Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
সাইফউদ্দিনের চোটে বিপাকে রাজশাহী

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2020, 04:15 pm
Last modified: 22 November, 2020, 04:18 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

সাইফউদ্দিনের চোটে বিপাকে রাজশাহী

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের দলে নেওয়ার সুযোগ পায়নি রাজশাহী। করোনায় আক্রান্ত থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে আগ্রহ দেখায়নি তারা। রাজশাহী প্রথম ডাকে দলে ভেড়ায় সাইফউদ্দিনকে। যাকে নিয়ে বড় পরিকল্পনা, সেই সাইফউদ্দিনকে নিয়েই এখন দলটির বড় উদ্বেগ। 
টিবিএস রিপোর্ট
22 November, 2020, 04:15 pm
Last modified: 22 November, 2020, 04:18 pm

টুর্নামেন্ট শুরু হতে মাঝে মাত্র একদিন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর দিনই মাঠে নামছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে দলটি। এমন সময়ে বড় ধাক্কাই খেতে হলো রাজশাহীকে। রোববার অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

এদিন আর অনুশীলন করতে পারেননি তিনি। ক্রাচে করে মাঠ ছাড়েন তরুণ এই অলরাউন্ডার। রোববার সকালে মিরপুর একাডেমি মাঠে রাজশাহী দলের ফুটবল অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। চোটের কারণে তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেছে রাজশাহী। 

এমনকি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাইউফদ্দিন খেলতে পারেন কিনা, তা নিয়েও সংশয় জেগেছে। তরুণ এই অলরাউন্ডারের গোড়ালিতে আজ সন্ধ্যায় স্ক্যানিং করা হবে। এরপর জানা যাবে, সাইফউদ্দিন এই টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা। 

এ বিষয়ে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার হানান সরকার বলেন, 'অনুশীলনের সময় সে গোড়ালিতে চোট পেয়েছে। দলের ফিজিও ও বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে আসে সে। বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে। আগামীকাল ফিজিও তার অবস্থা জানাবেন।' 

রাজশাহী দলে নেই 'এ' গ্রেডের কোনো ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের দলে নেওয়ার সুযোগ পায়নি দলটি। করোনাভাইরাসে আক্রান্ত থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে আগ্রহ দেখায়নি তারা। রাজশাহী প্রথম ডাকে দলে ভেড়ায় সাইফউদ্দিনকে। যাকে নিয়ে বড় পরিকল্পনা, সেই সাইফউদ্দিনকে নিয়েই এখন দলটির বড় উদ্বেগ। 

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি,  রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
 
Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সাইফউদ্দিন / ক্রিকেটার / মিনিস্টার গ্রুপ রাজশাহী / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net