Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
‘আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবে না’

খেলা

টিবিএস রিপোর্ট
21 September, 2021, 06:50 pm
Last modified: 21 September, 2021, 08:10 pm

Related News

  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

‘আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবে না’

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায় বোর্ড। ভোটার তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বাকি শুধু তফসিল ও নির্বাচনের দিন ঘোষণার। 
টিবিএস রিপোর্ট
21 September, 2021, 06:50 pm
Last modified: 21 September, 2021, 08:10 pm
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

ঘনিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। বিসিবির আগের ঘোষণা অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায় বোর্ড। ভোটার তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বাকি শুধু তফসিল ও নির্বাচনের দিন ঘোষণার। 

এমন সময়ে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তার চাওয়া নতুন কেউ বিসিবি সভাপতি হোক। কেউ এই দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জটা গ্রহণ করুক। কিন্তু নাজমুল হাসানের ধারণা, তিনি বেঁচে থাকা পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবেন না। যেটা ঠিক নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। 

বিসিবির ১২তম বোর্ড সভা ছিল মঙ্গলবার। দীর্ঘ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির পদে আর থাকতে চান না, এমন ইঙ্গিত দেওয়ার পর নাজমুল হাসানকে প্রশ্ন করা হয় এই দায়িত্ব নেওয়ার মতো তার দৃষ্টিতে কেউ আছেন কিনা।

জবাবে বিসিবি সভাপতি বলেন, ' আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাইবে না। এটা ভুল জিনিস, এটা হবে; তা আমি বিশ্বাস করি না। আমি চাই বোর্ডে যেই আসুক, তাদের চ্যালেঞ্জ জানানো উচিত যে আমি বোর্ড সভাপতি হতে চাই। অন্তত বলুক।'

'এখন তো কেউ বলেও না। এটা ভালো নিদর্শন নয়। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুনরা দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাই লিডারশিপ গ্রো করুক। বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কোনো কারণে কেউ আসতে চাই না।' যোগ করেন নাজমুল হাসান।

সবাই বোর্ড পরিচালক হতে চায় জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, 'পরিচালক হতে কিন্তু সবাই চায়। এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু সভাপতির পদের কথা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না আমি জানি না, আমি এটা উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, আমি চাইব যে নতুন কেউ আসুক। আমি বলছি না যে সফল হব, তবে আমি চেষ্টা করব।'

নতুন কেউ বিসিবি সভাপতির পতে আসতে চাইলে খুশি মনে তাকে পূর্ণ সমর্থন দেবেন নাজমুল হাসান। তার ভাষায়, 'যেই আসুক আমি খুব খুশি হব এবং তাকে আমি পূর্ণ সমর্থন দিব। আমাদের কমিটিতে যারা ছিলাম, সবাই যদি হেরেও যাই; আমি কথা দিচ্ছি নতুন যারা আসবে, আমি পূর্ণ সমর্থন দিব। আমাকে যখন যা বলবে আমি করতে রাজি আছি। আমরা সবাই সমর্থন দিব।'

কেন কেউ এগিয়ে আসছে না, এমন প্রশ্নের উত্তরে নিজের নামই বলেন নাজমুল হাসান। তিনি বলেন, 'এটা ঠিক না যে এক রকম চলছে তো চলছেই। আর কারও হওয়ার ইচ্ছাও থাকবে না, থাকলেও বলবে না, এ জিনিসটা আমার কাছে মনে হয় ঠিক না। কেন আসছে না, জানি না আসলে। আমার মনে হয় আমিই সমস্যা।'

নতুন কারও দায়িত্বে আসার সুযোগ রাখতে এবারের নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছেন না বলে ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান। তিনি বলেন, 'নতুন নতুন আইডিয়া, নতুন মাইন্ডস যদি না আসে ক্রিকেট বোর্ডে, তাহলে নতুন কিছু করার আইডিয়া আসে না। সব একই ধারায় চলতে থাকে। এবার তাই চাচ্ছি, মনে-প্রাণে মনে করি, নতুন লোকের আসা উচিত। সে জন্য এবারই প্রথম, আমার কোনো প্যানেল নেই। যে খুশি দাঁড়াতে পারবে। নির্বাচন হবে, যে জিতবে সে আসবে।'

'ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথমে আমি থাকব একজন পরিচালক। যদি তখন আমাকে কেউ বলে, আমার প্রথম আবেদনই থাকবে, প্রেসিডেন্ট হতে চাই না। তবে আমি সেখানে থাকব সাপোর্ট করার জন্য। তার পর কী হবে, জানি না। এটা পরের ওপর নির্ভর করবে। কিন্তু প্যানেল দিলে কেউ দাঁড়ায়ই না।'

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নাজমুল হাসান।     

Related Topics

টপ নিউজ

বিসিবি সভাপতি / নাজমুল হাসান পাপন / বিসিবি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net