Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে যে পথে হাঁটতে হবে কোহলিকে

খেলা

টিবিএস ডেস্ক
04 June, 2020, 08:50 pm
Last modified: 04 June, 2020, 08:52 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের

১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে যে পথে হাঁটতে হবে কোহলিকে

ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করেছেন শচিন টেন্ডুলকার। এ জন্য লিটল মাস্টারকে খেলতে হয়েছে দীর্ঘ ২৪ বছর।
টিবিএস ডেস্ক
04 June, 2020, 08:50 pm
Last modified: 04 June, 2020, 08:52 pm

বোলারদের জন্য তিনি রীতিমতো হুমকিস্বরূপ। তাকে দেখলেই ধন্ধে পড়ে যান প্রতিপক্ষের বোলাররা। তালগোল পাকিয়ে ফেলেন প্রতিটি ডেলিভারির আগে। এমন হওয়াটাও স্বাভাবিক, উইকেটে নামলেই যে তার ব্যাটে রানের বৃষ্টি হয়! বলা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির কথা।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির রেকর্ড কেউ যদি ভাঙতে পারেন, সেটা কোহলি। অনেক ক্রিকেটবোদ্ধাই এমনটি মনে করেন। কেউ কেউ আবার মনে করেন, ভারতীয় অধিনায়কের পথ আরও দীর্ঘ হবে। তাদের ধারণা, ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে আরও পথ পাড়ি দেবেন কোহলি।

যদিও শচিনের গড়া ১০০ সেঞ্চুরির রেকর্ড নিয়ে আগে ভিন্ন মত ছিল অনেকের। কিন্তু সেঞ্চুরি করাটাকে মামুলি ব্যাপার বানিয়ে ফেলা কোহলি বাধ্য করেছেন সবাইকে নতুন করে ভাবতে। ইতোমধ্যে ৭০টি (টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে) সেঞ্চুরি নামের পাশে যোগ করেছেন তিনি। অগ্রজের রেকর্ডের দিকে তুফান বেগেই এগিয়ে যাচ্ছেন তিনি।

যুবরাজ সিং অবশ্য এতটা সহজ করে ভাবছেন না। তার মতে এই কাজটা করা কঠিন হবে কোহলির জন্য। তবে আর সবার মতো ভারতের সাবেক এই অলরাউন্ডারও সম্ভাবনা দেখতে পান। তাই ১০০টি সেঞ্চুরি করতে কী করতে হবে, কোহলিকে সেটা বাতলে দিয়েছেন যুবরাজ।

ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করেছেন শচিন। এ জন্য লিটল মাস্টারকে খেলতে হয়েছে দীর্ঘ ২৪ বছর। যুবরাজ মনে করেন, এই মাইলফলকে পৌঁছাতে কোহলিকেও খেলতে হবে এতটা লম্বা সময় ধরে। 

এক ভিডিও সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, 'আশা করি কোহলি পারবে, কিন্তু কাজটা খুব কঠিন। ওয়ানডেতে এটা করা সম্ভব। কিন্তু ১০০টি সেঞ্চুরি সহজ কিছু নয়। তবে শচিন যতদিন ধরে খেলেছেন, বিরাট যদি ততদিন খেলতে পারে, তাহলে হয়তো সে এটা অর্জন করতে পারে।'

ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক শচিন ২৪ বছর ধরে খেলে ১০০টি সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। সেখানে কোহলি ১২ বছরের ক্যারিয়ারেই করে ফেলেছেন ৭০টি সেঞ্চুরি। ওয়ানডেতে শচিনের সেঞ্চুরি ৪৯টি, কোহলির ৪৩টি। টেস্টে সেঞ্চুরির ব্যবধানটা একটু বেশি। এই ফরম্যাটে ৫১টি সেঞ্চুরি করেছেন শচিন, কোহলির সেঞ্চুরি ২৭টি।

Related Topics

শচিন টেন্ডুলকার / বিরাট কোহলি / সেঞ্চুরির সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net