Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
সব কিছুর আগে দেশ: মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
23 February, 2021, 02:10 pm
Last modified: 23 February, 2021, 03:12 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

সব কিছুর আগে দেশ: মুস্তাফিজ

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় মনে হয়েছে, সত্যিকার অর্থেই সিদ্ধান্ত নিতে পারছেন না মুস্তাফিজ। তবে দোটানা কাটিয়ে উঠতে বাঁহাতি এই পেসারের সময় লাগলো না, এক রাতেই মনকে স্থির করে ফেলেছেন তিনি। মুস্তাফিজের কাছে সব কিছুর আগে দেশ। 
টিবিএস রিপোর্ট
23 February, 2021, 02:10 pm
Last modified: 23 February, 2021, 03:12 pm

জাতীয় দল ও আইপিএল নিয়ে দোটানায় মুস্তাফিজুর রহমান- গতকালই (সোমবার) সংবাদমাধ্যমে এমন শিরোনাম হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় মনে হয়েছে, সত্যিকার অর্থেই সিদ্ধান্ত নিতে পারছেন না জাতীয় দলের বাঁহাতি এই পেসার। তবে দোটানা কাটিয়ে উঠতে মুস্তাফিজের সময় লাগলো না, এক রাতেই মনকে স্থির করে ফেলেছেন তিনি। মুস্তাফিজের কাছে সব কিছুর আগে দেশ। 

মঙ্গলবার বিকাল সোয়া চারটায় নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল। মিরপুরের একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মুস্তাফিজের মনে হয়েছে, আইপিএল খেলার বিষয়টি পরিষ্কার করে যাওয়া উচিত। নিজে থেকেই এগিয়ে এলেন। জানালেন, সবার আগে দেশ, তার পর বাকি সব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে আইপিএলে খেলবেন না তিনি।

বাঁহাতি এই পেসার বলেন, 'আমার কাছে সবার আগে দেশ, পরে বাকি সব। টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।'

দেশের খেলা বাদ দিয়ে অন্য চিন্তা করতেই চান না মুস্তাফিজ। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'সবার আগে আমার কাছে দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নেই। আমি বিসিবিকে তখন বলব, বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। তবে দেশ আগে।'

মুস্তাফিজের কাছে প্রশ্ন ছিল, জাতীয় দল বা আইপিএল; কোনো পক্ষ থেকে খেলার জন্য চাপ আছে? বাংলাদেশ পেসার জানালেন, এমন কোনো চাপ নেই। তিনি চাপমুক্ত থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, 'দেশের বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই। এটা তো স্বাভাবিক ব্যাপারই, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে। এবারও একইভাবে ভাবছি।'

২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালসে জায়গা হয়েছে মুস্তাফিজের। তবে কোটি টাকার প্রস্তাবে দেশের কথা ভুলে যাচ্ছেন না তিনি। সাকিব আল হাসান অবশ্য মুস্তাফিজের মতো করে ভাবেননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। তৃতীয় সন্তানের জন্মের সময় যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন না বাঁহাতি এই অলরাউন্ডার।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / ক্রিকেটার / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net