Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
‘শচীনকে না চেনাই উচিত, এমন শচীনকে আমরাও চিনি না’

খেলা

টিবিএস ডেস্ক
05 February, 2021, 08:10 pm
Last modified: 05 February, 2021, 08:15 pm

Related News

  • ভারতের কৃষকদের দিল্লি অভিমুখে যাত্রা: তাদের দাবি কী? সরকার কেন রাস্তা বন্ধ করে রেখেছে?
  • নিউজিল্যান্ডে শচিনের রেকর্ড ভাঙলেন সৌম্য
  • ‘আশা করি, কয়েক দিনেই আমার রেকর্ড ভেঙে দেবে’- কোহলিকে শচিন
  • রেকর্ড চূড়ায় শচিনের সঙ্গী কোহলি, ভারতের বড় সংগ্রহ
  • ছোট ইনিংসে বড় রেকর্ড ওয়ার্নারের

‘শচীনকে না চেনাই উচিত, এমন শচীনকে আমরাও চিনি না’

২০১৪ সালে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা মন্তব্য করেছিলেন, তিনি শচীনকে চেনেন না। টেন্ডুলকারের অনুরাগীরা সেই সময় সোশ্যাল মিডিয়ায় শারাপোভার সমালোচনায় মেতে উঠেছিলেন। তাদের মধ্য থেকেই কিছু মানুষ এখন টুইট করে শারাপোভার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তাদের দাবি, শারাপোভার শচীনকে না চেনা অবাস্তব কিছু নয়। কেননা, এমন শচীনকে নাকি তারাও চেনেন না।  
টিবিএস ডেস্ক
05 February, 2021, 08:10 pm
Last modified: 05 February, 2021, 08:15 pm
২০১৪ সালে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা মন্তব্য করেছিলেন, তিনি শচীনকে চেনেন না। টেন্ডুলকারের অনুরাগীরা সেই সময় সোশ্যাল মিডিয়ায় শারাপোভার সমালোচনায় মেতে উঠেছিলেন।

ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের কারণে ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের উপর ক্ষেপেছেন আন্দোলনের সমর্থক ভারতীয়রা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির কৃষক আন্দোলন নিয়ে রিহানা-গ্রেটাদের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাক গলানো পছন্দ হয়নি শচিনের। তিনি কৃষক আন্দোলন বিরোধী কোনও কথা না বললেও ভারতের অভ্যন্তরীণ সমস্যা ভারতীয়রাই সমাধান করতে পারবে বলে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন।

শচিনের এমন টুইটের পরই কৃষক অন্দোলনের সমর্থকরা সামাজিক মাধ্যমে মুণ্ডপাত শুরু করেন টেন্ডুলকারের। এমনকি ২০১৪ সালের একটি বিতর্কিত প্রসঙ্গকেও খুঁচিয়ে তুলতে দেখা যায় অনেককে।

২০১৪ সালে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা মন্তব্য করেছিলেন, তিনি শচীনকে চেনেন না। টেন্ডুলকারের অনুরাগীরা সেই সময় সোশ্যাল মিডিয়ায় শারাপোভার সমালোচনায় মেতে উঠেছিলেন। তাদের মধ্য থেকেই কিছু মানুষ এখন টুইট করে শারাপোভার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তাদের দাবি, শারাপোভার শচীনকে না চেনা অবাস্তব কিছু নয়। কেননা, এমন শচীনকে নাকি তারাও চেনেন না।  

হিন্দুস্তান টাইমস বলছে, কয়েকজন ব্যবহারকারী টুইটারে লেখেন, 'ভাগ্য ভালো শচীনকে না চেনার জন্য সেই সময় মারিয়ার সমালোচনা করিনি।' কেউ আবার টেন্ডুলকারকে 'আম্বানির পোষা কুকুর' বলেও কটুক্তি করেছেন। যদিও শচিনের সমর্থকরা এমন কটুক্তি করা নেটিজেনদের পালটা জবাব দিচ্ছেন।

ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা টুইটারে প্রশ্ন করেন, 'কেন আমরা এই বিষয়ে (ভারতের কৃষি আন্দোলন) কথা বলছি না?'

মঙ্গলবার সকলকে অবাক করে নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএন-এর খবরের একটি লিঙ্ক পোস্ট করেন। সেখানে লেখা রয়েছে, ভারতের রাজধানী দিল্লির একাধিক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা, লেখা রয়েছে ২৬ শে জানুয়ারি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রজাতন্ত্র দিবসে পুলিশ ও বিক্ষুদ্ধ কৃষকদের খন্ডযুদ্ধের পরিস্থিতির কথা।    

এর প্রেক্ষিতে ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকার তার টুইটে লেখেন, 'ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করা সম্ভব নয়। বহির্বিশ্ব দর্শকের ভূমিকায় থাকতে পারে, নিয়ন্ত্রক হতে পারে না। ভারতীয়রাই ভারতকে যথাযথ চেনে এবং কী করা উচিত জানে। আসুন, জাতি হিসেবে আমরা ঐকবদ্ধ থাকি।'
 
Related Topics

টপ নিউজ

শচিন টেন্ডুলকার / মারিয়া শারাপোভা / কৃষক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ভারতের কৃষকদের দিল্লি অভিমুখে যাত্রা: তাদের দাবি কী? সরকার কেন রাস্তা বন্ধ করে রেখেছে?
  • নিউজিল্যান্ডে শচিনের রেকর্ড ভাঙলেন সৌম্য
  • ‘আশা করি, কয়েক দিনেই আমার রেকর্ড ভেঙে দেবে’- কোহলিকে শচিন
  • রেকর্ড চূড়ায় শচিনের সঙ্গী কোহলি, ভারতের বড় সংগ্রহ
  • ছোট ইনিংসে বড় রেকর্ড ওয়ার্নারের

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net