Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
সাকিবদের হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

খেলা

টিবিএস ডেস্ক
16 October, 2021, 12:05 am
Last modified: 16 October, 2021, 01:19 am

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

সাকিবদের হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

আইপিএল মানেই মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাইয়ের রাজত্ব। সর্বোচ্চ ৯ বার আইপিএলের ফাইনালে খেলেছে চেন্নাই, এর মধ্যে চারবার চ্যাম্পিয়নের মুকুট জিতলো তারা। আইপিএলের দ্বিতীয় সফল দল তারা। 
টিবিএস ডেস্ক
16 October, 2021, 12:05 am
Last modified: 16 October, 2021, 01:19 am

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের দাপুটে শুরু। ১০ ওভারে উদ্বোধনী জুটিতে থেকেই ৮৮ রান পেয়ে যায় তারা। কিন্তু ১১তম ওভারে ভেঙ্কটেশ আইয়ার ফিরতেই এলোমেলো কলকাতার ইনিংস। পরের ওভারে শার্দুল ঠাকুর চালালেন তাণ্ডব, তুলে নিলেন দুই উইকেট। এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারল না তারা। দারুণ জয়ে আইপিএলের শিরোপা নিজেদের করে নিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। 

শুক্রবার দুবাইতে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের ফাইনালে কলকাতাকে ২৭ রানে হারিয়েছে চেন্নাই। এ নিয়ে চতুর্থবারের (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১) মতো আইপিএলের শিরোপা জিতল চেন্নাই। ২০১৮ সালের পর প্রথমবারের মতো ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির শিরোপা জিতল দলটি। ২০১৯ আইপিএলে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে যায় তারা। 

আইপিএল মানেই ধোনি ও চেন্নাইয়ের রাজত্ব। ১৪টি আইপিএল আসরের মধ্যে ১২টিতে (নিষেধাজ্ঞায় দুটি আসরে খেলা হয়নি) অংশ নিয়েছে দলটি। এই ১২ আসরের মধ্যে ৯টি তেই ফাইনালে খেলেছে চেন্নাই, এর মধ্যে চারবার চ্যাম্পিয়নের মুকুট জিতলো তারা। আইপিএলের দ্বিতীয় সফল দল চেন্নাই। 

সর্বোচ্চ ৫টি শিরোপা জেতা মুম্বাই ইন্ডিয়ান্স আসরটির সফলতম দল। দলটির অধিনায়ক রোহিত শর্মা আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক। পাঁচবারই তার নেতৃত্বে শিরোপা জিতেছে মুম্বাই। অধিনায়কত্বের সফলতায় দুইয়ে ধোনি। ভারতের ইতিহাসের সফলতম এই অধিনায়কের নেতৃত্বেই চেন্নাই চারবার শিরোপা জিতেছে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে চেন্নাই। দারুণ উদ্বোধনী জুটি পাওয়া দলটি ফাফ ডু প্লেসি, রুতুরাজ গায়কোয়াদ, রবিন উথাপ্পা ও মঈন আলীর ব্যাটে ৩ উইকেটে ১৯২ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে উড়ন্ত সূচনা পাওয়ার পর দিক হারিয়ে ফেলা কলকাতার ইনিংস জয়ের বেশ দূরে থাকতেই থেমে যায়, সাকিবদের দল ৯ উইকেটে ১৬৫ রান তোলে।

ফাইনালে ব্যাটে-বলে কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার বল হাতে ভালো শুরু করলেও সেই ধারায় থাকতে পারেননি। ৩ ওভারে ৩৩ রান রান খরচায় উইকেটশূন্য থেকে যান তিনি। পরে ব্যাট হাতে প্রথম বলেই আউট হয়ে যান সাকিব। 

আগে ব্যাটিং করতে নামা চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার ডানহাতি এই ব্যাটসম্যান ৫৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। বাকি তিন ব্যাটসম্যানও রানের দেখা পান। রুতুরাজ ৩২, রবিন উথাপ্পা ৩১ ও মঈন অপরাজিত ৩৭ রান করেন। কলকাতার সুনীল নারাইন ২টি ও শিভাম মাভি একটি উইকেট নেন। 

কলকাতার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওপেনার শুভমান গিল। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৩ বলে ৬টি চারে ৫১ রান করেন। আরেক ওপেনার ভেঙ্কটেশ ৩২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন। এ ছাড়া লকি ফার্গুসন ১৮ ও শিভাম মাভি ২০ রান করেন।  

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২১ / চেন্নাই সুপার কিংস / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net