Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বেনজেমার হাতেই উঠলো ব্যালন ডি’অর

খেলা

টিবিএস ডেস্ক
18 October, 2022, 02:45 am
Last modified: 18 October, 2022, 02:51 am

Related News

  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • কেন ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে রিয়াল মাদ্রিদ
  • নাটকীয় রাত শেষে ভিনিসিয়ুসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর রদ্রির
  • ব্যালন ডি’অরের লড়াইয়ে নেই মেসি-রোনালদো, ২১ বছরে প্রথম
  • ভিনিসিয়ুসের কাছে ব্যালন ডি'অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুরুত্বপূর্ণ

বেনজেমার হাতেই উঠলো ব্যালন ডি’অর

বেনজেমার সাফল্যে ফ্রান্সেরও দীর্ঘদিনের অপেক্ষা ফুরালো। দেশটির সর্বশেষ ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জেতেন জিনেদিন জিদান। কিংবদন্তি এই ফুটবলারের পর পুরস্কারটি দেশে ফেরালেন বেনজেমা।
টিবিএস ডেস্ক
18 October, 2022, 02:45 am
Last modified: 18 October, 2022, 02:51 am

স্বপ্নের মতো মৌসুম কাটানোর পর করিম বেনজেমার হাতে ব্যালন ডি'অরের ট্রফিটা দেখতে পাচ্ছিলেন অনেকেই। রিয়াল মাদ্রিদের ফরাসি এই স্ট্রাইকারের হাতে যে পুরস্কারটি উঠবে, তা অনুমেয়ই ছিল। বেশিরভাগ ফুটবলপ্রেমীর অনুমানই বাস্তবে রূপ নিলো। ২০২২ সালের ব্যালন ডি'অর জিতেছেন বেনজেমা। প্রথমবারের মতো এই পুরস্কারটি জিতলেন তিনি। 

সোমবার রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে বেনজেমার হাতে তুলে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী 'ফ্রান্স ফুটবল'- এর পুরস্কার, ব্যালন ডি'অর ২০২২। স্বদেশী ও গুরু জিনেদিন জিদানের হাত থেকে পুরস্কারটি নেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেকটা পথ পেরিয়ে অবশেষে ব্যালন ডি'অরে চুমু এঁকে দেওয়ার সুযোগ হলো বেনজেমার। 

তারকা এই স্ট্রাইকারের সাফল্যে ফ্রান্সেরও দীর্ঘদিনের অপেক্ষা ফুরালো। ফ্রান্সের সর্বশেষ ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে ব্যালন ডি'অর জেতেন জিদান। কিংবদন্তি এই ফুটবলারের পর পুরস্কারটি দেশে ফেরালেন বেনজেমা। নিজেদের ঘরের পুরস্কারই এতোদিন ভাগাভাগি করে নিয়েছেন অন্যরা। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত হয় মেসি, না হয় রোনালদো এই পুরস্কার জেতেন। ২০১৮ সালে জেতেন লুকা মদ্রিচ, পরের বছর আবারও মেসি।  

গত বছর রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি'অর জেতেন মেসি। কিন্তু এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না আর্জেন্টাইন এই ফুটবল জাদকুর। ২০০৫ সালের প্রথমবারের মতো বর্ষসেরার এই পুরস্কারে নাম ছিল না তার। নাম থাকলেও অনেক পিছিয়ে আছেন রোনালদোর। এবারের তালিকায় ২০তম স্থানে আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা এই ফুটবলার। 

ফ্রান্সের দীর্ঘ অপেক্ষা ফুরানোর পাশাপাশি আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল ও জার্মানির পাশে নিজের দেশের নামটি বসালেন বেনজেমা। প্রতিটি দেশেই সাতবার করে গেছে এই পুরস্কারটি। চার দেশের কয়েকজন ফুটবলার মিলে সাতবার ব্যালন ডি'অর জিতলেও আর্জেন্টিনার হয়ে মেসি একাই সবগুলো জিতেছেন। 

গুরু, আদর্শ জিদানের হাত থেকে পুরস্কারটি নেন বেনজেমা। ছবি: টুইটার

এবারের ব্যালন ডি'অর জেতার পথে বেনজেমা পেছনে ফেলেছেন রবার্ট লেভানডোভস্কি, কেভিন ডি ব্রুইনে ও সাদিও মানেকে। মুখভর্তি দাড়ি নিয়ে অনুষ্ঠানে হাজির হওয়া বেনজেমা ক্যারিয়ারের অন্যতম সেরা রাতে দেখা দেন ভিন্ন সাজে। তার চোখে ছিল সোনালি ফ্রেমের চশমা, শাদা শার্টের ওপর পড়েছিলেন কালো স্যুট। 

ব্যালন ডি'অর হাতে নিয়ে উচ্ছ্বসিত বেনজেমা বলেন, 'এটা আমাকে গর্বিত করেছে। আমি কখনও হাল ছাড়িনি। আমার জীবনে দুজন আদর্শ জিদান এবং রোনালদো। আমার মধ্যে সব সময় এ স্বপ্ন ছিল যে, সবকিছু সম্ভব। জীবনে এমন সময় এসেছে, যখন আমি ফ্রান্স দলে ছিলাম না। তবে আমি কঠিন পরিশ্রম করেছি এবং কখনও হাল ছাড়িনি।'

গত মৌসুমে রিয়ালের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল বেনজেমার। দলের দুঃসময়ে তিনি ছিলেন কাণ্ডারীর ভূমিকায়। যখনই দল বিপদে, তখনই আলোক বর্তিকা হাতে ছুটে এসেছেন তিনি। ১৫ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হন বেনজেমা। এর মধ্যে ১০টি গোলই করেন নকআউট পর্বে। 

ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালে বেনজেমার হ্যাটট্রিকেই পিএসজি ও চেলসিকে হারায় রিয়াল। সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ভাগ্য নির্ধারণী গোলটিও করেন তিনি। একইভাবে লা লিগায়ও দুর্বার ছিলেন বেনজেমা। রিয়ালের শিরোপা জয়ের মিশনে ৩২ ম্যাচে ২৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ফ্রান্সের নেশন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনজেমা। চার দলের ফাইনালসের সেমি-ফাইনাল ও ফাইনালে একটি করে গোল করেন তিনি।

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছে বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। বর্ষসেরা ক্লাব হয়েছে ম্যানচেস্টার সিটি। লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক) উঠেছে রিয়ালের থিবো কোর্তোয়ার হাতে। জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার) জিতেছেন বায়ার্ন ছেড়ে বার্সেলোনা পাড়ি জমানো রবার্ট লেভানডোভস্কি। সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা) জিতেছেন সাদিও মানে। কোপা ট্রফি (অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা খেলোয়াড়) জিতেছেন বার্সার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভি।

১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি'অর পুরস্কার দেওয়া চালু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দের দেওয়া হতো। এর পর থেকে ইউরোপে খেলা বিশ্বের যেকোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। ২০০৭ সাল থেকে কেবল ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেওয়া শুরু হয় বিশ্বের সেরা ফুটবলারকে।

Related Topics

টপ নিউজ

করিম বেনজেমা / ব্যালন ডি'অর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • কেন ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে রিয়াল মাদ্রিদ
  • নাটকীয় রাত শেষে ভিনিসিয়ুসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর রদ্রির
  • ব্যালন ডি’অরের লড়াইয়ে নেই মেসি-রোনালদো, ২১ বছরে প্রথম
  • ভিনিসিয়ুসের কাছে ব্যালন ডি'অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুরুত্বপূর্ণ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net