Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সোহান ঝড়ে উড়ে গেল প্রাইম ব্যাংক

খেলা

টিবিএস রিপোর্ট
20 June, 2021, 07:05 pm
Last modified: 20 June, 2021, 07:10 pm

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
  • শিক্ষার্থীদের বিপথগামী না করার অনুরোধ সোহানের
  • শেখ জামালকে গুঁড়িয়ে ১১ ওভারেই জিতল দুর্বার আবাহনী

সোহান ঝড়ে উড়ে গেল প্রাইম ব্যাংক

বড় লক্ষ্যে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। শুরুতেই মোহাম্মদ আশরাফুলের বিদায়। তবু শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিপদে পড়তে হলো না। ম্যাচ সেরা সৈকত আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ের পর নুরুল হাসান সোহানের ঝড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিলো শেখ জামাল।
টিবিএস রিপোর্ট
20 June, 2021, 07:05 pm
Last modified: 20 June, 2021, 07:10 pm
ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নুরুল হাসান সোহান। ছবি: বিসিবি

বড় লক্ষ্যে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। শুরুতেই মোহাম্মদ আশরাফুলের বিদায়। তবু শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিপদে পড়তে হলো না। ম্যাচ সেরা সৈকত আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ের পর নুরুল হাসান সোহানের ঝড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিলো শেখ জামাল। দারুণ এক জয়ে সুপার লিগ পর্ব শুরু করলো শেখ জামাল। 

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রোবাবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। সৈকত আলীর ৬০ রানের পর অধিনায়ক সোহানের ক্যামিও ৪৪ রানে ১১ বল হাতে রেখেই জয়ে জয় তুলে নেয় দলটি। 

টস হারে আগে ব্যাটিং করতে নামা প্রাইম ব্যাংক মোহাম্মদ মিঠুন ও রাকিবুল হাসানের ব্যাটে ৩ উইকেটে ১৬৪ রানের মতো লড়াকু সংগ্রহ গড়ে। কিন্তু এই রানও মামুলি হয়ে ওঠে শেখ জামালের ব্যাটিংয়ের সামনে। ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে সোহানের দল।    

১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানেই ফিরে যান মোহাম্মদ আশরাফুল (৫)। তবে শুরুর চাপ দলকে বুঝতেই দেননি সৈকত আলী ও ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন তারা। ৩৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সৈকত। 

ইমরুল কার্যকরী ইনিংস খেলেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪০ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন। শেখ জামালের যখন ৪২ বলে ৫৫ রান দরকার, তখন উইকেটে যান সোহান। নেমেই ব্যাটকে তরবারিতে পরিণত করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মাত্র ১৭ বলে ২টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। প্রাইম ব্যাংকের রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মোহাম্মদি মিঠুন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন রাকিবুল হাসান। এ ছাড়া রনি তালুকদার ১১, রুয়েল মিয়া, ২১ ও অধিনায়ক এনামুল বিজয় ২৭ রান করেন। ২টি উইকেট নেন শেখ জামালেন স্পিনার ইলিয়াস সানি। 

এরআগে  প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যেখানে শেষ হয়েছে, সোমবার সেখান থেকেই ম্যাচের বাকি অংশ শুরু হবে। বৃষ্টি নামার আগে টস হেরে আগে ব্যাটিং কর নামা গাজী গ্রুপ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে।

Related Topics

টপ নিউজ

নুরুল হাসান সোহান / শেখ জামাল ধানমন্ডি ক্লাব / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
  • শিক্ষার্থীদের বিপথগামী না করার অনুরোধ সোহানের
  • শেখ জামালকে গুঁড়িয়ে ১১ ওভারেই জিতল দুর্বার আবাহনী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net