Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
‘জাতীয় দলের পাঁচ-ছয় জন ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন’

খেলা

টিবিএস রিপোর্ট
19 June, 2021, 06:40 pm
Last modified: 19 June, 2021, 06:46 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

‘জাতীয় দলের পাঁচ-ছয় জন ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন’

ইনজুরি ছাড়াও টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্রিকেটারদের অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। কেউ বিষয়টি জানালে তাদের ব্যাপারে চিন্তা-ভাবনার জায়গা রাখছে বিসিবি।
টিবিএস রিপোর্ট
19 June, 2021, 06:40 pm
Last modified: 19 June, 2021, 06:46 pm
হাঁটুর চোটে সুপার লিগ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

হাঁটুতে চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অভিজ্ঞ এই ওপেনার। বাঁ হাতের তালুতে বলের আঘাত লেগেছে তাসকিন আহমেদের। ছয়টি সেলাই পড়ায় সুপার লিগ খেলা হচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডানহাতি এই পেসারের। 

কেবল এই দুই ক্রিকেটারই নন, জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন। কব্জির ব্যথার কারণে প্রিমিয়ার লিগে এখনও খেলতে পারেননি লিটন কুমার দাস। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, এই তিনজনই নন, জাতীয় দলের পাঁচ-ছয় জন ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন। 

শনিবার মিরপুরে দেবাশীষ চৌধুরী বলেন, 'জাতীয় দলের পাঁচ-ছয় জন খেলোয়াড় ইঞ্জুরি সমস্যায় ভুগছেন। প্রথমে তামিম ইকবালের কথাই বলি। তামিম গত কয়দিন ধরে ওর হাঁটুতে ব্যথার কথা বলছিল। সমস্যার ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। তিন দিন আগে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় আমরা সবাই মিলে মনস্থির করেছি- ভবিষ্যতে পারফরম্যান্সের স্বার্থে এই ইঞ্জুরির এখনই পরিচর্যা দরকার।'

'সেই মোতাবেক ও এখনই খেলা থেকে বেড়িয়ে আসে। ও সার্বক্ষণিক ফিজিওদের তত্ত্বাবধানে আছে, বিশ্রামে আছে। আশা করছি পরিপূর্ণ বিশ্রাম নিশ্চিত করতে পারলে চার-পাঁচ দিনের মধ্যে ব্যথার তীব্রতা কমে আসবে। প্রয়োজন অনুযায়ী স্ক্যান দরকার হলে আমরা করব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম নিলে ভালোই সেরে উঠবে এবং জিম্বাবুয়ে সফরে সমস্যা হওয়ার শঙ্কা নেই এ মুহূর্তে।'

তাসকিনের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, 'তাসকিনের হাতে বলের একটা আঘাতে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনির মাঝে ছিঁড়ে যায়। এটা ওর আগেই ছিল, নতুন করে আবার হয়েছে। কসমেটিক সার্জন দ্বারা যথাযথভাবে তার সার্জারি করা হয়েছে। যেহেতু নন-বোলিং আর্ম, ওর বোলিংয়ে সমস্যা হওয়ার কোনো কারণ দেখছি না। ২-১ দিন বিশ্রাম নেওয়ার পর ওর বোলিং আবার নতুন করে শুরু করতে পারবে। আশা করছি জিম্বাবুয়ে সিরিজে প্রভাব পড়বে না।'

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত

কব্জির ব্যথায় ভোগা লিটনের প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা কম। এর মধ্যে অবস্থার উন্নতি হলে শেষে দুই-একটা ম্যাচ খেলতে পারেন তিনি। দেবাশীষ চৌধুরী বলেন, ' লিটন গত দুই সপ্তাহের বেশি সময় ধরে রিস্ট স্ট্রেইনের সমস্যায় ভুগছেন। গতকাল তার ক্লাবের ফিজিওর যে রিপোর্ট পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে ওর দুই হাতের শক্তি এবং দুই হাতের অন্যান্য ফিজিওথেরাপি মূল্যায়ন প্রায় স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। এখন দরকার ম্যাচ প্র্যাকটিস। প্র্যাকটিস বা ম্যাচ খেললে বোঝা যাবে ইঞ্জুরির বর্তমান অবস্থা।'

মুস্তাফিজের কোমরের ইনজুরি থাকলেও প্রাইম ব্যাংকের হয়ে শেষ দুটি ম্যাচ খেলছেন তিনি। বাঁহাতি এই পেসারের ইনজুরির অবস্থা জানাতে গিয়ে বিসিবির চিকিৎসক বলেন, 'মুস্তাফিজ কোমরের ব্যথার কথা জানিয়েছিল আমাদের। যেহেতু আমাদের হাতে সময় কম, খুব তাড়াতাড়ি ওর লো ব্যাকে স্ক্যান করিয়েছি। স্ক্যানে খারাপ কোনো ইনজুরির লক্ষণ দেখিনি। ২-১ দিনের পরিচর্যায় ব্যথাটা অনেক কমে গেছে। যেহেতু স্ক্যানের রিপোর্ট ভালো তাই জিম্বাবুয়ে সফরে এর কোনো প্রভাব পড়বে না।'

দুই ডানহাতি পেসার আল আমিন হোসেন ও হাসান মাহমুদের মাঠে ফিরতে আরও সময় লাগবে। আল আমিনের ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে। দেড়-দুই মাসের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। নিউজিল্যান্ড সফরের পর থেকে ম্যাচের বাইরে থাকা হাসান মাহমুদের ফেরাও অনিশ্চিত। 

তরুণ এই পেসারের পুনর্বাসনের ৭০-৮০ শতাংশ সম্পূর্ণ হলেও তার ফেরা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরা। পিঠের নিচের অংশে ব্যথায় ভুগছেন তিনি। ব্যথা বারবার ফিরে আসায় তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। দেবাশীষ চৌধুরী বলেন, 'আল আমিন দেড় থেকে দুই মাস মাঠের বাইরে, খেলার পর্যায়ে যেতে আরও দেরি হবে। হাসান মাহমুদের পরিচর্যা চলছে, ৭০-৮০% শেষ হয়েছে।'

জাতীয় দলে নিয়মিত তামিম, তাসকিন, লিটন ও মুস্তাফিজের জিম্বাবুয়ে সফরে খেলায় শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'যে ইনজুরিগুলো উল্লেখ করলাম, এর প্রত্যেকটা রিকভারির জন্য আমাদের হাতে ২-৩ সপ্তাহ সময় আছে। আমি মনে করি ২-৩ সপ্তাহ আমাদের জন্য যথেষ্ট সময়। এ জন্য এই চারজনের কারও অংশগ্রহণের ব্যাপারে আশঙ্কা দেখছি না।'

ইনজুরি ছাড়াও টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্রিকেটারদের অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। কেউ বিষয়টি জানালে তাদের ব্যাপারে চিন্তা-ভাবনার জায়গা রাখছে বিসিবি। দেবাশীষ চৌধুরী বলেন, 'যে ইনটেনসিটি ও ধারায় খেলা চলছে শারীরিক সমস্যার পাশাপাশি বাবল ফ্যাটিগেও অনেকে আক্রান্ত হচ্ছেন। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই আমাদের খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে বোর্ডের কাছে যে খেলোয়াড়রা সমস্যার কথা জানাচ্ছেন, বোর্ড তাদের ব্যাপারে অবশ্যই চিন্তা-ভাবনা করছে।'

Related Topics

টপ নিউজ

ক্রিকেটার / তামিম ইকবাল / দেবাশীষ চৌধুরী / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net