Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
রিজওয়ানের দেশপ্রেমে মুগ্ধ তাকে সারিয়ে তোলা ভারতীয় চিকিৎসক

খেলা

টিবিএস ডেস্ক
13 November, 2021, 03:35 pm
Last modified: 14 November, 2021, 01:16 pm

Related News

  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু

রিজওয়ানের দেশপ্রেমে মুগ্ধ তাকে সারিয়ে তোলা ভারতীয় চিকিৎসক

রিজওয়ানের বুকের ব্যথা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে, তাকে দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়। এরপরও মনোবল হারাননি পাকিস্তান ওপেনার।
টিবিএস ডেস্ক
13 November, 2021, 03:35 pm
Last modified: 14 November, 2021, 01:16 pm

সামনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সেমি-ফাইনালের লড়াইয়ের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। এমন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ওপেনারের ফ্লু এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে, তাকে দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়। কোনোকিছুই অবশ্য বাধা হতে পারেনি। আইসিইউ থেকে ফিরে অজিদের বিপক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

আইসিউইতে রিজওয়ানকে চিকিৎসা দেন ভারতীয় চিকিৎসক শাহির সাইনালআবদিন। এমন অবস্থা থেকে ফিরে দেশের হয়ে অবদান রাখায় রিজওয়ানকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন সাইনালআবদিন। ম্যাচের আগের রাতেই হাসপাতালে থাকা পাকিস্তান ওপেনারের মানসিক শক্তি ও দেশপ্রেম দেখে বিস্মিত তিনি। 

দুবাইয়ের মেডিওর হাসপাতালের বিশেষজ্ঞ পালমোনোলজিস্ট সাইনালআবদিন জানিয়েছেন, সে সময়ে রিজওয়ানের কী অবস্থা ছিল। বুকে খুব ব্যথা ছিল রিজওয়ানের, ইনফেকশন হয়ে গিয়েছিল। কিন্তু এরপরও দেশের হয়ে খেলার কথা জানান তিনি। সাইনালআবদিনকে রিজওয়ান বলেন, 'আমি খেলতে চাই এবং দলের সঙ্গে থাকতে চাই।' 

রিজওয়ানের মনোবল চমকে দেয় সাইনালআবদিনকে। তিনি বলেন, 'ভর্তির সময় রিজওয়ানের বুকে ব্যথার মাত্রা ছিল দশে দশ। এটা ছিল খুব ভয়ের। তার অবস্থা বোঝার জন্য আমরা বিষদভাবে পরীক্ষা চালাই।'

'পরীক্ষা করে দেখা যায়, ওর বুকে ইনফেকশন রয়েছে। সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে। সেমি-ফাইনালের আগে যা অবিশ্বাস্য। এই ধরনের অবস্থা কাটিয়ে সেরে উঠতে সাধারণত পাঁচ থেকে সাতদিন সময় লাগে।' যোগ করেন তিনি। 

এমন শারীরিক অবস্থায় থেকেও রিজওয়ানের মাঠে ফেরার যে প্রবল মানসিক শক্তি ছিল, সেটায় বিস্মিত সাইনালআবদিন। পাকিস্তানের এই ব্যাটসম্যান দৃঢ়প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী থাকায় এটা সম্ভব হয়েছে বলে মনে করেন ভারতীয় এই চিকিৎসক, 'গুরুত্বপূর্ণ ম্যাচে দেশের হয়ে খেলার প্রবল ইচ্ছা ছিল রিজওয়ানের। সে শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী ছিল। সে যেভাবে দ্রুত সেরে উঠেছে, তাতে আমি চমকে গিয়েছি।'

রিজওয়ান অসুস্থাকে জয় করে দেশের হয়ে খেলেন, করেন মহামূল্যবান ৬৭ রান। বাবর আজম, রিজওয়ান ও ফকর জামানের ব্যাটে ১৭৬ রান তোলে পাকিস্তান। এরপরও অবশ্য জয়ের দেখা মেলেনি। ম্যাথু ওয়েডের টানা তিন ছক্কায় দ্বিতীয় সেমি-ফাইনাল জিতে ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া।  

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ রিজওয়ান / পাকিস্তানি ক্রিকেটার / আইসিইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net