Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে ইশান কিশানের বিশ্ব রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
10 December, 2022, 03:40 pm
Last modified: 11 December, 2022, 03:33 pm

Related News

  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • মেরু অঞ্চলের উপযোগী ৫৮,০০০ টনের ফ্ল্যাট কার্গো জাহাজ নির্মাণ করে চীনের বিশ্ব রেকর্ড
  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • সবচেয়ে কম বয়সে ৮ হাজার মিটার উঁচু ১৪ পর্বতর্শৃঙ্গের চূড়ায় উঠে রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে ইশান কিশানের বিশ্ব রেকর্ড

সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের জন্য যমদূত হয়ে উঠলেন ইশান কিশান। কোনো কিছুতেই বাধা গেল না ভারতের এই তরুণ ব্যাটসম্যানকে। এক ইনিংস দিয়ে রেকর্ড বই এলোমেলো করে দিলেন তিনি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
10 December, 2022, 03:40 pm
Last modified: 11 December, 2022, 03:33 pm
এক ইনিংসে অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন ইশান কিশান। ছবি: বিসিবি

বল হাতে যেমন শুরু করে বাংলাদেশ, তাতে দারুণ কিছুর আভাসই মিলেছিল। ১৫ রানেই শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশের সাফল্য আর ভারতের ব্যর্থতা এতোটুকুই। এরপর অন্য গল্প, যেখানে নায়কের নাম ইশান কিশান, পার্শ্ব নায়ক বিরাট কোহলি। জুটির রেকর্ড, রানবন্যা সবই হলো। মহাকাব্যিক এক ইনিংস খেলে ওয়ানডে ইতিহাসের অনেকগুলো রেকর্ড নিজের করে নিলেন কিশান। 

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের জন্য ভারতের এই তরুণ ব্যাটসম্যান হয়ে উঠলেন যমদূত। কোনো কিছুতেই বাধা গেল না তাকে। অপ্রতিরোধ্য কিশান খুনে ব্যাটিংয়ে খেললেন ১৩১ বলে ২৪টি চার ও ১০টি ছক্কায় ২১০ রানের ঐতিহাসিক এক ইনিংস। তাতে গড়া হয়ে গেল বিশ্ব রেকর্ড, সেটাও কয়েকটি। 

ওয়ানডে ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ২৪ বছর বয়সী কিশান। এলিট এই তালিকায় নাম তোলার দিন রেকর্ড বই এলোমেলো করে দিয়েছেন তিনি। একটা একটা করে শুরু করা যাক। ক্যারিবীয় ব্যাটিং ঝড় ক্রিস গেইলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন কিশান। ১২৬ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। গেইল করেছিলেন ১৩৮ বলে। 

ওয়ানডে ইতিহাসে কিশানের ইনিংসটিসহ ডাবল সেঞ্চুরি হয়েছে ৯টি। এর মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন কিশান। সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরি করার আগের রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। ২৬ বছর ১৮৬ দিনে ডাবল সেঞ্চুরি করেন তিনি। কিশানের ইনিংসটি ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার ও রোহিত শর্মার তিন ডাবল সেঞ্চুরির পরের দুটি ইনিংসকে। 

তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান ওয়ানডে ম্যাচই খেলেছেন ৯টি, এটা তার দশম ম্যাচ। আগে তিনটি হাফ সেঞ্চুরি করলেও ছিল না সেঞ্চুরি। সাগরিকায় প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার দিনই সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন ভারতের প্রতিভাবান এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আর কোনো ব্যাটসম্যান নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করতে পারেননি। সবচেয়ে কম ইনিংস (৯ ইনিংস) খেলে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও তিনি। ফকর জামান করেছিলেন ১৭তম ইনিংসে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন কিশান। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল চার্লস কভেন্ট্রির, ১৯৪ রানের হার নামা ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। বাংলাদেশের মাটিতেও এটা প্রথম ডাবল সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল শেন ওয়াটসনের, অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার করেন ১৮৫ অপরাজিত ইনিংস। 

আজকের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এটা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ রানের ইনিংসটি লিটন কুমার দাসের, ১৩৬ রান করেছিলেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটসম্যান। কিশানের রেকর্ড গড়া ইনিংসটি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এতোদিন রেকর্ডটি ছিল বীরেন্দর শেবাগের, ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ইনিংসে সবচেয়ে বেশি ২৪টি বাউন্ডারি মেরেছেন কিশান। এর আগে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান মারেন ২২টি। ইতিহাস গড়া ইনিংস খেলার পথে কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন কিশান। যা যেকোনো উইকেটে যেকোনে দলের জন্য বাংলাদেশর বিপক্ষে সর্বোচ্চ। 

Related Topics

টপ নিউজ

ইশান কিশান / বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ / বিশ্ব রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • মেরু অঞ্চলের উপযোগী ৫৮,০০০ টনের ফ্ল্যাট কার্গো জাহাজ নির্মাণ করে চীনের বিশ্ব রেকর্ড
  • জিম্বাবুয়ের ব্যাটিং তাণ্ডব, ৩৪৪ রান তুলে গড়লো বিশ্ব রেকর্ড
  • সবচেয়ে কম বয়সে ৮ হাজার মিটার উঁচু ১৪ পর্বতর্শৃঙ্গের চূড়ায় উঠে রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net