Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
রোনালদোবিহীন জুভেন্টাসের দুর্দশা কাটছে না

খেলা

টিবিএস ডেস্ক
26 October, 2020, 01:30 pm
Last modified: 26 October, 2020, 01:34 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

রোনালদোবিহীন জুভেন্টাসের দুর্দশা কাটছে না

দলের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত। সেরা তারকাকে ছাড়া মাঠে নেমে সময়টা ভালো যাচ্ছে না সিরি ‘এ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের। আগের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়া দলটি পরের ম্যাচেও হোঁচট খেয়েছে।
টিবিএস ডেস্ক
26 October, 2020, 01:30 pm
Last modified: 26 October, 2020, 01:34 pm

দলের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত। সেরা তারকাকে ছাড়া মাঠে নেমে সময়টা ভালো যাচ্ছে না সিরি 'এ'র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের। আগের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়া দলটি পরের ম্যাচেও হোঁচট খেয়েছে। ঘরের মাঠেও জয় তুলে নিতে পারেনি সিরি 'এ'র টানা ৯ বারের চ্যাম্পিয়নরা।  

রোববারে রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে হেল্লাস ভেরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। ঘরের মাঠে খেলা হলেও জুভেন্টাসই প্রথমে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে গোল করে হার এড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

টানা দুই ড্রয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়তে হয়েছে আন্দ্রেয়া পিরলোর দলকে। ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে জুভেন্টাস। ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে তারা। ৪ ম্যাচ খেলা এসি মিলান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১১ পয়েন্ট নিয়ে নাপোলি দুই নম্বরে, ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইন্টার মিলান। 

জুভেন্টাসের ঘরের মাঠ হলেও শুরুতে দাপট দেখায় ভেরোনাই। ম্যাচের ১৬ মিনিটেই জুভেন্টাসের জালে বল পাঠিয়ে গোল উৎসবে মাতে তারা। যদিও তাদের সেই উৎসব মাটি করে অফ সাইডের বাঁশি বাজান রেফারি। 

এরপর আক্রমণ পাল্টা আক্রমণে সময় গড়িয়েছে। কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বল দখলের লড়াইয়ে অবশ্য জুভেন্টাসই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বল জুভেন্টাসের দখলে ছিল।

যদিও আসল কাজটি ভেরোনাই আগে করে। ৬০তম মিনিটে মিডফিল্ডার মাত্তিয়ার বুদ্ধিদীপ্ত পাস খুঁজে নেয় আন্দ্রেয়া ফাভিল্লিকে। জোরালো শটে বল জালে জড়ান ইতালিয়ান এই ফরোয়ার্ড।

৭৬তম মিনিটে সমতায় ফিরতে পারতো জুভেন্টাস। কিন্তু পাওলো দিবালার শট ক্রসবারে লেগে ফিরে আসে। অবশ্য পরের মিনিটেই স্বস্তি ফেরে জুভেন্টাস শিবিরে। গোল করে দলকে হার থেকে রক্ষা করেন তরুণ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি।  

Related Topics

জুভেন্টাস / ক্রিশ্চিয়ানো রোনালদো / সিরি এ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net