Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা দিয়ে বিপদে পরিচালক, চাইলেন ক্ষমা

বিনোদন

দ্য হিন্দু
10 May, 2025, 03:45 pm
Last modified: 10 May, 2025, 05:41 pm

Related News

  • বায়োস্কোপের নেশা আমার
  • হলে ফেরা...
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা দিয়ে বিপদে পরিচালক, চাইলেন ক্ষমা

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘এত নীচেও নামা সম্ভব? যারা ফ্রন্টলাইনে থেকে দেশের জন্য রক্ত-ঘাম ঝরাচ্ছেন, তাদের প্রতি অসম্মানজনক এই উদ্যোগ একেবারেই অনুচিত।’
দ্য হিন্দু
10 May, 2025, 03:45 pm
Last modified: 10 May, 2025, 05:41 pm
ছবি: এস জয়শঙ্কর/এক্স

সম্প্রতি পাকিস্তানে ভারতের সামরিক হামলা ঘিরে 'অপারেশন সিন্দুর' নামে একটি চলচ্চিত্রের ঘোষণা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন পরিচালক উত্তম মহেশ্বরী।

শুক্রবার (৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক উত্তম মহেশ্বরী ছবির ঘোষণা দেন। ছবিটি প্রযোজনা করবে নিকি ভিকি ভাঘনানি ফিল্মস এবং দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার।

ঘোষণার সময় একটি পোস্টারও প্রকাশ করা হয়, যেখানে যুদ্ধের পোশাক পরিহিত এক নারী সেনাকে অস্ত্র হাতে 'সিন্দুর' পরে নিতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বিস্ফোরণ, কাঁটাতারের বেড়া, সামরিক ট্যাংক এবং যুদ্ধবিমান দেখা যায়।

দুই সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বুধবার ভোরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিন্দুর' চালায় ভারত। এরপরই এই অভিযান অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

তবে সিনেমা ঘোষণার সময় ও বিষয়বস্তুকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর বিরোধিতা করে লেখেন, 'লজ্জা হওয়া উচিত, যুদ্ধ চলছে।'

এক ব্যবহারকারী লেখেন, 'সিন্দুর' বা 'অপারেশন সিন্দুর' নাম ব্যবহার করে সিনেমা বানানো যেতে পারে, তবে তা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা অনৈতিক। আইনি দিক থেকে তা অনুমোদিত হলেও, নৈতিকভাবে এটা ভুল। কিছু জিনিস পণ্য নয়, সম্মানের দাবি রাখে।

আরেকজন লেখেন, 'নিজেদের ও দেশের মানসম্মান নষ্ট করা বন্ধ করুন।'

আরেকজন মন্তব্য করেন, 'এত নীচেও নামা সম্ভব? যারা ফ্রন্টলাইনে থেকে দেশের জন্য রক্ত-ঘাম ঝরাচ্ছেন, তাদের প্রতি অসম্মানজনক এই উদ্যোগ একেবারেই অনুচিত।'

বিতর্ক বাড়তে থাকলে পরিচালক উত্তম মহেশ্বরী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা চেয়ে লেখেন, 'সম্প্রতি আমাদের ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ পদক্ষেপ অবলম্বনে 'অপারেশন সিন্দুর' নামের একটি সিনেমা ঘোষণা দেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না।'

তিনি আরও লেখেন, 'একজন নির্মাতা হিসেবে সেনা সদস্যদের সাহস, আত্মত্যাগ ও শক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। এ ছবি কোনও লাভের জন্য নয়, বরং দেশপ্রেম থেকেই এমন একটি গল্প তুলে ধরার প্রয়াস।'

সমালোচনার প্রেক্ষিতে মহেশ্বরী বলেন, এই সিনেমার ঘোষণার সময় কারও কাছে তা অস্বস্তিকর বা কষ্টদায়ক হতে পারে, সেজন্য আমি গভীরভাবে দুঃখিত। এটি শুধু একটি সিনেমা নয়, বরং আমাদের জাতীয় আবেগ এবং আন্তর্জাতিকভাবে ভারতের একটি সামাজিক চিত্র।'

শেষে তিনি লেখেন, 'শহিদদের পরিবার ও সীমান্তে লড়াইরত সাহসী সেনাদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রার্থনা সবসময় থাকবে। জয় হিন্দ! জয় ভারত!'

এদিকে সামরিক অভিযানের পর বলিউডে 'অপারেশন সিন্দুর' নামসহ একাধিক শিরোনামে সিনেমা নির্মাণের তোড়জোড় চলছে। ইতোমধ্যে 'অপারেশন সিন্দুর', 'মিশন সিন্দুর', 'সিন্দুর: দ্য রিভেঞ্জ'সহ ৩০টিরও বেশি নাম নিবন্ধনের আবেদন জমা পড়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স কাউন্সিল এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / অপারেশন সিন্দুর / সিনেমা / ক্ষমা প্রার্থনা / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বায়োস্কোপের নেশা আমার
  • হলে ফেরা...
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net