Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
শ্রীলঙ্কায় অনুশীলনে পরীক্ষা দিতে হবে তামিম-মুমিনুলদের

খেলা

টিবিএস রিপোর্ট
20 August, 2020, 07:45 pm
Last modified: 20 August, 2020, 07:49 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে চীনের চিপ সরঞ্জাম পরীক্ষা করছে স্যামসাং ও এসকে হাইনিক্স
  • লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   

শ্রীলঙ্কায় অনুশীলনে পরীক্ষা দিতে হবে তামিম-মুমিনুলদের

শারীরিক-মানসিক দিক থেকে ক্রিকেটাররা কতটা ফিট আছেন, সেটা ভালোভাবে যাচাই-বাছাই করবেন বিসিবির নির্বাচকরা। এটা দেখার পরই মূল স্কোয়াড গঠন করা হবে। অর্থাৎ, শ্রীলঙ্কায় গিয়ে এক ধরনের পরীক্ষা দিয়েই জাতীয় দলে জায়গা নিতে হবে ক্রিকেটারদের। 
টিবিএস রিপোর্ট
20 August, 2020, 07:45 pm
Last modified: 20 August, 2020, 07:49 pm

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও কোয়ারেন্টিন ও অনুশীলনের বিষয়টি মাথায় রেখে মাস খানেক আগেই শ্রীলঙ্কা পৌঁছাবে বাংলাদেশ। এরআগে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা করা হবে ২০-২২ সদস্যের প্রাথমিক দল। 

প্রাথমিক দলটি নিয়েই শ্রীলঙ্কা যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সফরসঙ্গী হবে হাই পারফরম্যান্স দল (এইচপি)। শ্রীলঙ্কায় গিয়ে এইচপির সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর মূল স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচক।

পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি দল গঠনে অভিজ্ঞতার গুরুত্ব থাকবে জানিয়ে বৃহস্পতিবার মিনহাজুল আবেদীন বলেন, 'জিম্বাবুয়ে সিরিজে আমরা শেষবারের মতো টেস্ট খেলেছি। অনেকদিন ধরে আমাদের খেলা নেই, অনুশীলনের মধ্যেও নেই। তারপরও অভিজ্ঞতাটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কা গিয়ে আমাদের অনেকগুলো প্রস্তুতি ম্যাচ আছে, ওখানেই আমরা মূল স্কোয়াডটা ঘোষণা করব।'

শারীরিক-মানসিক দিক থেকে ক্রিকেটাররা কতটা ফিট আছেন, সেটা ভালোভাবে যাচাই-বাছাই করবেন বিসিবির নির্বাচকরা। এটা দেখার পরই মূল স্কোয়াড গঠন করা হবে। অর্থাৎ, শ্রীলঙ্কায় গিয়ে এক ধরনের পরীক্ষা দিয়েই জাতীয় দলে জায়গা নিতে হবে তামিম, মুশফিক, মুমিনুলদের। 

প্রধান  নির্বাচক বলেন, 'প্রাথমিক দল নিয়ে সেখানে যাব, শ্রীলঙ্কায় ট্রেনিং সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই পাঁচ মাস সবার লম্বা বিরতি ছিল। কে কত দ্রুত সেরে উঠে, মানসিকভাবে নিজেকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করতে পারছে, এগুলো দেখা হবে। এখান থেকে ২০-২২ জন নিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরো স্কোয়াডটা প্রস্তুত করব। এরপর সেখানে গিয়ে মূল স্কোয়াড দিব।'

এরআগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে কয়েক দফায়। বিসিবির পরিকল্পনা, ৩৮ জনের পুলের সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করা। মিনহাজুল আবেদীন বলেন, 'আমাদের একটা পুল আছে ৩৮ জনের। সবাইকে কোভিড টেস্ট করানো হবে। এটা আমরা ব্যাকআপ হিসেবে প্রস্তুত রাখছি।'

'সাথে ২৪জনের এইচপি স্কোয়াডও সেখানে যাচ্ছে। ওইভাবেই আমরা ভারসাম্য করে রাখছি, যাকে যখন দরকার হবে ব্যবহার করা হবে। দেশে তিনবার করোনা পরীক্ষা করে সেখানে গিয়ে আরেকটা পরীক্ষা হবে। আসলে দুইবার টেস্ট না করলে তো বোঝা যাবে না, কে নেগেটিভ আছে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / শ্রীলঙ্কা সফর / পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে চীনের চিপ সরঞ্জাম পরীক্ষা করছে স্যামসাং ও এসকে হাইনিক্স
  • লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net