Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
সমর্থকদের মাঠ দখল, মারামারিতে পরিত্যক্ত ফরাসি লিগের ম্যাচ 

খেলা

টিবিএস রিপোর্ট
23 August, 2021, 05:10 pm
Last modified: 23 August, 2021, 05:21 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

সমর্থকদের মাঠ দখল, মারামারিতে পরিত্যক্ত ফরাসি লিগের ম্যাচ 

নিসের ঘরের মাঠ আলিয়াঞ্জ রিভিয়েরা স্টেডিয়ামে প্রতিপক্ষ মার্সেইয়ের খেলোয়াড়দের উদ্দেশ্য করে ম্যাচজুড়েই বোতলসহ অন্যান্য সামগ্রী ছুড়ে মারছিল ঘরোয়া সমর্থকরা।
টিবিএস রিপোর্ট
23 August, 2021, 05:10 pm
Last modified: 23 August, 2021, 05:21 pm
ছবি: রয়টার্স

রোববার ফরাসি লিগে নিস ও মার্সেইয়ের মধ্যকার ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ্য করে সমর্থকদের বোতল ছোঁড়াছুঁড়ি, মারামারি ও মাঠ দখলের মতো ঘটনা ঘটেছে। নিস সমর্থকদের একদফা আগ্রাসী আক্রমণের পর মার্সেইয়ের খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকৃতি জানালে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

৭৫ মিনিট পর্যন্ত চলা এই ম্যাচে নিস ১-০ গোলে এগিয়ে ছিল। লিগ ডি ফুটবল প্রফেশনালের (এলএফপি) আইন অনুযায়ী এ ম্যাচে নিসকে স্বয়ংক্রিয়ভাবে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারে লিগ কর্তৃপক্ষ।

কী ঘটেছিল মাঠে?

নিসের ঘরের মাঠ আলিয়াঞ্জ রিভিয়েরা স্টেডিয়ামে প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ্য করে ম্যাচজুড়েই বোতলসহ অন্যান্য সামগ্রী ছুড়ে মারছিল ঘরোয়া সমর্থকরা। ম্যাচের ৭৫তম মিনিটে কর্নার নিতে আসা মার্সেই মিডফিল্ডার দিমিত্রি পায়েতের দিকেও এমনই একটি বোতল ছুড়ে মারা হয় নিস সমর্থকদের গ্যালারি থেকে।

তবে এবার পায়েত তার দিকে ছুঁড়ে মারা বোতলটি তুলে উল্টো ছুড়ে মারেন গ্যালারির দিকে। ব্যস, এতেই লেগে যায় মহাযুদ্ধ!

The incident that caused the suspension of the Nice vs Marseille game.#OM#Ligue1UberEatspic.twitter.com/K1vUwOoCbC— Matthew Bauer (@mattbauer__5) August 22, 2021

এর পরপরই মার্সেই খেলোয়াড়দের সঙ্গে মারামারি করতে মাঠে ঢুকে পড়ে নিস সমর্থকরা। নিসের খেলোয়াড়রা ও মাঠের নিরাপত্তাকর্মীরা মিলে ঘরোয়া সমর্থকদের শান্ত করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় আলিয়াঞ্জ রিভিয়েরা স্টেডিয়াম।

Here's what happened to #Payet.

Can understand why the Marseille players are upset...pic.twitter.com/6xz35uOcSN— Robin Bairner (@RBairner) August 22, 2021

পুলিশ ও মাঠের নিরাপত্তাকর্মীরা মিলে খেলোয়াড়দের সাজঘরে নিয়ে গেলেও এরই মধ্যে মার্সেইয়ের কয়েকজন খেলোয়াড় আহত হন দর্শকদের আক্রমণে।

এরপর স্টেডিয়াম কর্তৃপক্ষ প্রায় দেড় ঘণ্টা সময় নেয় পরিস্থিতি শান্ত করতে। দেড় ঘণ্টা পর নিস আবার মাঠে নামতে চাইলেও বেকে বসেন মার্সেইয়ের খেলোয়াড়রা। নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে তারা ম্যাচ বাতিল করার দাবি জানান। মার্সেই মাঠে ফিরতে অস্বীকৃতিতে জানালে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

A fan tries to kick Dimitri Payet after a pitch invasion halted Nice vs Marseille! ? pic.twitter.com/J0iOi4JImf— Goal (@goal) August 22, 2021

ম্যাচ প্রথমবার স্থগিত হওয়ার পর পরই মার্সেই প্রেসিডেন্ট পাবলো লংগোরিয়াকে স্টেডিয়ামের টানেলে উচ্চস্বরে বলতে শুনা যায়, 'আমরা খেলব না! আমরা খেলব না!'

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লংগোরিয়া বলেন, 'ফরাসি ফুটবলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদের। রেফারি আমাদের সঙ্গে ছিলেন, তিনি আমাদেরকে স্পষ্ট বলেছেন, নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। তার সিদ্ধান্ত ছিল ম্যাচ বাতিল করা। কিন্তু এরপরও এলএফপি ম্যাচটি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের জন্য মোটেই গ্রহণযোগ্য না।'

Nice's players line up to defend a corner... against non-existent opposition.

The enduring image of a sad derby match. pic.twitter.com/d5BvVqadTT— Robin Bairner (@RBairner) August 22, 2021

দুই সপ্তাহ আগেই মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচেও ঘরোয়া সমর্থকদের আগ্রাসনের শিকার হয়েছিলেন মার্সেইয়ের খেলোয়াড়রা। বোতল ছোঁড়াছুঁড়িকে কেন্দ্র করে সেই ম্যাচটিও অল্প সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।


  • সূত্র: গোল ডটকম

Related Topics

টপ নিউজ

ফরাসি ফুটবল / লিগ ১ / ফুটবল / খেলার মাঠে মারামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net