Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2021, 06:15 pm
Last modified: 16 November, 2021, 07:05 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

যৌথভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে আইসিসিতে আবেদন করেছিল বাংলাদেশ। সেই আবেদনে সাড়া মিলেছে।
টিবিএস রিপোর্ট
16 November, 2021, 06:15 pm
Last modified: 16 November, 2021, 07:05 pm

এককভাবে বিশ্বকাপের আয়োজন হতে আইসিসিতে আবেদন করবে বাংলাদেশ- এমন গুঞ্জন বেশ আগের। তবে এককভাবে আয়োজনের সুযোগ নেই। একক আয়োজক হতে যে কয়টা ভেন্যু (ওয়ানডের ১০টা ও টি-টোয়েন্টির ৮টি ভেন্যু) দরকার, তা বাংলাদেশের নেই। তাই যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আইসিসিতে আবেদন করেছিল বাংলাদেশ। সেই আবেদনে সাড়া মিলেছে। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে আয়োজন করবে বাংলাদেশ।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও। তিনি বলেন, 'ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার ইচ্ছার কথা আমরা আইসিসিকে জানিয়েছিলাম, আবেদন করেছিলাম। সেটার ফলশ্রুতিতে আমাদের সুযোগ দেওয়া হয়েছে। আশা করছি আমরা সফলতার সঙ্গে আসরটি আয়োজন করতে পারব।'

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের সঙ্গে আয়োজক হওয়ার সুযোগ মিলল। এ ছাড়া শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে আবেদন করা হয়েছিল। কিন্তু আগামী ১০ বছরে এই দুটি আসরের আয়োজক হওয়া হচ্ছে না বাংলাদেশের। ১৫ নভেম্বরের সভায় ২০৩১ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আটটি আসরের আয়োজক চূড়ান্ত করেছে আইসিসি।

আগামী বছর থেকে প্রতি বছরই একটি করে আইসিসির ইভেন্ট থাকবে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত; এটা আগেই চূড়ান্ত হয়ে আছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। আসরটি মাঠে গড়াবে জুন মাসে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান, ৮ দলের টুর্নামেন্টটি মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্ব আসরটি মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলে অক্টোবর-নভেম্বরে আসরটি আয়োজন করবে। 

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক তাসমান সাগর পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরটির পর্দা উঠবে অক্টোবরে। ২০২৯ সালে অক্টোবরে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এই আসরটি মাঠে গড়াবে জুনে। ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

ওয়ানডে বিশ্বকাপ / আয়োজক / বিসিবি / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net