Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
অসংখ্য বিয়ের প্রস্তাবে বিরক্ত, ফোন বন্ধ করে দিলেন এই ফুটবলার

খেলা

টিবিএস ডেস্ক
03 December, 2022, 06:35 pm
Last modified: 03 December, 2022, 06:48 pm

Related News

  • এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • প্লেনেই বিমানবালা প্রেমিকাকে বিয়ের প্রস্তাব পাইলটের!
  • ইতিহাস গড়ে ফাইনালে জর্ডান

অসংখ্য বিয়ের প্রস্তাবে বিরক্ত, ফোন বন্ধ করে দিলেন এই ফুটবলার

কাতার বিশ্বকাপের তিনটি ম্যাচ দক্ষিণ কোরিয়ার ফুটবলার গুয়ে-সাংয়ের জীবনের সব পাল্টে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যার ফলোয়ার ছিল ২০ হাজার, কয়েকদিনের ব্যবধানে তার ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ লাখে, এবং তা বেড়েই চলেছে।
টিবিএস ডেস্ক
03 December, 2022, 06:35 pm
Last modified: 03 December, 2022, 06:48 pm

খ্যাতির বিড়ম্বনা একেই বলে! ফোন কল, ম্যাসেজ তো পাচ্ছেনই, সঙ্গে আসছে হাজারটা বিয়ের প্রস্তাব। শুরুতে ব্যাপারটি উপভোগ্য থাকলেও পরে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উপায় না দেখে তাই নিজের ফোনই বন্ধ করে দেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড চো গুয়ে-সাং।

কাতার বিশ্বকাপের তিনটি ম্যাচ গুয়ে-সাংয়ের জীবনের সব পাল্টে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যার ফলোয়ার ছিল ২০ হাজার, কয়েকদিনের ব্যবধানে তার ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ লাখে, এবং তা বেড়েই চলেছে। দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইউর্ক টাইমস।

প্রতিভাবান হলেও বিশ্বকাপ শুরুর আগে গুয়ে-সাংয়ের গায়ে ছিল না তারকা ফুটবলারের ট্যাগ। এমনকি তার নাম সেভাবে শোনাও যায়নি বিশ্ব মিডিয়ায়। কিন্তু দক্ষিণ কোরিয়ার দাপুটে বিশ্বকাপ মিশনে তিনি হয়ে উঠেছেন বাজির ঘোড়া। আর তাতে রাতারাতি তারকা বনে গেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। 

From @TheAthleticFC: Cho Gue-sung had to turn his phone off because he was getting too many marriage proposals. At the start of the #FIFAWorldCup he had around 20,000 Instagram followers. At the time of writing, he has 1.6 million. https://t.co/feaZ3lxQdn pic.twitter.com/rIjw3kHDA6— The New York Times (@nytimes) December 2, 2022

ড্রয়ে শুরু করা দক্ষিণ কোরিয়া পরের ম্যাচে ঘানার বিপক্ষে হেরে যায়। শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠে এশিয়ার দেশটি। দলের বিশ্বকাপ যাত্রায় ত্রাতা হিসেবে নিজেকে হাজির করেছেন গুয়ে-সাং। ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে জোড়া গোল করেন তিনি। 

যদিও দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারের শুরু দেখে এমন আভাস মেলেনি। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ১৬ মিনিট খেলেন তিনি। পরের ম্যাচে পুরো সময় মাঠে থাকার সুযোগ দারুণভাবে কাজে লাগান তরুণ এই ফুটবলার, ঘানার জালে দুবার বল পাঠান তিনি। 

শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের বিপক্ষে গোলের দেখা পাননি তিনি, তবে ৮৯ মিনিট পর্যন্ত খেলা এই ফুটবলার দলের প্রত্যাশা মিটিয়েছেন। এই ম্যাচের পারফরম্যান্স ও আগের ম্যাচের জোড়া গোল তাকে তারকা বানিয়ে দিয়েছে। যে তারকা খ্যাতির পর জীবন তো পাল্টে গেছেই, উল্টো ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। 
 

Related Topics

টপ নিউজ

চো গুয়ে-সাং / দক্ষিণ কোরিয়া ফুটবল দল / কাতার বিশ্বকাপ / বিয়ের প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • প্লেনেই বিমানবালা প্রেমিকাকে বিয়ের প্রস্তাব পাইলটের!
  • ইতিহাস গড়ে ফাইনালে জর্ডান

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net