Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া, টাইব্রেকারে কারা বেশি ভালো

খেলা

টিবিএস রিপোর্ট
13 December, 2022, 04:55 pm
Last modified: 13 December, 2022, 05:05 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া, টাইব্রেকারে কারা বেশি ভালো

কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। দুই দলই পেনাল্টি শুট আউটে জিতে উঠেছে সেমি-ফাইনালে। আজকের ম্যাচের আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপে কার টাইব্রেকার ভাগ্য কেমন।  
টিবিএস রিপোর্ট
13 December, 2022, 04:55 pm
Last modified: 13 December, 2022, 05:05 pm

ফুটবলের যেকোনো টুর্নামেন্টে নক-আউট পর্বের খেলা নির্ধারিত সময়ে শেষ না হলে দেওয়া হয় অতিরিক্ত সময়। ৯০ মিনিটের পর আরও ৩০ মিনিট। ১২০ মিনিটের লড়াইয়ের পরও ফল না এলে খেলা গড়ায় টাইব্রেকারে। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি টাইব্রেকার হয়ে গেছে। 

ফুটবল বিশ্বকাপের বয়স ৯২ বছর হলেও টাইব্রেকারের ততোটা নয়। টাইব্রেকারের রীতি চালু হয়েছে ৪৪ বছর হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পর ম্যাচে ফল না আসায় প্রথমবারের মতো ১৯৭০ সালে পেনাল্টি শুট আউটের দাবি ওঠে। ওই বছরই প্রস্তাব দেওয়া হয়, কিন্তু টাইব্রেকারের রীতি পাস হয় ১৯৭৮ সালে গিয়ে।

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের আসর ১৯৭৮ বিশ্বকাপে প্রথমবারের মতো টাইব্রেকারের নিয়ম চালু হয়। যদিও ওই আসরে টাইব্রেকারের দরকার পড়েনি, নির্ধারিত সময়েই সব ম্যাচের ফল হয়ে যায়। প্রথমবারের মতো ১৯৮২ বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়ে ম্যাচের ফলাফল নির্ধারণে।

৪৪ বছরে (এবারের ৪টিসহ) বিশ্বকাপে মোট ৩৪টি টাইব্রেকার হয়েছে। সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির আজকের প্রতিপক্ষ ক্রোয়েশিয়াও বিশ্বকাপে চারবার টাইব্রেকারের রোমাঞ্চের মুখোমুখি হয়েছে। 

কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এবারের আসরের ৪ টাইব্রেকারের দুটির অংশ এই দুই দল। দুই দলই পেনাল্টি শুট আউটে জিতে উঠেছে সেমি-ফাইনালে। আজকের ম্যাচের আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপে কার টাইব্রেকার ভাগ্য কেমন।  

আর্জেন্টিনা

বিশ্বকাপের নক আউট পর্বে এখন পর্যন্ত ৬ বার ট্রাইব্রেকারে গেছে আর্জেন্টিনার ম্যাচ। যেখানে আলবিসেলেস্তেদের সাফল্য বেশ ভালোই। ৬ বারের ৫ বারই টাইব্রেকার রোমাঞ্চ জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

                ম্যাচ                                      বিশ্বকাপ                                        পর্যায়

আর্জেন্টিনা ৪-৩ নেদারল্যান্ডস                    ২০২২                                 কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ৪-২ নেদারল্যান্ডস                     ২০১৪                                   সেমি-ফাইনাল

আর্জেন্টিনা ২:৪ জার্মানি                              ২০০৬                                কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ৪:৩ ইংল্যান্ড                             ১৯৯৮                                      শেষ ষোলো

আর্জেন্টিনা ৪:৩ ইতালি                                ১৯৯০                                   সেমি-ফাইনাল

আর্জেন্টিনা ৩:২ যুগোস্লাভিয়া                       ১৯৯০                                কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া

বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি টাইব্রেকারে অংশ নিয়েছে ক্রোয়েশিয়া। যেখানে তাদের কেউ হারাতে পারেনি, সবগুলো টাইব্রেকার জিতেছে ক্রোয়াটরা।

           ম্যাচ                                           বিশ্বকাপ                                           পর্যায়

ক্রোয়েশিয়া ৪:২ ব্রাজিল                             ২০২২                                    কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া ৩-১ জাপান                            ২০২২                                        শেষ ষোলো

ক্রোয়েশিয়া ৪:৩ রাশিয়া                             ২০১৮                                      কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া ৩:২ ডেনমার্ক                         ২০১৮                                         শেষে ষোলো
 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / আর্জেন্টিনা ফুটবল দল / ক্রোয়েশিয়া ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net