Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
১০ হাজার কেজি খাবার নিয়ে দুস্থদের পাশে বার্সেলোনা-কর্মী

খেলা

টিবিএস ডেস্ক
28 April, 2020, 03:45 pm
Last modified: 28 April, 2020, 03:50 pm

Related News

  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • চীনের অর্থায়নে যুক্তরাজ্যে গবেষণা, অজান্তেই গুপ্তচরবৃত্তিতে সহায়তা করছেন শিক্ষকরা; সতর্ক করল এমআই৫
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • দেশের ১০ লাখ কৃষি পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

১০ হাজার কেজি খাবার নিয়ে দুস্থদের পাশে বার্সেলোনা-কর্মী

ব্রাজিলের সঙ্গীতশিল্পী বেল মার্কেসের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার এই কর্মকর্তা। ওই অনুষ্ঠানেই ১০ হাজার কেজি খাবার দান করার ঘোষণা দেন তিনি।
টিবিএস ডেস্ক
28 April, 2020, 03:45 pm
Last modified: 28 April, 2020, 03:50 pm

করোনাভাইরাসের থাবায় বন্দি পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে জনজীবন বিপর্যস্ত। নিম্ন আয়ের মানুষদের নাভিশ্বাস অবস্থা। তিন বেলা খাবার যোগাতেই হিমশিম খাচ্ছে অনেক পরিবার। এমন দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই। অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন বার্সেলোনার ব্রাজিলভিত্তিক স্কাউট চিপ আন্দে কারি।

দুস্থ মানুষদের সাহায্যে ১০ হাজার কেজি (১০ টন) খাবার দিয়েছেন তিনি। আন্দ্রে কারি স্প্যানিশ জায়ান্টদের হয়ে স্কাউটিংয়ের কাজ করেন। ব্রাজিল থেকে ভবিষ্যতের রোনালদিনহো, দানি আলভেজ, নেইমারদের তুলে আনাই তার কাজ। 

বর্তমানে ফুটবলের কোনো কার্যক্রম নেই। তাই স্কাউটিংয়েরও সুযোগ নেই কারির। এই সময়টায় দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন কারি। 

ব্রাজিলের সঙ্গীতশিল্পী বেল মার্কেসের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বার্সেলোনার এই কর্মকর্তা। ওই অনুষ্ঠানেই ১০ হাজার কেজি খাবার দান করার ঘোষণা দেন তিনি। সাও পাওলো ও বাহিয়ায় দুস্থ মানুষদের সাহায্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মার্কেস। 

কারির ১০ হাজার কেজি খাবার দেওয়ার প্রসঙ্গে ব্রাজিলের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বলেন, 'আমার বন্ধু আন্দ্রে কারিকে অনেকদিন ধরেই আমি চিনি। সে এসেছে এবং ১০ টন খাবার নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ধন্যবাদ, বন্ধু।'

করোনাভাইরাসের বিরুদ্ধে বেশ আগে থেকেই লড়ে আসছেন কারি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে লম্বা সময় ঘরবন্দি থাকতে হয় তাকে। করোনাযুদ্ধে জয়ী হয়ে এবার অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

Related Topics

বার্সেলোনা / ফুটবল / করোনা প্রতিরোধ / সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • চীনের অর্থায়নে যুক্তরাজ্যে গবেষণা, অজান্তেই গুপ্তচরবৃত্তিতে সহায়তা করছেন শিক্ষকরা; সতর্ক করল এমআই৫
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • দেশের ১০ লাখ কৃষি পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net