Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 12:35 pm
Last modified: 04 September, 2022, 02:19 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 12:35 pm
Last modified: 04 September, 2022, 02:19 pm

টেস্ট এবং ওয়ানডেতে ছন্দ থাকলেও টি-টোয়েন্টিতে সেই ধারায় থাকা হয়নি মুশফিকুর রহিমের। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অনেক দিন ধরেই তার ব্যাটে রান নেই। ধারাবাহিক ব্যর্থতার কারণে সাম্প্রতিক সময়ে সমালোচনাও হজম করতে হচ্ছিল অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এমন সময়ে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিক। 

নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন মুশফিক। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আরও মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, 'সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।' 

'টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।' লেখেন মুশফিক। 

বিপিএলসহ ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ' বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ, সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।'

লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে রানের ধারায় ছিলেন না মুশফিক। এই ফরম্যাটে সর্বশেষ ২০ ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। প্রথমটি ২০১৯ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে। তার সর্বশেষ হাফ সেঞ্চুরি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবং এশিয়া কাপের মাঝে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেন তিনি। এশিয়া কাপের দুই ম্যাচেও রান করতে পারেন মুশফিক। দুই ম্যাচে করেন মাত্র ৫ রান। 
২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে খেলেন মুশফিক। ওই ম্যাচে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে মুশফিক আর কেবল সাকিব আল হাসান বাকি রইলেন, যিনি এখনও টি-টোয়েন্টি খেলছেন।

১৬ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন মুশফিক, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ। ১০২ মাচে ৬টি হাফ সেঞ্চুরিসহ ১১৫.০৩ স্ট্রাইক রেট ও ১৯.৪৮ গড়ে ১ হাজার ৫০ রান করেছেন মুশফিক। যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / টি-টোয়েন্টি / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net