Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সংবাদ সম্মেলনে কোমানের লিখিত বিবৃতি পাঠ, ‘এই কঠিন সময়ে সহায়তা’ প্রার্থনা

খেলা

টিবিএস ডেস্ক
22 September, 2021, 09:15 pm
Last modified: 22 September, 2021, 09:17 pm

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

সংবাদ সম্মেলনে কোমানের লিখিত বিবৃতি পাঠ, ‘এই কঠিন সময়ে সহায়তা’ প্রার্থনা

এ মৌসুমে দলের লক্ষ্য সম্বন্ধে কোমান বলেন, “উপরের দিকে যেকোনো অবস্থানে শেষ করতে পারলেই সেটা সাফল্য হিসেবে ধরে নেওয়া হবে।
টিবিএস ডেস্ক
22 September, 2021, 09:15 pm
Last modified: 22 September, 2021, 09:17 pm
বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোমান।

সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একটি লিখিত বিবৃতি পাঠ করেছেন বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোমান।

কাদিজের বিপক্ষে ম্যাচের পূর্বে বুধবার নির্ধারিত সংবাদ সম্মেলনে এসে তিন মিনিটের বিবৃতি পাঠ করে সরাসরি উঠে চলে যান এই ডাচ কোচ। 

সবাইকে নম্রভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করেন কোমান। বলেন, "এই পুনর্গঠন প্রক্রিয়ায় ক্লাব আমার সঙ্গে রয়েছে। ক্লাবের আর্থিক অবস্থা দলের মাঠের পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত। তার মানে হচ্ছে, তেমন টাকা খরচ না করেই দলকে পুনর্নির্মাণ করতে হবে আমাদের। এবং এজন্য সময় দরকার আমাদের।

"তরুণ প্রতিভারা কয়েক বছরের মধ্যেই বড় তারকা হয়ে উঠতে পারে। দল পুনর্গঠনের ভাল দিক হচ্ছে, জাভি-ইনিয়েস্তারা তাদের সময়ে যেমন সুযোগ পেয়েছিল, এই তরুণ খেলোয়াড়রাও তেমন সুযোগ পাবে। কিন্তু ধৈর্য রাখতে হবে।"

এ মৌসুমে দলের লক্ষ্য সম্বন্ধে কোমান বলেন, "উপরের দিকে যেকোনো অবস্থানে শেষ করতে পারলেই সেটা সাফল্য হিসেবে ধরে নেওয়া হবে।

"ইউরোপীয় ফুটবল এই তরুণ খেলোয়াড়দের জন্য একটি ভাল স্কুল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মিরাকল আশা করলে হবে না। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজয়কে সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।"

কোমান যোগ করেন, "এই দলকে আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি সেটি কথা এবং কাজ উভয়ভাবেই নিঃশর্ত সমর্থন পাওয়ার দাবিদার। আমি জানি, গণমাধ্যম এই প্রক্রিয়াটি বোঝে।

"ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমন হচ্ছে না। এই কঠিন সময়ে আমরা আপনাদের সমর্থনের উপর নির্ভর করে আছি। 

"গ্রানাডার বিরুদ্ধে ভক্তদের সমর্থনে ড্রেসিংরুম বেশ খুশি।"

কোমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং 'ভিসকা এল বার্সা' (বার্সা দীর্ঘজীবী হোক) বলে বিবৃতিতে ইতি টানেন। 

ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ভক্তদের উদ্দেশে ভাষণ দেওয়ার একদিনের মাঝে এই বিবৃতি পাঠ করলেন কোমান। 

ভক্তদের উদ্দেশ্যে গতকালকের ভাষণে লাপোর্তা বলেছেন, "আমাদের দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। এবং আমি আপনাদের অনুরোধ করবো এই সমর্থন অব্যাহত রাখতে। পরিস্থিতি সামলাতে কী করতে হবে সেটা জানা আছে আমাদের।"

বোর্ডের সঙ্গে কোমানের চলমান দ্বন্দ্বের মাঝে ক্লাব সভাপতির এমন বক্তব্যে সবাই আশঙ্কা করছে, কোমানকে বরখাস্ত করার ইঙ্গিতই দিয়েছেন লাপোর্তা। 

এদিকে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, সংবাদ সম্মেলনের এই বিবৃতিতে পাঠের আগে সেটা বোর্ডকে জানাননি কোমান। যার মানে বোর্ডের সঙ্গে তার সম্পর্ক আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে।   

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজয় ও লিগে গ্রানাডার বিপক্ষে ড্র ম্যানেজার হিসেবে কোমানের অবস্থান অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। চাকরি বাঁচানোর আর হাতেগুণা দুই-একটি ম্যাচ পাবেন এই ডাচ ম্যানেজার, দাবি ডেইলি মেইলসহ একাধিক সংবাদমাধ্যমের। 

সূত্র: ডেইলি মেইল।
 

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net