Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
হারলেও বাংলাদেশকে কাঁপিয়ে দিলো আরব আমিরাত

খেলা

টিবিএস রিপোর্ট
25 September, 2022, 11:55 pm
Last modified: 26 September, 2022, 01:08 am

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

হারলেও বাংলাদেশকে কাঁপিয়ে দিলো আরব আমিরাত

প্রস্তুতি সারতে গিয়ে অপ্রস্তুত বাংলাদেশ। যে আমিরাতের নিজেদের ক্রিকেটার নেই বললেই চলে, ভারত-পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার নিয়ে যাদের দল গড়া; তাদেরই বিপক্ষেই দিশা হারিয়ে দিগ্বিদিক ছুটলো বাংলাদেশ। জিতলেও উঠে গেল অনেক প্রশ্ন। 
টিবিএস রিপোর্ট
25 September, 2022, 11:55 pm
Last modified: 26 September, 2022, 01:08 am

পরিকল্পনায় ছিল শুধু প্রস্তুতি ক্যাম্প। সুযোগ আসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলারও। টি-টোয়েন্টি ম্যাচ দুটি আন্তর্জাতিক হলেও এটা মূলত বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির অংশ। কিন্তু প্রস্তুতি সারতে গিয়ে অপ্রস্তুত বাংলাদেশ। যে আমিরাতের নিজেদের ক্রিকেটার নেই বললেই চলে, ভারত-পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার নিয়ে যাদের দল গড়া; তাদেরই বিপক্ষেই দিশা হারিয়ে দিগ্বিদিক ছুটলো বাংলাদেশ। জিতলেও উঠে গেল অনেক প্রশ্ন। 

রোবাবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। জিতলেও বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে স্বাগতিক দেশটি। জয় নিশ্চিত করতে ইনিংসের শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত লড়তে হয় নুরুল হাসান সোহানের দলকে। বাকি থাকা দুই বল আমিরাতের ব্যাটসম্যানরা কেরতে পারলে গল্পটা ভিন্ন রকমও হতে পারতো।

আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জিততেও যখন এতোটা লড়াই করতে হয়, বিশ্বকাপের আগে সেটা চিন্তার কারণই হয়ে ওঠে। ব্যাটিং-বোলিং; কোনো বিভাগেই ছন্দময় বাংলাদেশের দেখা মেলেনি। ব্যাট হাতে কেবল ম্যাচসেরা আফিফ হোসেন ধ্রুবর ইনিংসটি ছিল কার্যকরী। অধিনায়ক সোহান রান পেলেও টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালাতে পারেননি। এর আগে টপ অর্ডার বরাবরের মতোই ব্যর্থ হয়।

মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনদের মতো বোলার; যারা কিনা বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন, তাদের নখন্তহীন বোলিংও বাংলাদেশের অন্যতম চিন্তার কারণ। এদিন সুবিধা করতে পারেননি নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকতরাও। স্বস্তির জায়গা কেবল মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। ফিল্ডিং ও বোলিংয়ে দারুণ ছিলেন মিরাজ। দুটি দারুণ ক্যাচ নেওয়ার পাশাপাশি ৩টি উইকেটও নেন তিনি। শরিফুল সবচেয়ে কম রান খরচায় ৩ উইকেট নেন।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৪৭ রানেরই ৪ উইকেট হারায়। এখান থেকে দলের হাল ধরে দারুণ এক জুটি গড়েন আফিফ ও সোহান। ষষ্ঠ উইকেটে তাদের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। আফিফ-সোহান ছাড়া বাংলাদেশের কেউ ১৩ রানের বেশি করতে পারেননি। জবাবে জয়ের একেবারে কাছে পৌঁছে যাওয়া আরব আমিরাত ১৯.৪ ওভারে ১০ উইকেটে ১৫১ রান তোলে।

শেষ দিন ওভারে আমিরাতের প্রয়োজিন ছিল ৩৫ রান। শরিফুলের করা ১৮তম ওভার থেকে ১৪ রান তোলেন আয়ান আফজাল খান ও জুনায়েদ সিদ্দিক। শরিফুলকে ২টি চার মারেন ১৬ বছর বয়সী অভিষিক্ত আয়ান। ১৯তম ওভার থেকে ১০ রান তুললে আরব আমিরাতের প্রয়োজন দাঁড়ায় শেষ ৬ বলে ১১ রান। কিন্তু কাজটি শেষ করতে পারেনি তাদের শেষ জুটি। 

