Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
অবসর নিয়ে মুশফিক জানালেন সিদ্ধান্ত, বিসিবি বলছে ‘আবেদন’

খেলা

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 08:00 pm
Last modified: 04 September, 2022, 10:58 pm

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

অবসর নিয়ে মুশফিক জানালেন সিদ্ধান্ত, বিসিবি বলছে ‘আবেদন’

মুশফিক অবসরের সিদ্ধান্ত জানিয়ে মেইল করলেও সেটাকে আবেদন বলছে বিসিবি। তার আবেদন গ্রহণ করা হবে কিনা, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 08:00 pm
Last modified: 04 September, 2022, 10:58 pm

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট এবং ওয়ানডেতে মনোযোগ বাড়াতে টি-টোয়েন্টি ছাড়ার কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বিষয়টি লিখিতভাবে বিসিবিকে জানিয়েছেন মুশফিক। আর এতেই যেন বিপত্তি বেধে গেল। মুশফিকের সিদ্ধান্তকে বানিয়ে ফেলা হলো 'আবেদন।' তার এই আবেদন গ্রহণ করা হবে কিনা, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

নিজের ইচ্ছা অনুযায়ী ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকেন। আবেদন করে অবসর নেওয়ার রীতি ক্রিকেট দুনিয়ায় নেই। মুশফিকও আবেদন করেননি। মেইল করে অবসরের সিদ্ধান্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে জানিয়েছেন মুশফিক। কিন্তু এটাকেই আবেদন হিসেবে দেখছে বিসিবি।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, 'সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।' 

অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেও জালাল ইউনুসের দাবি, মেইলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মুশফিক। জালাল ইউনুস বলেন, 'আমরা একটা ইমেইল পেয়েছি। আমাকে, বোর্ড সভাপতি, সিইও আর প্রধান নির্বাচককে দিয়েছে। সে জানিয়েছে, সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়। তবে টেস্ট ও ওয়ানডের জন্য সে অ্যাভেইঅ্যাভেল আছে। কারণ হিসেবে জানিয়েছে এই দুটি ফরম্যাটে সে ফোকাস করতে চায়।'

'এটা আমাদের জানিয়েছে, আমি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিইনি, গ্রহণ করেছি কী করিনি। এটা আমাদের মধ্যে আলাপ করতে হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে বিশ্বকাপে নিশ্চিতভাবে আমরা তাকে মিস করব। বিশ্বকাপের জন্য কিছু খেলোয়াড় আমরা ঠিক করেছি, সে তার মধ্যে একজন। টিম ম্যানেজমেন্ট থেকে ২০ জনের মতো খেলোয়াড়ের একটা সেট করা হয়েছে, সে ওই ২০ জনের একজন।' যোগ করেন জালাল ইউনুস।

বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদানকে সম্মান করা উচিত জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, 'সে এতদিন যেটা করেছে, এখন যদি না থাকে, তারপরও তাকে ওই সম্মানটা দিতে হবে। তার অবদান মনে রেখে তাকে আমাদের সম্মান এবং মূল্যায়ন করা উচিত। ১৫ বছর খেলে সে দিদ্ধান্ত নিয়েছে যে খেলবে না, এটা তার জন্য কিন্তু কঠিন সিদ্ধান্ত। একই সময়ে বোর্ড এটা গ্রহণ করবে কী করবে না, এটাও কঠিন সিদ্ধান্ত।'

ভালোভাবে বিদায় জানানোর জন্য পরিকল্পিত অবসরের ঘোষণা আশা করে বিসিবি। জালাল ইউনুসের ভাষায়, 'এ ধরনের অবসর না হলেই ভালো। অন্য দেশগুলোতে দেখেন, একটা খেলোয়াড় যখন সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে যখন তার ক্যারিয়ার শেষের দিকে চলে আসে, তারা জানেই যে কোন ফরম্যাট কতদিন খেলবে না খেলবে।'

'তারা কিন্তু ৬ মাস, ১ বছর আগে বলে দেয় যে, ওই সিরিজে শেষ ম্যাচ হবে আমার। আমি অবসর নিবো। আমাদের ক্ষেত্রেও যদি কোনো খেলোয়াড় বলে দেয় যে, ওই সিরিজে আমি অবসর নিবো, আমাদের ক্ষেত্রে ভালো হয় যে তাদে সম্মান ও তাদের অবসর গ্রহণ করতে পারি। সম্মানের সঙ্গে যেন তাদের বিদায় জানাতে পারি।' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / টি-টোয়েন্টি / অবসর / বিসিবি / আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net