Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা চৌধুরী! 

খেলা

টিবিএস ডেস্ক
13 September, 2022, 01:40 pm
Last modified: 13 September, 2022, 01:49 pm

Related News

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হলো
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা চৌধুরী! 

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী বলেন, "আমি দেখতে চাই, আগামী কয়েক বছরে আমি কতটা ভালো করতে পারি। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি নিজেকে সম্মানিত ও গর্বিত হওয়ার চেয়েও বেশি কিছু মনে করবো।"
টিবিএস ডেস্ক
13 September, 2022, 01:40 pm
Last modified: 13 September, 2022, 01:49 pm
হামজা চৌধুরী। ছবি: বিবিসি

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী জানিয়েছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে খেলতে পারলে নিজেকে 'অত্যন্ত গর্বিত' এবং 'সম্মানিত' মনে করবেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই তারকা।

এর আগেও হামজা চৌধুরীকে পাওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ, কিন্তু তখন তাকে লাল-সবুজের শিবিরে ভেড়ানো সম্ভব হয়নি। তবে এবার আগ্রহ প্রকাশ করেছেন এই তারকা নিজেই।

সম্প্রতি ইংলিশ পেশাদার ফুটবলে খেলা প্রথম ব্রিটিশ-বাংলাদেশি আনোয়ার উদ্দিন এমবিইকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী নিজের পেশাদার জীবন, ফুটবলার হিসেবে যাত্রা শুরুর গল্প এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় হিসেবে প্রতিনিধিত্ব করাসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন।

এর আগে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ এর হয়ে খেলেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি থেকে ধারে এসে বর্তমানে ওয়াটফোর্ডে খেলছেন ২৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশি সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি খেলোয়াড়।

বাংলাদেশের হয়ে খেলার সুযোগ এলে তা গ্রহণ করবেন কিনা জিজ্ঞেস করা হলে হামজা উত্তর দেন, "হ্যাঁ, অবশ্যই আমি তা মনে করি। আমি দেখতে চাই, আগামী কয়েক বছরে আমি কতটা ভালো করতে পারি। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি নিজেকে সম্মানিত ও গর্বিত হওয়ার চেয়েও বেশি কিছু মনে করবো। আমি প্রায় পৌঁছে গেছি এবং সেখানে নিয়মিতই যেতে চাই।"

ওয়াটফোর্ডের ট্রেনিং গ্রাউন্ডে মুসলিম অ্যাথলেট গ্রুপ নুজুম স্পোর্টসের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেওয়ার পর এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামজা। বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে 'দৃঢ় সংযোগ' অনুভব করেন বলে জানান তিনি। নিজের সন্তানদের নিয়ে বাংলাদেশে কিছুদিন সময় কাটানোর সুযোগের জন্য মুখিয়ে আছেন বলে জানান হামজা।

বাংলাদেশিদের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পেয়ে আপ্লুত হামজা চৌধুরী। তিনি বলেন, "আমি প্রথমে খুবই অবাক হয়েছিলাম। আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক সমর্থন পেয়েছি। ভালো কিছু করলেই প্রচুর ম্যাসেজ পেয়েছি। আমার মা সারারাত জেগে থাকতো কারণ বাংলাদেশ থেকে আমার আন্টি ও কাজিনরা ফোন করবে।"

হামজা চৌধুরী বলেন, "বাংলাদেশিদের থেকে পাওয়া ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে যে একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার কত সুযোগ রয়েছে- বিশেষ করে, দক্ষিণ এশীয় ফুটবলার হিসেবে। আমি অবশ্যই একটা দৃঢ় সংযোগ অনুভব করি। আমি মানুষের সাথে এ অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই।"

আসছে শীতেই বাংলাদেশে আসতে পারেন এই মিডফিল্ডার, "আমাকে দেখতে হবে কতদিন ছুটি পাই, হয়তো আসছে শীতেই আমি বাংলাদেশে যাবো। আমি আমার সন্তানদের নিয়ে দেশে যেতে চাই, কারণ তাদেরকে আমার শৈশবের সাথে একটু পরিচয় করাতে চাই। আমরা সবসময়ই ছুটিতে দেশে যেতাম, সেটা একটা ভিন্ন জগত ছিল আমার জন্য।"

সূত্র: স্কাই স্পোর্টস 

Related Topics

টপ নিউজ

হামজা চৌধুরী / বাংলাদেশ / খেলা / ফুটবলার / ব্রিটিশ-বাংলাদেশি / ওয়াটফোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হলো
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net