Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
আফিফের কাছে পছন্দের জায়গা হারাচ্ছেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
15 August, 2022, 05:40 pm
Last modified: 15 August, 2022, 05:53 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

আফিফের কাছে পছন্দের জায়গা হারাচ্ছেন মুশফিক

আফিফের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাওয়ায় তাকে নির্দিষ্ট ভূমিকায় খেলানো নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট।
টিবিএস রিপোর্ট
15 August, 2022, 05:40 pm
Last modified: 15 August, 2022, 05:53 pm

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বড় ভরসার নাম মুশফিকুর রহিম। ফরম্যাট যেটাই হোক, মিডল অর্ডারে তার উপরে থাকে গুরুত্ব দায়িত্ব। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চার নম্বর জায়গাটি দীর্ঘদিন দখলে রেখেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে টি-টোয়েন্টিতে তাকে এই জায়গাটি হয়তো ছেড়ে দিতে হচ্ছে। তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবকে চার নম্বরে বিবেচনা করা হচ্ছে। এমনই জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

হজ পালন করতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। আর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়। 'অফিসিয়ালি' বিশ্রাম বলা হলেও ডানহাতি এই ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়েছিল। এবার ব্যাটিং পজিশনে পছন্দের জায়গাটিও হারাতে হচ্ছে মুশফিককে। 

মুশফিকের অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে দুটি টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিং করেছেন আফিফ। তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান দুই ম্যাচেই দলের আশা মিটিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার নম্বরে নেমে ৩৮ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। জিম্বাবুয়েতে ২৮ বলে অপরাজিত থাকেন ৩০ রানে। 

আফিফের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাওয়ায় তাকে নির্দিষ্ট ভূমিকায় খেলানো নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট। এ কারণে ব্যাটিং অর্ডারে চার নম্বরে তাকেই ভাবা হচ্ছে। আসন্ন এশিয়া কাপ থেকেই চার নম্বরে মুশফিকের বদলে তাকে দেখা যেতে পারে। 

সোমবার দলের অনেক বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন খালেদ মাহমুদ। এ সময় বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হয়, চার নম্বরে ব্যাটিং করে আসা আফিফকে সরিয়ে সিনিয়র কাউকে জায়গা দেওয়াটা ঠিক হবে কিনা। জবাবে তিনি বলেন, 'আমরা ওখানেই ওকে করব (খেলাবো)। আমরা নির্দিষ্ট ভূমিকায় আফিফকে নিয়ে চিন্তা করছি। হি ইজ আ ডাইনামো।'

`আমার মনে হয় আত্মবিশ্বাসী একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে  টি-টেয়েন্টিতে। ওয়ানডেতেও ভালো করেছে। সবচেয়ে বড় কথা সে আক্রমণাত্মক, আর আমরা এটাই চাই সত্যি বলতে। তো আমরা মনে করি আফিফকে ওই জায়গাতেই, কারণ সে আমাদের ভবিষ্যত, সে আমাদের পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যে তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই আমরা ওকে ওই সুযোগটা করে দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।' যোগ করেন তিনি।

জাতীয় দলের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলা মুশফিক সবচেয়ে বেশি ম্যাচে চার নম্বরে ব্যাটিং করেছেন। ৪৭টি ইনিংসে চার নম্বরে ব্যাটিং করে ৫টি হাফ সেঞ্চুরিসহ ১২০.৪৬ স্ট্রাইক রেট ও ২৩.৯৭ গড়ে ৯৮৩ রান করেছেন তিনি। আফিফ ৬ ইনিংসে একটি হাফ সেঞ্চুরিসহ ১০৮.৩৩ স্ট্রাইক রেট ও ৩১.২০ গড়ে ১৫৬ রান করেছেন।   

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / আফিফ হোসেন ধ্রুব / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net