Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
মেসিকে ঘরে ফেরার অনুরোধ আর্জেন্টিনা প্রেসিডেন্টের

খেলা

টিবিএস ডেস্ক
31 August, 2020, 05:20 pm
Last modified: 31 August, 2020, 05:31 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ

মেসিকে ঘরে ফেরার অনুরোধ আর্জেন্টিনা প্রেসিডেন্টের

বড় বড় ক্লাবের ভিড়ে মেসিকে দলে পাওয়ার স্বপ্ন দেখছে নিউয়েলস ওল্ড বয়েজও। মেসির শহর রোজারিওর এই ক্লাবের মতো আশায় বুক বাধছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও।
টিবিএস ডেস্ক
31 August, 2020, 05:20 pm
Last modified: 31 August, 2020, 05:31 pm

মধুর সম্পর্ক আর মধুর নেই। বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। তার বার্সার ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকে ফুটবল বিশ্ব এটা নিয়েই মেতে আছে। তার নতুন ঠিকানা হবে কোন ক্লাব; এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। 

মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে মেসিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে ইংলিশ ক্লাবটি। তাকে কেনার রেসে আছে পিএসজি, ইন্টার মিলানের মতো বিশ্বখ্যাত দলও। বড় বড় ক্লাবের ভিড়ে মেসিকে দলে পাওয়ার স্বপ্ন দেখছে নিউয়েলস ওল্ড বয়েজও।

মেসির শহর রোজারিওর এই ক্লাবের সমর্থকদের মতো আশায় আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও। তার আশা বার্সেলোনা ছেড়ে আর্জেন্টিনায় ফিরবেন মেসি, খেলবেন নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে। আর এখানেই ক্যারিয়ার শেষ করবেন মেসি।

আর্জেন্টিনার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেছেন, 'তুমি আমাদের সবার হৃদয়ে আছো। তোমাকে আমরা কখনও আমাদের দেশে খেলতে দেখিনি। নিউয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করে আমাদের আনন্দ দাও, এটা তোমারই ক্লাব।'

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট এমন আহ্বান জানিয়ে থামলেও নিউয়েলস ওল্ড বয়েজের সমর্থকরা রীতিমতো রাস্তায় নেমে গেছেন। মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর ঘরের ছেলেকে ঘরে ফেরাতে রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছেন ওল্ড বয়েসের সমর্থকরা। রাস্তায় নেমে উৎসব করেছে রোজারিওর মানুষ।

যদিও মেসির দৃষ্টি এদিকে নয়। সাবেক গুরু পেপ গার্দিওলার ক্লাব ম্যান সিটিতে যাওয়ার ইচ্ছা তার। এ ছাড়া বেতন, ট্রান্সফার ফি'র কারণেও মেসিকে দলে ভেড়ানো প্রায় অসম্ভব ওল্ড বয়েজের জন্য। 

সার্বিক জীবন যাত্রার মাত্র নিশ্চিত করতে চাইলেও আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনা নেই তার। তবে মেসি যে বলে রেখেছেন কোনো এক সময়ে এই ক্লাবটিতে খেলতে চান; সেটাই আশা জাগাচ্ছে রোজারিওর মানুষদের মনে।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা ছাড়ছেন মেসি / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net