Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
সব তারকার একটাই বার্তা, সবাই বাসায় থাকুন 

খেলা

টিবিএস রিপোর্ট
23 March, 2020, 06:30 pm
Last modified: 23 March, 2020, 07:04 pm

Related News

  • গুলশানে যুবক হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর ৩ দিনের রিমান্ডে
  • এবার হত্যা মামলায় গ্রেপ্তার হলেন অভিনেতা সিদ্দিক
  • অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশের হাতে সোপর্দ করল ‘ছাত্রদল’
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

সব তারকার একটাই বার্তা, সবাই বাসায় থাকুন 

প্রাণঘাতী করোনাভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন বিভিন্ন খেলার তারকা খেলোয়াড়রা।
টিবিএস রিপোর্ট
23 March, 2020, 06:30 pm
Last modified: 23 March, 2020, 07:04 pm
মাশরাফি বিন মুর্তজা, জামাল ভূঁইয়া ও সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- কবি হেলাল হাফিজের লাইন দুটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করেছেন মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগেই ওয়ানডের নেতৃত্ব ছাড়া মাশরাফি লাইন দুটিকে ভিন্নভাবে লিখে সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন। 

বিশেষ করে যুবকদের বাসায় থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক। নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। ছবিটিতে লেখা, 'এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।' 

ছবিটির ক্যাপশনে সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিয়ে মাশরাফি লিখেছেন, 'নিরাপদে থাকুন, বাসায় থাকুন।' কেবল মাশরাফিই নন, করোনাভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন অনেক তারকা খেলোয়াড়ই। সবার বার্তা একটাই, এখন সময় বাসায় থাকার। 

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার ফেসবুজ পেজে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে গল্প আকারে করোনা ভাইরাস সতর্কতায় বাসায় থাকার গুরুত্ব বোঝানো হয়েছে। এরআগে যুক্তরাষ্ট্রে নিজের হোটেলবন্দী হয়ে থাকার খবর জানিয়ে সবাইকে বাসায় থাকার অনুরোধ জানান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান লিখেছেন, 'সংখ্যাটা কিন্ত আর ২৪ নেই, বর্তমানে ২৭ (এখন ৩৩)। সংখ্যাটা রুখে দিতে আমাদেরকে সচেতন হতেই হবে। আমার অনুরোধ জরুরী কাজ না থাকলে বাইরে বের হবেন না। অসুস্থ বোধ করলে আতঙ্কিত হবেন না অথবা বিষয়টি গোপন না করে নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিন। এতে করে আপনি, আপনারই পরিবার সুরক্ষিত থাকবে।'

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে লিখেছেন, 'মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সবার সঙ্গে থাকেন। দয়া করে সবাই বাসায় থাকুন। চলুন এটার বিপক্ষে লড়াই করা যাক।'

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন। টয়লেট রোল জাগল করার চ্যালেঞ্জ জানিয়ে নিজের ফেসবুক পেজে জামাল লিখেছেন, 'বাসায় থাকুন, সুস্থ থাকুন, অ্যাক্টিভ থাকুন।'

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। বাংলাদেশে ইতোমধ্যে ৩৩জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন। 

Related Topics

মাশরাফি বিন মর্তুজা / জামাল ভূঁইয়া / সিদ্দিকুর রহমান / করোনা সতর্কতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • গুলশানে যুবক হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর ৩ দিনের রিমান্ডে
  • এবার হত্যা মামলায় গ্রেপ্তার হলেন অভিনেতা সিদ্দিক
  • অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশের হাতে সোপর্দ করল ‘ছাত্রদল’
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net