Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম ও এবাদত

খেলা

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 04:30 pm
Last modified: 06 August, 2022, 06:56 pm

Related News

  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত, ডাক পেলেন সাকিব
  • ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ
  • আফগানিস্তানের ‍বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন আফিফ-নাঈম
  • শরিফুল-এবাদতের তোপের পর আফগানিস্তানের প্রতিরোধ

জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম ও এবাদত

বিকল্প হিসেবে যে দুজনকে জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে, তারা কেউই ওয়ানডে দলের নিয়মিত সদস্য নন। নাঈম দুটি ওয়ানডে খেললেও এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি এবাদতের।
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 04:30 pm
Last modified: 06 August, 2022, 06:56 pm
নাঈম শেখ ও এবাদত হোসেন। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজিও ভালো যাচ্ছে না বাংলাদেশের। একে তো ম্যাচ হার, তার ওপর চলছে ইনজুরির ছোবল। আঙুলের চোটে তৃতীয় টি-টোয়েন্টির আগে ছিটকে যান নুরুল হাসান সোহান। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটে সিরিজ শেষ হয়ে গেছে লিটন কুমার দাসের। এ দুজনের জায়গায় বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেনকে দলে নেওয়া হয়েছে। 

শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, দলের সঙ্গে যোগ দিতে আজই রওনা দেবেন নাঈম ও এবাদত। তারা দুজন দ্বিতীয় ওয়ানডের আগে জিম্বাবুয়ে গিয়ে পৌঁছাবেন।  

বিকল্প হিসেবে যে দুজনকে জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে, তারা কেউই ওয়ানডে দলের নিয়মিত সদস্য নন। নাঈমকে মূলত টি-টোয়েন্টিতে বিবেচনা করা হয়। ২০১৯ সালে জাতীয় দলে যাত্রা শুরু করা বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৪টি টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেছেন মাত্র ২টি। যার সর্বশেষটি খেলেছেন গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। 

এবাদতের ক্ষেত্রেও তাই, ডানহাতি এই পেসারকে কেবল টেস্টেই বিবেচনা করা হয়। কয়েকবার ডাক পড়লেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি তার। বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট খেলেছেন এবাদত। জিম্বাবুয়েতে দলের সঙ্গে আছেন ওয়ানডের তিন নিয়মিত সদস্য তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। এ ছাড়া হাসান মাহমুদকেও রাখা হয়েছে। এরপরও এবাদত হোসেনকে দলে যুক্ত করা হলো।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সোহান। দেড় বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদের বলে কিপিং করার সময় চোট পান তিনি। পরে তার আঙুল এক্স-রে করা হয়, রিপোর্টে চিড় ধরা পড়ে। চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে সোহানের। 

প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা লিটনকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ৮৯ বলে ৮১ রান করা ডানহাতি এই ওপেনার। রান সম্পূর্ণ করার শেষ মুহূর্তে গিয়ে টান পড়ে তার বাঁ পায়ে। উইকেট থেকে একটু দূরে গিয়েই শুয়ে পড়েন তিনি। স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় ব্যথায় কাতড়াতে দেখা যায় লিটনকে।

Related Topics

টপ নিউজ

নাঈম শেখ / এবাদত হোসেন / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত, ডাক পেলেন সাকিব
  • ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দলেও ফিরলেন আফিফ
  • আফগানিস্তানের ‍বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন আফিফ-নাঈম
  • শরিফুল-এবাদতের তোপের পর আফগানিস্তানের প্রতিরোধ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net