Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ম্যান সিটি না চেলসি, কার মাথায় উঠবে সেরার মুকুট?

খেলা

টিবিএস ডেস্ক
29 May, 2021, 08:00 pm
Last modified: 30 May, 2021, 08:30 pm

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

ম্যান সিটি না চেলসি, কার মাথায় উঠবে সেরার মুকুট?

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ম্যান সিটিকে ইতিহাস গড়ে জিততে হবে। প্রথমবারের মতো ফাইনালে ওঠা সর্বশেষ ১০ দলের মধ্যে কেবল একটি দল প্রথম মিশনেই শিরোপা জিতেছে। সেটাও ২৪ বছর আগে।
টিবিএস ডেস্ক
29 May, 2021, 08:00 pm
Last modified: 30 May, 2021, 08:30 pm

অপেক্ষার প্রহর শেষ। আজ রাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিততে মাঠে নামছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি ও চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি পর্তুগালের পোর্তোয় বাংলাদেশ সময় আজ রাত একটায় মাঠে গড়াবে। 

কে জিতবে শিরোপা? এমন প্রশ্নে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ম্যান সিটির নাম মুখে আনছেন অনেকেই। ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার দল। শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মে ম্যান সিটিকেই এগিয়ে রাখা হচ্ছে। 

সেদিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই টমাস টুখেলের দল চেলসি। অনেক কষ্টে লিগ টেবিলের সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে তারা। লিগের শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে দ্য ব্লুজরা। এফএ কাপের ফাইনালে লেস্টার সিটির কাছে হেরে খোয়াতে হয়েছে শিরোপা। এরপরও আশার কথা যে, সর্বশেষ সাক্ষাতে গত ৮ মে ম্যান সিটির বিপক্ষে ২-১ গোলে জেতে তারা। 

টমাস টুখেল কোচ হওয়ার পর বদলে যেতে শুরু করে চেলসি। জীর্ণ অবস্থা থেকে চেলসিকে টেনে তুলেছেন জার্মান এই কোচ। তিনি কোচ হওয়ার পর ম্যান সিটির বিপক্ষে হারেনি চেলসি। সিটির বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। সর্বশেষ ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত সিটির বিপক্ষে টানা তিনটি ম্যাচ জেতার রেকর্ড আছে চেলসির। 

পেপ গার্দিওলার কোচিংয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যান সিটি। কোচ হিসেবে পাঁচ বছরে প্রথম ফাইনাল গার্দিওলার।  দলের অপেক্ষার কাছে অবশ্য গার্দিওলার অপেক্ষা তেমন কিছুই নয়। ১৯৭০ সালে ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়ন্স লিগের আগের নাম) শিরোপা জেতার পর প্রথমবারের মতো এই আসরের ফাইনালে উঠলো দলটি। 

একই লিগের দুই ক্লাবের ফাইনাল খেলার ব্যাপারটি সচরাচর ঘটে না। এবার ম্যান সিটি-চেলসি ম্যাচ দিয়ে সেটা হতে যাচ্ছে। ইতিহাসে অষ্টমবারের মতো একই লিগের দুই দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে। ২০০০ সালে প্রথমবারের মতো স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া খেলে ফাইনাল। সর্বশেষ ২০১৯ সালে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার ফাইনাল খেলে। সব মিলিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের দুই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে যাচ্ছে। 

লিগের বাইরে ইউরোপীয় ক্লাব টুর্নামেন্টে এরআগে মাত্র একবার মুখোমুখি হয়েছে ম্যান সিটি ও চেলসি। দীর্ঘ দিনের পথচলায় দ্বিতীয়বারের মতো লড়তে যাচ্ছে দল দুটি। তাদের প্রথম সাক্ষাত ১৯৭০-৭১ মৌসুমে। ৫০ বছর আগে উয়েফা কাপ উইনার্স কাপের সেমি ফাইনালে দুই লেগেই সিটিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি। ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে দ্য ব্লুজরা। 

নবম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যান সিটি। আর কোনো লিগের এতো ক্লাব এই আসরে খেলতে পারেনি। জার্মানি ও ইতালির ৬টি করে ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে। 

প্রথমবারের মতো ফাইনালে ওঠা ম্যান সিটিকে ইতিহাস গড়ে জিততে হবে। প্রথমবারের মতো ফাইনালে ওঠা সর্বশেষ ১০ দলের মধ্যে কেবল একটি দল প্রথম মিশনেই শিরোপা জিতেছে। ১৯৯৭ সালে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম ফাইনালেই শিরোপা জেতা প্রথম দল অ্যাস্টন ভিলা, ১৯৮২ সালে বায়ার্নের বিপক্ষে জেতে তারা। 

আজ রাতের ম্যাচে ম্যান সিটি জিতলে চ্যাম্পিয়ন্স লিগজয়ী ২৩তম ক্লাব হবে তারা। ইংল্যান্ড পাবে ১৪তম শিরোপা। সবচেয়ে বেশি ১৮টি শিরোপা গেছে স্পেনে। এরমধ্যে ১৩ বারই জিতেছে রিয়াল মাদ্রিদ। বাকি ৫টি শিরোপা জিতেছে বার্সেলোনা। 

চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের দিকে থেকে কোচ হিসেবে টমাস টুখেলের চেয়ে অনেক এগিয়ে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনাকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন স্প্যানিশ এই কোচ। ২০১১ সালে পর আর এই আসরের শিরোপার স্বাদ নেওয়া হয়নি তার। অন্যদিকে কোচ হিসেবে টুখেল এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেননি। গত আসরে পিএসজিকে ফাইনালে তোলেন তিনি। পারেনি তার দল, নেইমাররা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে।

Related Topics

টপ নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / ফাইনাল / ম্যান সিটি / চেলসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net