Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে থাকা নিয়ে সবাইকে ইতিবাচক হতে বললেন সাবিনা

খেলা

টিবিএস রিপোর্ট
22 September, 2022, 06:40 pm
Last modified: 22 September, 2022, 06:48 pm

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন
  • ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির

সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে থাকা নিয়ে সবাইকে ইতিবাচক হতে বললেন সাবিনা

সংবাদ সম্মেলনে অনেকে বসে থাকলেও অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটনকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এ নিয়ে তুমুল সমালোচনা চলছে সবখানে। তবে ইতিবাচক থেকে আনন্দের মুহূর্ত উপভোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাবিনা।
টিবিএস রিপোর্ট
22 September, 2022, 06:40 pm
Last modified: 22 September, 2022, 06:48 pm

ছাদখোলা বাসে চার ঘণ্টার ট্রফি প্যারেড শেষে বাফুফে ভবনে গিয়ে পৌঁছায় সাফজয়ী নারী দল। কিছুক্ষণ পর শুরু হয় সংবাদ সম্মেলন। শুরুতে চেয়ারে বসেই কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটন। কিন্তু একটা পর্যায়ে পেছনে গিয়ে দাঁড়ানো বাংলাদেশ নারী দলের এ দুজন গুরুত্বপূর্ণ সদস্য আর বসেননি। সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় পেছনে দাঁড়িয়ে থাকেন তারা। ফেসবুকে এই ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে তুমুল সমালোচনা হচ্ছে। তবে সাবিনার অনুরোধ, সবাই যেন এটা নিয়ে ইতিবাচক থাকেন। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সংবাদ সম্মেলনে নিজের বসে কথা বলার একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, তাদের জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত মাটি না করে সবাই যেন ইতিবাচক থাকেন। সবার কাছে এটা তার অনুরোধ। 

পোস্টটিতে সাবিনা লিখেছেন, 'এটাকে নেতিবাচকভাবে না নেওয়ার জন্য আমার বিনীত অনুরোধ। দয়া করে আমাদের জীবনের সবচেয়ে সুখী দিনটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখিয়ে নষ্ট করবেন না! চলুন ইতিবাচক থেকে উপভোগ করুন! আমি শুধু বলতে চাই, আমরা তোমাকে ভালোবাসি!'

সাড়ে আটটার পরে ট্রফি হাতে কয়েকজন সতীর্থকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সাবিনা। কোচ ছোটন ছাড়াও উপস্থিত হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া ও বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 

সংবাদ সম্মেলনের প্রাথমিক পর্বে বসে কথা বলেন সাবিনা। বাফুফে সভাপতির পাশে বসা সাবিনার পরে ছোটনকে কথা বলতে বলা হলে তাকে মাঝে নিয়ে বসানো হয়। কোচকে জায়গা দিতে গিয়ে সাবিনা যে পেছনে দাঁড়ান, আর বসা হয়নি তার। ছোটনের কথা বলার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে হাজির হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাকে জায়গা দিতে উঠে যান গোলাম রব্বানী ছোটন। ততোক্ষণে আগে বসা তার চেয়ারটি আর খালি ছিল না। 

সাবিনা ও বাকি ফুটবলারদের সঙ্গে ছোটনও পেছনে দাঁড়ান। বাফুফে কর্তাদের বক্তৃতা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এরপর পুরোটা সময় পেছনে দাঁড়িয়ে থাকেন সাবিনা ও ছোটন। পেছনে দাঁড়িয়ে স্ট্যান্ড মাইক্রোফোন হাতে এক প্রশ্নের উত্তর দিতে গেলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছোটনকে বসতে বললেও হয়তো অস্বস্তিতে তিনি বসেননি। 

কারণ তিনি বসলে ক্রীড়ামন্ত্রীকে হয়তো দাঁড়িয়ে থাকতে হতো কিংবা অন্য কাউকে চেয়ার ছাড়তে হতো, বলাই বাহুল্য সেখানে ফাঁকা কোনো চেয়ার ছিল না। সংবাদ সম্মেলনের পরের অংশে চেয়ারে বসা ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী, আতাউর রহমান মানিক ভূঁইয়া, মাহফুজা আক্তার কিরণসহ আরও দুজন।  

অনেকেই সামনে বসা আর পেচনে দাঁড়িয়ে সাফ জয়ের দুই নায়ক সাবিনা ও ছোটন। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অনেকেই এটাকে লজ্জাজনক ঘটনা বলেছেন, কেউ কেউ কাঠগড়ায় তুলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে। কারণ আগের দিনই তিনি বলেছিলেন, মেয়েদের ওপর থেকে যেন প্রাদপ্রদীপের আলো না সরে যায়, এ কারণে তিনি বিমানন্দরে যাবেন না। তিনি যাননি ঠিকই, কিন্তু সংবাদ সম্মেলনে সেই নায়কদেরই পেছনে দাঁড় করিয়ে সামনে বসে থেকেছেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সাবিনা খাতুন / সংবাদ সম্মেলন / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন
  • ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net