Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে নেই কোনো সিনিয়র ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2022, 07:50 pm
Last modified: 22 July, 2022, 08:08 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে নেই কোনো সিনিয়র ক্রিকেটার

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলটি পুরোপুরি তারুণ্য নির্ভর। দলে নেই মাহমুদউল্লাহ, মুশফিকরা। দীর্ঘদিন পর ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমন। 
টিবিএস রিপোর্ট
22 July, 2022, 07:50 pm
Last modified: 22 July, 2022, 08:08 pm

মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাচ্ছেন, সেটা অনুমেয়ই ছিল। সেটাই হয়েছে, কিন্তু জিম্বাবুয়ে সফরে তাকে টি-টোয়েন্টি দলেও নেওয়া হয়নি। বিশ্রাম বলা হলেও আদতে তাকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে বিবেচনা করা হয়নি আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসর গেছেন আর সাকিব আল হাসান পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন। প্রথমবারের মতো সিনিয়র এই চার ক্রিকেটারকে ছাড়াই টি-টোয়েন্টি দল গড়লো বিসিবি।

দলের বাজে পারফরম্যান্স ও মাহমুদউল্লাহর রান খরা; এই দুইয়ে মিলে অনেক দিন ধরেই তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হচ্ছিল। বিসিবিরও ভাবনা ছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ থেকে দল ফেরার পর তাই শুক্রবার মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসে বিসিবি। সেখানেই তাকে জানানো হয়, জিম্বাবুয়ে সফরে তিনি অধিনায়ক থাকছেন না। এই সফরে নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে নুরুল হাসান সোহানের কাঁধে। 

সিনিয়র ক্রিকেটার ছাড়া দল কেমন করে, সেটা দেখতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে নেতৃত্বে সোহানকে পরখ করে নেওয়ার পরিকল্পনা দলের। এই সফরের জন্য অধিনায়ক পরিবর্তন করা হয়েছে, এমন বলা হলেও মাহমুদউল্লাহকে নেতৃত্বে রাখতে চায় না বিসিবি। সেটারই প্রথম পদক্ষেপ এটা। পাশাপাশি সিনিয়রদের ছাড়াই টি-টোয়েন্টি দলকে অভ্যস্ত করে তুলতে চায় বিসিবি। 

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলটি পুরোপুরি তারুণ্য নির্ভর। কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার থাকলেও তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে না পারলেও দলে রাখা হয়েছে এনামুল হক বিজয়কে। দীর্ঘদিন পর ডাক পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। 

জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই রাতে রওনা দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ম্যাচ তিনটি হারারে স্পোর্টস ক্লাবে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।  

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি / দল ঘোষণা / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net