Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
২০২৩ বিশ্বকাপ দিয়ে চার সিনিয়রের বিদায়, ইঙ্গিত তামিমের

খেলা

14 July, 2022, 04:25 pm
Last modified: 14 July, 2022, 04:31 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

২০২৩ বিশ্বকাপ দিয়ে চার সিনিয়রের বিদায়, ইঙ্গিত তামিমের

আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় হয়ে গেলেও সিনিয়র চার ক্রিকেটারকে ২০২৩ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
14 July, 2022, 04:25 pm
Last modified: 14 July, 2022, 04:31 pm

বিদায় না বললেও জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা হয় না মাশরাফি বিন মুর্তজার। ফেরার তেমন সম্ভাবনাও নেই। তবে বাকি চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও তাদের পথচলা আর বেশিদিন চলবে না; এমন ইঙ্গিত দিলেন তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, চার সিনিয়র ক্রিকেটারসহ অন্যান্য ক্রিকেটার নিয়ে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সেরা সমন্বয় গড়তে হবে। সিনিয়র চার ক্রিকেটারের জন্য এই আসরটিকে অনেক বড় করে দেখছেন তামিম। কারণ তিনি মনে করেন, এই বিশ্বকাপের পরই পথচলা থামতে পারে তাদের। ওয়ানডে নাকি ক্রিকেটকেই বিদায় বলবেন তারা, এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তামিম। 

সিনিয়র এই চার ক্রিকেটার দীর্ঘদিন ধরে খেলে আসছেন। জাতীয় দলের ক্যারিয়ারে সবচেয়ে অভিজ্ঞ মুশফিক। দলের ব্যাটিংয়ের অন্যতম এই কাণ্ডারী ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার ১৬ বছরের। তামিম খেলছেন ১৫ বছর ধরে। মাহমুদল্লাহর ১৫ বছর পূর্ণ হবে ১০ দিন পরই। 

আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় হয়ে গেলেও সিনিয়র চার ক্রিকেটারকে ২০২৩ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন তামিম। এরপর এই চার ক্রিকেটারের বিদায় পর্ব দেখা যাবে বলে জানান তামিম। 

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সিনিয়র ক্রিকেটার ছিলেন। হজ করতে পুরো সফর থেকে ছুটি নেন মুশফিক। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ থেকে ছুটি নেন সাকিব। মুশফিক-সাকিব না থাকলেও দলে তেমন প্রভাব পড়েনি। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

এরপরও ওয়ানডেতে উন্নতির জায়গা দেখেন তামিম। সিরিজ জয়ের পর উন্নতির প্রশ্নে তামিম বলেন, 'এখনও অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। ২০২৩ বিশ্বকাপ সম্ভবত হবে আমাদের জন্য সবচেয়ে বড় আসরগুলির একটি, বিশেষ করে আমাদের চার জনের জন্য। আমরা খুব সম্ভবত সেখানেই শেষ করব। আমাদের স্রেফ সম্ভাব্য সেরা দল সমন্বয় ও সেরা দল গড়তে হবে।'

ওয়ানডে নিয়ে গর্বের কথা জানিয়ে তামিম বলেন, 'সিরিজের শুরুতে আমি বলেছিলাম, একটি ফরম্যাট নিয়ে আমরা সত্যিই গর্বিত এবং সত্যিই ভালো খেলছি। আমরা টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ হেরেছি, ড্রেসিংরুম আনন্দময় ছিলো না। দলের সবাই জয়ের জন্য মরিয়া ছিল।  সত্যিকার অর্থেই এটা অনেক ভাল কিছু। তবে এখনও অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সাকিব আল হাসান / মুশফিকুর রহিম / মাহমুদউল্লাহ রিয়াদ / ওয়ানডে বিশ্বকাপ / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net