Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
স্ত্রীর ইচ্ছাপূরণ ও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ফিরতে চান নাসির

খেলা

টিবিএস রিপোর্ট
15 September, 2021, 07:55 pm
Last modified: 15 September, 2021, 08:01 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

স্ত্রীর ইচ্ছাপূরণ ও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ফিরতে চান নাসির

জাতীয় লিগকে সামনে রেখে অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। তাদের মধ্যে একজন নাসির হোসেন। বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার অনুশীলন শুরু করেই জানালেন জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা। 
টিবিএস রিপোর্ট
15 September, 2021, 07:55 pm
Last modified: 15 September, 2021, 08:01 pm

ঘরোয়া ক্রিকেটে আপাতত কোনো টুর্নামেন্ট নেই। অক্টোবরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। জাতীয় দল, 'এ' দল বা হাই পারফরম্যান্সের বাইরে থাকা ক্রিকেটাররা এই আসরকে সামনে রেখে অনুশীলনে ফিরছেন। তাদের মধ্যে একজন নাসির হোসেন। বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার অনুশীলন শুরু করেই জানালেন জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা। 

দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে ম্যাচ খেলা হয় না ডানহাতি এই অলরাউন্ডারের। ঘরের মাঠে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছেন নাসির। জাতীয় দলের হয়ে ওটাই তার শেষ ম্যাচ। টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন আরও আগে। এরপরও ভক্তদের চোখের আড়াল হননি নাসির। এখনও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

ভক্তদের মতো তার স্ত্রী তামিমা সুলতানার চাওয়াও নাসির ক্রিকেটে থাকুক, ফিরুক জাতীয় দলে। স্ত্রী ইচ্ছা পূরণ ও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে আবারও জাতীয় দলে ফিরতে চান বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির। 

স্ত্রীর ইচ্ছা পূরণে কী ভাবছেন? বুধবার মিরপুরে অনুশীলনের পর সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নাসির বলেন, 'অবশ্যই আমি চেষ্টা করব। যতদিন ক্রিকেট খেলব, আমি চেষ্টা করব জাতীয় দলে ফেরার। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে ফিরতে পারি।'

ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতেও জাতীয় দলে ফিরতে চান নাসির। জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য বলেন, 'তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফিরে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলব যে, তারা সব সময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশা আল্লাহ আমি আবার জাতীয় দলে ফিরব।'

বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে ডাক না পড়লেও খেই হারাননি নাসির। ডাক না পাওয়ার হতাশার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা জটিলতা পেরিয়ে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন তিনি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। 

ঘরোয়া ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছেন নাসির, আপাতত কাজ করছেন ফিটনেস নিয়ে। তিনি বলেন, 'ফেরার জন্য আসলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাই নাই, আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। ব্যাটিং-বোলিং দুইটাই হবে।'

আগের জাতীয় লিগ শুরুর আগে নাসির জানান, সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান তিনি। এবারও তার লক্ষ্য অভিন্ন। নাসির বলেন, 'ঘরোয়া লিগে আমি সব সময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান সংগ্রাহক হব। এটাই সব সময় চেষ্টা করি। এবারও যখন জাতীয় লিগ শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারি।'

Related Topics

টপ নিউজ

ক্রিকেটার নাসির হোসেন / ক্রিকেট / তামিমা সুলতানা / জাতীয় দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net