Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানালেন বেকহ্যাম

খেলা

টিবিএস ডেস্ক
17 September, 2022, 12:45 pm
Last modified: 17 September, 2022, 04:39 pm

Related News

  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • ‘হ্যান্ড অব গড’, ‘জানোয়ার গালি’, বেকহামের লাল কার্ড: বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার দ্বৈরথ বহু পুরনো
  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানালেন বেকহ্যাম

ভিড় এড়ানোর আশায় শুক্রবার রাত ২টায় লাইনে দাঁড়ান বেকহ্যাম। তবে গিয়ে দেখেন তার আগে থেকেই অনেক লোক লাইনে দাঁড়িয়ে। ১৩ ঘণ্টা অপেক্ষার পর রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান তিনি।
টিবিএস ডেস্ক
17 September, 2022, 12:45 pm
Last modified: 17 September, 2022, 04:39 pm
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। ছবি: সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে গিয়ে ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো ডেভিড বেকহ্যামকে। শুক্রবার সকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে ছিল প্রয়াত রানির কফিন। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয় সেখানে। কিন্তু রানির শেষ বিদায়ের বেলা শ্রদ্ধা জানাতে আর দশটা সাধারণ মানুষের মতোই এসেছিলেন বেকহ্যাম, আমজনতার মতোই লাইনে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার।

গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বুধবার তাঁর মরদেহ বাকিংহাম প্যালেসে নিয়ে আসা হয়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাঁর দেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। ভিড় এড়ানোর আশায় শুক্রবার রাত ২টায় লাইনে দাঁড়ান বেকহ্যাম। তবে গিয়ে দেখেন তার আগে থেকেই অনেক লোক লাইনে দাঁড়িয়ে। ১৩ ঘণ্টা অপেক্ষার পর রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান তিনি।

পরে এক টিভি চ্যানেলে বেকহ্যাম বলেছেন, 'ভেবেছিলাম রাত দুইটার সময় ভিড় তুলনামূলক কম হবে। কিন্ত আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আরও অনেকেই হয়তো ভেবেছিল এ সময় ভিড় কম থাকবে। তাই তখন থেকেই লাইন দিয়েছে। সব বয়সের মানুষ রয়েছে এখানে। একটু আগেই ৮৪ বছরের এক মহিলাকে দেখলাম। প্রত্যেকে এই অভিজ্ঞতার সাক্ষী হতে চায়।'

বেকহ্যাম জানিয়েছেন, তিনি নিজেও ছোটবেলা থেকে রাজপরিবারের ভক্ত। সে কারণেই রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করেননি।

রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করেছিলেন বেকহাম। ছবি: সংগৃহীত

টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে বেকহ্যামের ছবি। অনেক ভক্তই দেশের ফুটবলের অন্যতম সেরা তারকাকে দেখতে পেয়ে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। কালো স্যুট টাই পরা বেকহ্যামকে হাসিমুখেই সবার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

ডেভিড বেকহাম / রানি দ্বিতীয় এলিজাবেথ / শ্রদ্ধা / লাইনে দাঁড়ানো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • ‘হ্যান্ড অব গড’, ‘জানোয়ার গালি’, বেকহামের লাল কার্ড: বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার দ্বৈরথ বহু পুরনো
  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net