Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
৩৫৪ কি.মি. বেগে ছুটবে রোনালদোর ৯০ কোটি টাকার নতুন গাড়ি

খেলা

টিবিএস ডেস্ক
29 March, 2020, 05:40 pm
Last modified: 29 March, 2020, 06:05 pm

Related News

  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

৩৫৪ কি.মি. বেগে ছুটবে রোনালদোর ৯০ কোটি টাকার নতুন গাড়ি

এই মডেলের মাত্র ১০টি গাড়ি বাজারে ছাড়ছে বুগাত্তি। এর মধ্যে একটি গাড়ি জুভেন্টাসের পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।
টিবিএস ডেস্ক
29 March, 2020, 05:40 pm
Last modified: 29 March, 2020, 06:05 pm

করোনাভাইরাসের দাপটে বাইরে বের হওয়ার উপায় নেই। অনেক দেশেই লকডাউন অবস্থা। করোনা থেকে নিজেকে মুক্ত রাখতে লড়ছে সবাই, আপাতত কাজ নিয়ে খুব বেশি মানুষ ভাবছেন না। কিন্তু কাজহীন সময়ও আবার অনেকের কাছেই বিরক্তিকর।

বিশেষ করে খেলোয়াড়দের জন্য এটা আরও কঠিন। খেলা, অনুশীলনহীন অবস্থায় এভাবে ঘরবন্দী থেকে অনেকেই হাঁফিয়ে উঠেছেন। সারা বছর ব্যস্ত সময় পার করা ফুটবলারদের যেন কিছুতেই সময় কাটছে না। ঘরে শুয়ে-বসে থাকার পাশাপাশি ঘরের কাজে মন লাগিয়েছেন অনেকে।

এমন সময় মনকে চাঙ্গা করতে ৯০ কোটি টাকা (সাড়ে ৮ মিলিয়ন পাউন্ড) মূল্যের গাড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফ্রান্সের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুগাত্তির বিশেষ মডেলের গাড়ি কিনেছেন সিআরসেভেন। এই মডেলের মাত্র ১০টি গাড়ি বাজারে ছাড়বে তারা। এর মধ্যে একটি গাড়ি হবে জুভেন্টাসের পর্তুগিজ সুপার স্টার রোনালদোর।

যদিও এই ব্যাপারটি রোনালদো কিংবা বুগাত্তি; কোনো পক্ষই নিশ্চিত করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম তাদের খবরে জানিয়েছে, বিশেষ মডেলের এই গাড়ির জন্য অর্ডার করেছেন রোনালদো। আগামী বছর তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে পরিবারের সঙ্গে পর্তুগালের মাদেইরাতে হোম কোয়ারেন্টিনে আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা এই ফুটবলার। 

বুগাত্তির সেন্তোদিয়েচি নামের বিশেষ মডেলের এই গাড়িটির বৈশিষ্ট্য হলো, এটিতে আট লিটারের শক্তিশালী কোয়াট-টার্বোচার্জড ডব্লিউ-১৬ ইঞ্জিন আছে। মাত্র ২.৪ সেকেন্ডে ৭২ কি.মি গতি তুলতে সক্ষম গাড়িটি ঘণ্টায় ২৩৬ মাইল (৩৫৪ কি. মি) বেগে ছুটতে পারে। 

করোনার প্রভাবে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সব ধরনের ব্যবসা-বানিজ্য। ইতোমধ্যে আর্থিক ক্ষতির মুখে পড়ে গেছে অনেক প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাই করে খরচ কমাচ্ছে। বার্সেলোনার মতো শীর্ষ ফুটবল ক্লাবও খেলোয়াড়দের বেতন কমানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু গাড়িপ্রিয় রোনালদো এর মাঝেই তার গ্যারেজে আরেকটি গাড়ি আনার ব্যবস্থা করছেন। বুগাত্তির আরও দুটি গাড়ি আছে রোনালদোর গ্যারেজে।  

রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও কেনাটাকায় পটু। করোনার মধ্যেই এরআগে শপিং করতে বেরিয়ে পড়েছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভুত স্প্যানিশ এই মডেল। পুর্তগালের ফুনচালে একটি শপিং মলে দেখা গিয়েছিল জর্জিনাকে। যা নিয়ে সামজিক যোগাযোগম্যাধ্যমে কম সমালোচনা হজম করতে হয়নি তাকে।

Related Topics

ক্রিশ্চিয়ানো রোনালদো / জুভেন্টাস / গাড়ি / বুগাত্তি / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net