Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চাইলো ক্রিকেট অস্ট্রেলিয়া 

খেলা

টিবিএস ডেস্ক
03 October, 2022, 06:00 pm
Last modified: 03 October, 2022, 06:08 pm

Related News

  • দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 
  • ‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা দিয়ে বিপদে পরিচালক, চাইলেন ক্ষমা
  • গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ৪৫০ কোটি ডলার পরিশোধসহ ঐতিহাসিক ইস্যুতে কাজ করবে পাকিস্তান: পররাষ্ট্র সচিব
  • গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক

যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চাইলো ক্রিকেট অস্ট্রেলিয়া 

অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নির্যাতনের ঘটনা নতুন নয়, একাধিকবার নির্যাতনের ঘটনার কথা শোনা গেছে।
টিবিএস ডেস্ক
03 October, 2022, 06:00 pm
Last modified: 03 October, 2022, 06:08 pm

নিজেদের দেশের ক্রিকেটে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শিশু যৌন নির্যাতনকে ভয়ানক সমস্যা হিসেবে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ক্ষমা চাওয়ার পাশাপাশি এই সমস্যা রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিএ।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিকার কর্মপরিকল্পনায় (ন্যাশনাল রিড্রেস স্কিম) স্বাক্ষর করে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের জন্য এটা চালু করা হয়েছে। ন্যাশনাল রিড্রেস স্কিমের কাজ নির্যাতনের শিকার হওয়া শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া। পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ক্ষমা প্রার্থনা করে সিএ'র চেয়ারম্যান লাচলান হেন্ডারসন বলেছেন, 'সমাজে এবং ক্রিকেটসহ বিভিন্ন খেলায় দীর্ঘদিন ধরে শিশু যৌন নির্যাতনের মতো ভয়ানক সমস্যা হয়ে আসছে। যেটা হয়ে গেছে, সেটা আমরা বদলাতে পারব না। তবে যতোটা পারা যায়, ভুক্তভোগীদের সহযোগিতা করা দরকার। অস্ট্রেলিয়ার ক্রিকেটের অংশ থাকা অবস্থায় কেউ যৌন নির্যাতনের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।'

নিজেদের অধীনে থাকা রাজ্য সংস্থাগুলোকে শিশু যৌন নির্যাতনের ভুক্তভোগীদের সহযোগিতায় কাজ করার আহ্বান জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হেন্ডারসন বলেন, 'আমরা সব রাজ্য সংস্থাকে স্কিমে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছি। আরও ভালোভাবে ভুক্তভোগীদের দিকে কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, সেই উপায় খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া।'

অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নির্যাতনের ঘটনা নতুন নয়, একাধিকবার নির্যাতনের ঘটনার কথা শোনা গেছে। চলতি বছরের শুরুতে সিএর বিরুদ্ধে মামলা করেন সাবেক এক জুনিয়র ক্রিকেটার। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত ও শ্রীলঙ্কা সফরে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তার অভিযোগ। ২০০৯ সালে স্কুলশিক্ষার্থী নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিংকে কারাদণ্ড দেওয়া হয়। 

Related Topics

টপ নিউজ

ক্রিকেট অস্ট্রেলিয়া / শিশু যৌন নির্যাতন / ক্ষমা প্রার্থনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 
  • ‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা দিয়ে বিপদে পরিচালক, চাইলেন ক্ষমা
  • গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ৪৫০ কোটি ডলার পরিশোধসহ ঐতিহাসিক ইস্যুতে কাজ করবে পাকিস্তান: পররাষ্ট্র সচিব
  • গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net