Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
‘এতোদিন বাঁ হাতের ভেল্কি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্কের’

খেলা

টিবিএস রিপোর্ট
29 January, 2021, 02:45 pm
Last modified: 29 January, 2021, 03:47 pm

Related News

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন

‘এতোদিন বাঁ হাতের ভেল্কি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্কের’

ক্রিকেটে আব্দুর রাজ্জাকের সঙ্গে মাশরাফির পথচলা দীর্ঘদিনের। জাতীয় দলেও এক সঙ্গে দুজন পাড়ি দিয়েছেন লম্বা পথ। ক্রিকেট ছাপিয়ে তাদের বন্ধুত্বের প্রগাঢ়তা দিন দিন বেড়েই এসেছে।
টিবিএস রিপোর্ট
29 January, 2021, 02:45 pm
Last modified: 29 January, 2021, 03:47 pm

ক্রিকেটে আব্দুর রাজ্জাকের সঙ্গে মাশরাফির পথচলা দীর্ঘদিনের। জাতীয় দলেও এক সঙ্গে দুজন পাড়ি দিয়েছেন লম্বা পথ। ক্রিকেট ছাপিয়ে তাদের বন্ধুত্বের প্রগাঢ়তা দিন দিন বেড়েই এসেছে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এখনও খেলে চলেছেন। এর মাঝেই নতুন দায়িত্ব মিলেছে রাজ্জাকের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে বাঁহাতি এই স্পিনারকে। 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দল নির্বাচনে কাজ করবেন রাজ্জাক। বন্ধুর সফলতায় দারুণ উচ্ছ্বসিত মাশরাফি। সফলতার জন্য শুভ কামনা জানিয়ে রাজ্জাককে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওয়ানডের সফলতম অধিনায়ক। 

মাশরাফি তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ।'

এতোদিন বাঁ হাতে স্পিন ভেল্কি দেখিয়ে এসেছেন রাজ্জাক, এবার তার মস্তিষ্কের ভেল্কি দেখা যাবে বলে মনে করেন মাশরাফি, 'এতদিন বাঁ হাতের ভেল্কি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্কের। যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT) (গ্রেট অব অল টাইম)।'

বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন রাজ্জাক। ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। যা বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। দেশের প্রথম স্পিনার হিসেবে ২০০'র বেশি ওয়ানডে উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতেও তৃতীয় ও স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। এই ফরম্যাটে তার শিকার ৪৪ উইকেট। 

ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকের বোলিং রীতিমতো বিস্ময় জাগানিয়া। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণিতে ৬০০'র বেশি উইকেট নিয়েছেন তিনি। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচে বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনারের শিকার ৬৩৪ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটেও রাজ্জাকের বোলিং রেকর্ড ঝলমলে। ২৮০টি ম্যাচে নিয়েছেন ৪১২ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি। সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক তার বন্ধু মাশরাফি বিন মুর্তজা।  

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / আব্দুর রাজ্জাক / বিসিবি নির্বাচক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net