Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
আমিরাতের ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
15 September, 2022, 10:10 pm
Last modified: 16 September, 2022, 11:02 am

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

আমিরাতের ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত সাকিব

এবারের সিপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আসরটিতে খেলতে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ গেলেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এখনও কোনো ম্যাচ খেলেননি। 
টিবিএস রিপোর্ট
15 September, 2022, 10:10 pm
Last modified: 16 September, 2022, 11:02 am
শনিবার মিরপুরে অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতিতে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। শুরুতে ভাবনায় শুধু প্রস্তুতি ক্যাম্প থাকলেও বিসিবি ভাবনায় পরিবর্তন এনেছে। ছয় দিনের ক্যাম্পের মাঝে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। কিন্তু ক্যারিবয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় অধিনায়ক সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে বাংলাদেশের তিন দিনের ক্যাম্প ছিল। ম্যাচের আবহে অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সব মিলিয়ে একদিনও অনুশীলন করা সম্ভব হয়নি। এ কারণে হুট করেই দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা সাজায় বিসিবি। আমিরাত ক্রিকেট বোর্ডের সাড়া পাওয়ায় সেখানে দুটি ম্যাচও খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের। 

এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা কদিন আগেও ছিল না বিসিবির। এ কারণেই সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফাঁকা সময় আছে ভেবে টি-টোয়েন্টি অধিনায়ককে সিপিএল খেলার অনাপত্তিপত্র দেয় বিসিবি। এবারের সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাকে দলে ভিড়িয়েছে। আসরটিতে খেলতে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ গেলেও এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি। 

এরপরও সাকিবকে অবশ্য প্রস্তুতি ক্যাম্পে চায় বাংলাদেশ। প্রয়োজন বুঝে তাকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, 'সাকিব আল হাসানকে আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র দেওয়া আছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে ওই সময়ে তাকে ফিরিয়ে আনার কতটুকু দরকার আছে।'

প্রস্তুতি ক্যাম্প করতে আগামী ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। ৬ দিনের প্রস্তুতি ক্যাম্প ও সিরিজ খেলে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে দল। দুই-তিন দেশে থাকার পর ২ অক্টোবর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা বাংলাদেশের। পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের অংশগ্রহণে ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। 

কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করার কথা জানিয়েছিল বিসিবি। বলা হয়েছিল অ্যাডিলেডে ক্যাম্প করে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এরপর আবার অস্ট্রেলিয়ায় ফিরবে বিশ্বকাপ খেলতে। কিন্তু পরে অ্যাডিলেডের ক্যাম্পের পরিকল্পনা বাদ দেয় বিসিবি। কন্ডিশন বিবেচনায় বেশি কয়েকদিন আগে নিউজিল্যান্ডে গিয়ে ক্যাম্প করার পরিকল্পনা সাজায় বিসিবি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট থেকে ইতিবাচক সাড়া না মেলায় সেই ভাবনাও বাদ দিতে হয় বিসিবিকে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / প্রস্তুতি ক্যাম্প / সিপিএল / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net