Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
এমবাপ্পে-হাকিমির বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়ে সেমি-ফাইনাল! 

টিবিএস ডেস্ক
14 December, 2022, 07:15 pm
Last modified: 14 December, 2022, 07:36 pm

Related News

  • ‘টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল—কোনো দিকেই পরিকল্পনামতো খেলতে পারিনি’: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • প্যারাগুয়ের 'ডার্টি ফুটবল ট্যাকটিস' মোকাবিলা করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়

এমবাপ্পে-হাকিমির বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়ে সেমি-ফাইনাল! 

ক্লাবে এমবাপ্পে ও আশরাফ হাকিমির 'ব্রোম্যান্স' দর্শকদের কাছে বিশেষ উপভোগ্য হলেও, বিশ্বকাপ তাদেরকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু মরক্কো কোয়ার্টার ফাইনালে ওঠার পর সবার আগে এমবাপ্পেই হাকিমিকে অভিনন্দন জানিয়েছেন।
টিবিএস ডেস্ক
14 December, 2022, 07:15 pm
Last modified: 14 December, 2022, 07:36 pm

কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি, সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড়। এমবাপ্পে খেলেন ফ্রান্স জাতীয় দলের হয়ে এবং হাকিমি মরক্কোর হয়ে। চলমান কাতার বিশ্বকাপে দুজনেই নিজ নিজ দলকে একের পর এক সাফল্য অর্জনে সাহায্য করেছেন। কিন্তু যারা ক্লাব ফুটবল সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন সারাবছর এই দুই তারকা কাঁধে কাঁধ মিলিয়েই চলেন, খুনসুটি করেন, একে অপরের আনন্দের ভাগীদার হন। কারণ দুজনেই যে খেলেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ের হয়ে।

ক্লাবে এমবাপ্পে ও আশরাফ হাকিমির 'ব্রোম্যান্স' দর্শকদের কাছে বিশেষ উপভোগ্য হলেও, কাতার বিশ্বকাপ তাদেরকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠা মরক্কোকে প্রতিহত করতে গিয়ে এমবাপ্পে যে তার 'ক্লাবের বন্ধু'কে ভুলে যাবেন তা বলাই বাহুল্য!

সেমিফাইনালে দুই দলের মুখোমুখি হওয়া নিশ্চিত হতেই টুইটারে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তাদের। পিএসজি সতীর্থকে উদ্দেশ্য করে হাকিমি লিখেছিলেন- "শীঘ্রই দেখা হবে বন্ধু!"

তবে বিশ্বকাপ শুরুর আগেই গত জানুয়ারিতে এমবাপ্পে কাতার সফরে গিয়ে একটি ভিডিও ক্লিপে হাকিমির উদ্দেশ্য বলেছিলেন, "মরক্কোর বিপক্ষে যদি খেলতে হয়, তাহলে তো আমাকে আমার বন্ধুকে ধ্বংস করে দিতে হবে।" এর জবাবে হাসিমুখে হাকিমি বলেছিলেন, "আমিও ওকে উড়িয়ে দিবো।"

ফ্রান্সের রক্ষণভাগের সবচেয়ে বড় শক্তি হওয়ায় এমবাপ্পেকে অবশ্যই মরক্কোর রাইট-ব্যাক হাকিমির সামনে পড়তেই হবে। তাই রাতের ম্যাচে এই দুজনের লড়াই দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
পিএসজিতে এমবাপ্পে ও হাকিমির 'ব্রোম্যান্স' এতটাই ভালো যে দুজনে সারাক্ষণ কাছাকাছি থাকেন, প্লেনে পাশাপাশি বসেন, একসঙ্গে ভিডিও গেমস খেলেন, ছুটিও কাটাতে যান একসঙ্গে।

তবে মরক্কো জানিয়েছে, শুধু এমবাপ্পেকে আটকানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের; আর কোচ ওয়ালিদ রেগ্রাগুই হাকিমির ওপর পূর্ণ ভরসা রাখছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বন্ধুকে(এমবাপ্পে) হারিয়ে দেওয়ার জন্য যে হাকিমি সর্বোচ্চ চেষ্টা করবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।"

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি গোল করেছেন এমবাপ্পে। তবে সমান সংখ্যক গোল নিয়ে তার পাশেই চোখ রাঙাচ্ছেন লিওনেল মেসি। আজ জিতে গেলে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধেই ফাইনালে খেলতে হবে এমবাপ্পেকে। এদিকে আশরাফ হাকিমির মতো তারকাদের প্রচেষ্টার জোরেই গত পাঁচ ম্যাচে অন টার্গেটে মাত্র ১০টি শট হজম করেছে মরক্কো।

নক-আউট পর্বে স্পেনের বিপক্ষে পেনাল্টিতে গোল করে পেঙ্গুইন স্টাইলে গোল উদযাপন করেছেন হাকিমি, যা তিনি পিএসজিতে এমবাপ্পে ও সের্হিও র্যা মোসের সাথে করে থাকেন।

এখানেই শেষ নয়, কাতারের দোহায় হাকিমির হোটেলে গিয়ে একদিন দেখাও করে এসেছেন এমবাপ্পে। মরক্কো কোয়ার্টার ফাইনালে ওঠার পর সবার আগে তিনিই হাকিমিকে অভিনন্দন জানিয়েছেন। 

ফ্রান্স অধিনায়ক হুগো লরিস মনে করেন, কাতারের আল-বাইত স্টেডিয়ামের এক ম্যাচে হাকিমি-এমবাপ্পের বন্ধুত্বে কোনো নেতিবাচক ছায়া পড়বে না। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ম্যাচ তো অনুষ্ঠিত হবেই। মাঠে বন্ধুর বিপক্ষে দাঁড়াতে হলেও কিছু করার নেই, এটা বিশ্বকাপ, তাই একে-অপরের মোকাবিলা করতেই হবে।"

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

কিলিয়ান এমবাপ্পে / আশরাফ হাকিমি / বন্ধুত্ব / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ‘টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল—কোনো দিকেই পরিকল্পনামতো খেলতে পারিনি’: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • প্যারাগুয়ের 'ডার্টি ফুটবল ট্যাকটিস' মোকাবিলা করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net