Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
সাকিবের ফেরার ম্যাচে টস জিতলেন মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
24 November, 2020, 06:20 pm
Last modified: 24 November, 2020, 06:23 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

সাকিবের ফেরার ম্যাচে টস জিতলেন মাহমুদউল্লাহ

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার আগে সিপিএলে ৬টি ম্যাচ খেলেন বাংলাদেশ অলরাউন্ডার। ২০১৯ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত সিপিএলের ফাইনালই সাকিবের খেলা শেষ ম্যাচ। 
টিবিএস রিপোর্ট
24 November, 2020, 06:20 pm
Last modified: 24 November, 2020, 06:23 pm

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে জেমকন খুলনা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানদের দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। 

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব। ক্যালেন্ডার বলছে মাঝে পেরিয়ে গেছে এক বছর এক মাস ১১ দিন। দিনের হিসাব করলে সংখ্যাটা অনেক বেশি, ৪০৮ দিন। এই দীর্ঘ সময় পর কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছেন সাকিব।

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে বিশ্রামে ছিলেন তিনি। সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজ দিয়ে মাঠে ফেরেন সাকিব। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৬টি ম্যাচ খেলেন বাংলাদেশ অলরাউন্ডার। নিষেধাজ্ঞার আগে এই আসরেই সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। ২০১৯ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত সিপিএলের ফাইনালই সাকিবের খেলা শেষ ম্যাচ।  

মঙ্গলবারের ম্যাচে জেমকন খুলনার একাদশে জাগয়া হয়নি শুভাগত হোম, রিশাদ হোসেন, মোহাম্মদ জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও সালমান হোসাইনের। ফরচুন বরিশালের একাদশে সুযোগ পাননি আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ, আবু জায়েদ রাহি, তানভীর ইসলাম ও সাইফ হাসান।

জেমকন খুলনা একাদশ: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমি। 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / জেমকন খুলনা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net