Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
‘তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে’- ছেলের জন্মদিনে মাশরাফি

খেলা

টিবিএস রিপোর্ট
05 October, 2021, 04:45 pm
Last modified: 05 October, 2021, 04:52 pm

Related News

  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • খালেদা জিয়ার জন্মদিনে আজ বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
  • ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন বিএনপির

‘তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে’- ছেলের জন্মদিনে মাশরাফি

নিজের জন্মদিনে ছেলে সাহেলেরও জন্মদিন। ছেলেকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলের চুল কেটে দিচ্ছেন মাশরাফি। ছবিটি পোস্ট করে অনেক আবেগঘন কথা লিখেছেন ওয়ানডের সফলতম অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
05 October, 2021, 04:45 pm
Last modified: 05 October, 2021, 04:52 pm

বাংলাদেশের ওয়ানডে দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আজ জন্মদিন। মঙ্গলবার ৩৮ বছর পূর্ণ হলো তার। ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন মাশরাফি। কিন্তু জন্মদিন নিয়ে সব সময়ই অনাগ্রহী অভিজ্ঞ ক্রিকেটারের সেদিকে নজর নেই। বরং তিনি ছেলে সাহেল মুর্তজার জন্মদিন আবেগাপ্লুত। 

সাহেলের জন্মদিনও ৫ অক্টোবর। ছেলের জন্মদিনে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলের চুল কেটে দিচ্ছেন তিনি। ছবিটি পোস্ট করে অনেক আবেগঘন কথা লিখেছেন মাশরাফি। পোস্টটি তুলে ধরা হলো-  

'প্রিয় সাহেল, আজ তোর সাত বছর পূর্ণ হলো। তোর জন্মের পর আমার কেমন অনুভুতি ছিলো, তা পুরোটা মনে নেই। তবে এতোটুকু মনে আছে, আমি আমার মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না। সম্ভবত এটা আমার জীবনের বড় দূর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্ম দিন, তোর দাদা-দাদীর অনুভুতি হয়তো একই রকম।

ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থ্যতা, কিন্তু তোর বাবার ক্ষেত্রে একই রকম হয়েছে। তোর বাবাও কখনও এই দিনের অনুভুতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এ পর্যন্ত অনেকেই উদযাপন করতে চাইলেও তা আর মন থেকে হয়নি। হয়তো পরিস্থিতির শিকার হয়ে দুই-একবার অন্য কিছু করতে হয়েছে। তবে তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার, এতে কোনো সন্দেহ নেই। যার জন্য মহান আল্লাহর কাছে আমি চির কৃতজ্ঞ।

আজ তোর সাত বছর হয়ে গেল, চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস। ব্যাপারটা ভাবতেও ভালো লাগে, আবার ভয়টাও আমার ওখানেই। কারণ, আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন, সেখান থেকে তোর একটা বছর আজ ঝরে গেল। এই ভালোলাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোকে একটা সুস্থ ও সুন্দর জীবন দান করেন। আর তোর আয়ু অনেক বড় করে দেন।

যে কয়দিন বাঁচবি; তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে। তোর কান দুটো যেন ভালো কিছু শোনে। তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে। তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে, আর তোর হৃদয় যেন কখনও দূর্বলের জন্য সবল না হয়। মাথা উঁচু করে বেঁচে থাক বাপ। আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন আমি সবার সামনে যেন বলতে পারি আমি সাহেলের বাবা। শুভ জন্মদিন বাপ আমার।'

মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পোস্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ৩৬টি টেস্ট, ২২০টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন মাশরাফি। টেস্টে তার উইকেট ৭৮টি। ডানহাতি এই পেসারের ওয়ানডে উইকেট ২৬৯টি, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এবং পেসারদের মধ্যে সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে মাশরাফির উইকেট ৪২টি, যা বাংলাদেশের বোলারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। 

বল হাতে দলকে পথ দেখানোর পাশাপাশি নেতৃত্বে দারুণ সফল মাশরাফি। ওয়ানডে বাংলাদেশকে সর্বোচ্চ ৮৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি, এর মধ্যে দল জিতেছে ৫০টি ম্যাচে। অধিনায়ক মাশরাফির জয়ের গড় ৫৮.১৩, যা বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। সর্বোচ্চ ২৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচে দলকে জিতিয়েছেন তিনি। গত বছরের মার্চে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশ দলের হয়ে আর খেলা হয়নি তার।  

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সাবেক অধিনায়ক / জন্মদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • খালেদা জিয়ার জন্মদিনে আজ বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
  • ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন বিএনপির

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net