Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
মুজিব-রশিদের তোপের পর মোসাদ্দেকের লড়াই, বাংলাদেশের ছোট পূঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2022, 09:55 pm
Last modified: 30 August, 2022, 10:04 pm

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • ‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারানোর বিশ্বাস নিয়ে ফিরছি’

মুজিব-রশিদের তোপের পর মোসাদ্দেকের লড়াই, বাংলাদেশের ছোট পূঁজি

মাহমুদউল্লাহর পর মোসাদ্দেকের সঙ্গে শেষ দিকে কিছুটা অবদান রাখেন শেখ মেহেদি হাসান। তাকে নিয়েই ইনিংস সেরা জুটি গড়েন দারুণ ব্যাটিং করা মোসাদ্দেক। 
টিবিএস রিপোর্ট
30 August, 2022, 09:55 pm
Last modified: 30 August, 2022, 10:04 pm

যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল, সেই মুজিব-উর-রহমানই যমদূত হয়ে হাজির হলেন। আফগানিস্তানের ডানহাতি এই অফ স্পিনার শুরুতেই দিক ভুলিয়ে দিলেন বাংলাদেশকে, তুলে নিতে থাকলেন একের পর এক উইকেট। পরে যোগ দিলেন বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ। তাদের যুগলবন্দীতে পথ হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ। এরপরও মাহমুদউল্লাহ রিয়াদ ও ইনিংস সেরা রান করা মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিংয়ে ছোট পূঁজি পেল বাংলাদেশ। 

মঙ্গলবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। আফগানদের দারুণ বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়া বাংলাদেশের ইনিংসে কেবল মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক প্রত্যাশা মতো ব্যাটিং করতে পেরেছেন। শেষ দিকে কিছুটা অবদান রাখেন শেখ মেহেদি হাসান। তাকে নিয়েই ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন দারুণ ব্যাটিং করা মোসাদ্দেক। 

মাহমুদউল্লাহ তবু ইনিংস বড় করতে পারেননি। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে টি-টোয়েন্টি মেজাজেই রান তুলেছেন মোসাদ্দেক। ডানহাতি এই মিডল অর্ডারের ব্যাটেই মূলত লড়াইয়ের পূঁজি পায় সাকিব আল হাসানের দল। না হলে ৬ পাওয়ার প্লে ৬ ওভারে ২৮ রান তুলতেই ৪ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস শেষ হতে পারতো ১০০ রানের আগেই। 

দ্বিতীয় ওভারেই ওপেনার নাঈম শেখকে হারায় বাংলাদেশ। দারুণ এক ক্যারম বলে বাঁহাতি এই ওপেনারের স্টাম্প উপড়ে নেন মুজিব। ৮ বলে ৬ রান করে থামেন নাঈম। নিজের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয়কে সাজঘর দেখিয়ে দেন আফগান অফ স্পিনার। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৪ বলে ৫ রান করেন বিজয়। 

উইকেট নেওয়ার ধারাবাহিকতা তৃতীয় ওভারেও ধরে রাখেন মুজিব। এই ওভারে তার শিকার বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারম বলেই নিজের তৃতীয় উইকেট ঝুলিতে পোড়েন আফগান অফ স্পিনার। এই উইকেট দিয়ে দ্বিতীয় কনিষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ উইকেট পূর্ণ হয় তার। ৯ বলে ২টি চারে ১১ রান করেন সাকিব।

দলের দুঃসময়ে হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন রশিদ খান। তারকা এই লেগ স্পিনারের বলে পরাস্থ হন মুশফিক, জোড়ালো আবেদন করে আফগানিস্তান। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে মেলে সফলতা। ৪ বলে ১ রান করে ফেরেন মুশফিক।

এরপর জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ। যদিও তাদের জুটি বড় হতে দেননি রশিদ খান। ১৫ বলে ১৫ রান করা আফিফকে ফিরিয়ে দেন তারকা এই লেগ স্পিনার। মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেন মোসাদ্দেক। শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকেন দলকে খাদের কিনার থেকে টেনে তোলা ডানহাতি এই ব্যাটসম্যান। 

ষষ্ঠ উইকেটে ৩৬ রান যোগ করেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক। রশিদ খানের বলে তুলে মারতে গিয়ে আউট হন সাবলীল ব্যাটিং করতে থাকা মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। এরপর মেহেদিকে নিয়ে লড়াই শুরু করেন এক পাশ আগলে রান তুলে যেতে থাকা মোসাদ্দেক। এই জুটি থেকে সর্বোচ্চ ৩৮ রান পায় বাংলাদেশ। 

শেষ বলে আউট হন ১২ বলে ২টি চারে ১৪ রান করা মেহেদী। মোসাদ্দেক ৩১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৮ রানের দারুণ ইনিংস খেলেও অপরাজিত থাকেন। মুজিব ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ২২ রান খরচায় রশিদের শিকারও ৩ উইকেট। বাংলাদেশের যাওয়া ৭ উইকেটের ৬টিই তাদের ঝুলিতে। একটি উইকেট রান আউট থেকে পায় আফগানরা।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান / এশিয়া কাপ / মোসাদ্দেক হোসেন সৈকত / রশিদ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • ‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারানোর বিশ্বাস নিয়ে ফিরছি’

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net