Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ফুটবলার থেকে ম্যারাথন রানার কাকা!

খেলা

টিবিএস ডেস্ক
24 September, 2022, 03:15 pm
Last modified: 24 September, 2022, 03:19 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

ফুটবলার থেকে ম্যারাথন রানার কাকা!

একসময় ফুটবলের মাঠ দাপিয়ে বেড়ানো এই তারকা বলেছেন, ফুটবল খেলার সময় যেরকম উত্তেজনা অনুভব করতেন, নতুন ভূমিকায় নামার আগেও তেমনই অনুভূতি হচ্ছে তার!
টিবিএস ডেস্ক
24 September, 2022, 03:15 pm
Last modified: 24 September, 2022, 03:19 pm
রবিবার বার্লিন ম্যারাথনে আত্মপ্রকাশ করতে চলেছেন কাকা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার কাকা এবার ম্যারাথন দৌড়ে নামছেন। রবিবার বার্লিন ম্যারাথনে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। একসময় ফুটবলের মাঠ দাপিয়ে বেড়ানো এই তারকা বলেছেন, ফুটবল খেলার সময় যেরকম উত্তেজনা অনুভব করতেন, নতুন ভূমিকায় নামার আগেও তেমনই অনুভূতি হচ্ছে তার!

ব্রাজিল জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে যথেষ্ট সফল ফুটবলার ছিলেন কাকা। খেলেছেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মতো নামিদামি ক্লাবে। সম্প্রতি কাকা জানিয়েছেন, কোভিড-১৯ নিয়ে বাবার কষ্ট দেখেই ম্যারাথনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

"৪৫ দিন ধরে বাবা ছিলেন হাসপাতালে। ভাগ্য ভালো যে উনি এখনো আমাদের সঙ্গে আছেন," বার্লিন ম্যারাথনের সাংবাদিক সম্মেলনে বলেন কাকা। কাকার বাবা এবং ভাই পারিবারিক বিভাগে অংশ নিতে পারবেন এই ম্যারাথনে। বাবার ম্যারাথনে আসা নিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, "উনি (বাবা) দৌঁড়বেন না, শুধু হাঁটবেন। আমরা সবাই চেয়েছিলাম উনি আমাদের সঙ্গে থাকুন। এটা আমাদের পারিবারিক অভিজ্ঞতার মতো।"

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতেছিলেন কাকা। ছবি: সংগৃহীত

পাশাপাশি, ম্যারাথনের কার্যকারিতা নিয়ে কথা বলেছেন ৪০ বছর বয়সী কাকা। তার ভাষ্যে,"ম্যারাথনে পেশাদাররা ছাড়াও সাধারণ মানুষেরা অংশ নিতে পারেন। নিশ্চয়ই ওদের মতো আমরা নই (পেশাদারদের দিকে আঙুল দেখিয়ে), তবে আমি খুব উত্তেজিত। আমরা যে নামতে পারছি, এটাই ম্যারাথনের ভালো দিক। পেশাদার না হয়েও ওদের পাশে আমিও দৌড়তে পারছি।"

তিনি আরও যোগ করেন, "ভবিষ্যতে আমিও অনেককে বলতে পারব যে ম্যারাথনে সেরা ছিলেন অমুক ব্যক্তি। তিনি সময় নিয়েছিলেন এরকম...আমিও তার সঙ্গে দৌড়েছিলাম।''

কাকার প্রত্যাশা, চার ঘণ্টার মধ্যে ম্যারাথন দৌড় সম্পূর্ণ করতে পারবেন তিনি। ২০০২ বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলার বলেন, "তিন ঘণ্টা চল্লিশ মিনিট মতো সময় করতে চাইছি আমি। তার চেয়ে ভাল করতে পারলে তো কথাই নেই।"

সূত্র: খালিজ টাইমস 

Related Topics

টপ নিউজ

কাকা / ফুটবলার / ম্যারাথন রানার / ব্রাজিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net