মাত্র ১৬ বছর বয়সী আয়ান প্রচন্ড চাপের মাঝেও ১৭ বলে ৩টি চারে ২৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। এ ছাড়া মুহাম্মদ ওয়াসিম ১৫, চিরাগ সুরি ২৪ বলে ৭টি চারে ৩৯, আরিয়ান লাকড়া ১৯, ভ্রিত্য আরভিন্দ ১৬, কার্তিক মিয়াপ্পান ১২ ও জুনায়েদ সিদ্দিক ১১ রান করেন। ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন মিরাজ। ৩.৪ ওভারে ২১ রানে শরিফুলের শিকারও ৩ উইকেট। ৪ ওভারে ৩১ রান দেওয়া মুস্তাফিজ পান ২ উইকেট। বাকি দুই উইকেট আসে রান আউট থেকে।      

এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় চরম অগোছালোভাবে। তিন বলেও রানের খাতা খুলতে পারেননি সাব্বির রহমান, হাফ শটে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। লিটন কুমার দাসের দারুণ শুরুর অপমৃত্যু হয় একই ধরনের শটে। মেহেদী হাসান মিরাজ বল তোলেন আকাশে। যেন প্রতিপক্ষকে ক্যাচ অনুশীলন করতে নেমেছিলেন সবাই। 

ইয়াসির আলী রাব্বির আউটের ধরন ছিল আরও হতাশার। ৪৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ তবু লড়াইয়ের পূঁজি পায়। টি-টোয়েন্টিতে ত্রাতা হয়ে ওঠা আফিফ ব্যাট হাতে পথ দেখান, অবদান রাখেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। অবশ্য আফিফও ক্যাচ তুলে বেঁচে চান একবার।

বাংলাদেশ পাওয়ার প্লে ৬ ওভার থেকে ৪২ রান তোলে, উইকেট হারায় ৪টি। ইনিংসে উদ্বোধন করতে নেমে মিরাজ নিজের কাজটা ঠিকভাবে শুরু করলেও সাব্বির ব্যর্থ হন। দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে বিদায় নেন ৩ বলেও কোনো রান করতে না পারা ডানহাতি এই ব্যাটসম্যান। 

লিটন সাবলীল শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে বল তোলেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা টপ অর্ডার এই ব্যাটসম্যান। জুনায়েদ সিদ্দিকের তালুবন্দী হওয়ার আগে ৮ বলে ৩টি চারে ১৩ রান করেন লিটন। 

দলীয় ৩৫ রানে বিপদ বাড়ে মিরাজের বিদায়ে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে টপ এজ হয়ে যায়, ১৪ বলে ২টি চারে ১২ রান করে ফেরেন তিনি। ইয়াসির খুবই দৃষ্টিকটুভাবে আউট হন। ফুটওয়ার্কের দীনতায় বোল্ড হয়ে যান ৭ বলে ৪ রান করা মিডল অর্ডার এই ব্যাটসম্যান। 

অন্য প্রান্তে ভাঙনের সুর বাজলেও আফিফ ছিলেন অবিচল। মোসাদ্দেক হোসেন সৈকতও হতাশ করে ফেরেন। ৮ বলে ৩ রান করে স্টাম্পিং হন তিনি। অধিনায়ক হোসানকে নিয়ে লড়াই শুরু হয় আফিফের। উইকেট হারানোর চাপ কাটিয়ে এই জুটি পাল্লা দিয়েই রান তোলা শুরু করে। শেষ পর্যন্ত ব্যাটিং করেন তারা। 

৫৪ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি (ষষ্ঠ উইকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা জুটি) গড়ার পথে ৩৭ বলে ৫০ পূর্ণ করেন আফিফ। এরপর আরও হাত খুলে ব্যাটিং শুরু করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। চোখ ধাঁধানো সব শটে ৫৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন আফিফ। টি-টোয়েন্টিতে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস।

শেষ বলে ছক্কা মেরে ইনিংস শেষ করা বাংলাদেশ অধিনায়ক সোহান ২৫ বলে ২টি করে চার ও ছক্কায় হার না মানা ৩৫ রান করেন। আমিরাতের কার্তি মিয়াপ্পান সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান সাবির আলী, আয়ান আফজাল খান ও জাওয়ার ফরিদ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net