Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
স্কটল্যান্ডকে দুমড়ে-মুচড়ে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়

খেলা

টিবিএস রিপোর্ট
25 October, 2021, 11:25 pm
Last modified: 25 October, 2021, 11:50 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

স্কটল্যান্ডকে দুমড়ে-মুচড়ে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়

মুজিব-উর-রহমান ও রশিদ খানের স্পিন ভেল্কিতে নিমেষেই শেষ হয়ে গেল স্কটল্যান্ডের ইনিংস। রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আফগানিস্তান।
টিবিএস রিপোর্ট
25 October, 2021, 11:25 pm
Last modified: 25 October, 2021, 11:50 pm
মুজিব-রশিদের স্পিন ভেল্কিতেই ৯ উইকেট হারায় স্কটিশরা। ছবি: আইসিসি

বাংলাদেশের বিপক্ষে জয়সহ প্রথম পর্বে সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে স্কটল্যান্ড। নতুন শুরুর আশায় ছিল দলটি। কিন্তু তারাই আফগানিস্তানের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারল না। দুই স্পিনার মুজিব-উর-রহমান ও রশিদ খানের স্পিন ভেল্কিতে নিমেষেই শেষ হয়ে গেল স্কটিশদের ইনিংস, মেনে নিতে হলো বিশাল এক হার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপের ম্যাচে শারজাহতে স্কটল্যান্ডকে দুমড়ে-মুচড়ে দিয়ে ১০ উইকেটের রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটাই আফগানদের সবচেয়ে বড় জয়। তাদের আগের বড় জয়টি কেনিয়ার বিপক্ষে। ২০১৩ সালে শারজাহতেই অনুষ্ঠিত সেই ম্যাচে আফগানিস্তান জিতেছিল ১০৬ রানে। 

অসাধারণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানিস্তান এদিন তাদের সেরা ক্রিকেট খেলেছে। প্রথমে ব্যাটিং করে রান পাহাড় গড়া দলটি পরে সামান্য রানেই প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেয়। টস জিতে আগে ব্যাটিং করা আফগানরা হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের খুনে ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে মুজিব-রশিদের স্পিন ঘূর্ণিতে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। 

অথচ বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটি থেকে ২৮ রান পায় স্কটল্যান্ড। কিন্তু প্রথম উইকেট হারাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৩২ রানের মধ্যে ১০টি উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন জর্জ মানজি। অধিনায়ক কাইল কোয়েটজার ১০ ও ক্রিস গ্রিভস ১২ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। 

বল হাতে জাদুকর হয়ে উঠেছিলেন মুজিব। ম্যাচ সেরার পুরস্কার জেতা ডানহাতি এই অফ স্পিনার চতুর্থ ওভারে ৩টি উইকেট তুলে নেন। স্কটিশদের শুরুর ৪টি উইকেটই তিনি। ৪ ওভারে ২০ রান খরচায় মুজিবের শিকার ৫ উইকেট। অবিশ্বাস্য বোলিং করেন রশিদ খান। তারকা এই লেগ স্পিনার ২.২ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট পান। বাকি উইকেটটি নেন নাভিন উল হক।

এর আগে ব্যাটিং করা আফগানদেরসব ব্যাটসম্যানই রানের দেখা পান, সবাই মারকুটে মেজাজে ব্যাটিং করেন। ৩৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৫৯ রান করেন নাজিবুল্লাহ। হজরতউল্লাহ ৩০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন। ৩৭ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪৬ রান করেন রহমানউল্লাহ। মোহাম্মদ শাহজাদ ১৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রান করেন। ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ নবী। স্কটল্যান্ডের সাফায়ান শরিফ ২টি উইকেট নেন।  

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান ক্রিকেট দল / স্কটল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net