Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমনের অভিষেক

খেলা

টিবিএস রিপোর্ট
02 August, 2022, 05:00 pm
Last modified: 02 August, 2022, 05:01 pm

Related News

  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
  • প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমনের অভিষেক

একাদশে ফেরানো হলেও মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব দেওয়া হয়নি। নেতৃত্বে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
টিবিএস রিপোর্ট
02 August, 2022, 05:00 pm
Last modified: 02 August, 2022, 05:01 pm

সমানে সমান লড়াইয়ে সমতায় আছে সিরিজ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। সিরিজ জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে এই ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে সফরকারীরা। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। 

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহান ইনজুরিতে ছিটকে যাওয়ার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মোসদ্দেককে। 

বাংলাদেশ তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ৭৬তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার ইমনের। 

নুরুল হাসান সোহানের জায়গায় খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তাকে এই সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু সোহানের চোটের কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি স্কোয়াডে ভেড়ানো হয়। একাদশে ফেরানো হলেও তাকে অধিনায়কত্ব দেওয়া হয়নি। মোসাদ্দেক আছেন নেতার ভূমিকায়।

স্বাগতিক জিম্বাবুয়েও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও টানাকা চিভাঙ্গা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেস সৈকত (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ব্র্যাড ইভান্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে ও ভিক্টর নিয়াউচি, জন মাসারা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / টি-টোয়েন্টি সিরিজ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
  • প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net