Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মানসিকভাবে বিপর্যস্ত নেইমার, পাশে থাকার বার্তা দিলেন সিলভা

খেলা

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 10:50 am
Last modified: 14 October, 2021, 12:55 pm

Related News

  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • 'নেইমারকে ছাড়াও ব্রাজিল শিরোপার দাবিদার’

মানসিকভাবে বিপর্যস্ত নেইমার, পাশে থাকার বার্তা দিলেন সিলভা

ক্লাব ও জাতীয় দলে একই সঙ্গে খেলেছেন, এমন তারকাদের মধ্যে নেইমার-সিলভা জুটি অন্যতম।
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 10:50 am
Last modified: 14 October, 2021, 12:55 pm

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলীয় তারকা নেইমারের। না, খেলার মাঠে অতটা বিপর্যস্ত নন তিনি, যতটা মানসিকভাবে! মাত্র কিছুদিন আগেই প্যারিস সেইন্ট-জার্মেই তারকা জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তাই নেইমারের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ থিয়াগো সিলভা।

ক্লাব ও জাতীয় দলে একই সঙ্গে খেলেছেন, এমন তারকাদের মধ্যে নেইমার-সিলভা জুটি অন্যতম। আগেও নেইমারের বিপদের দিনে সহমর্মিতার হাত বাড়িয়েছেন সেলেসাও ডিফেন্ডার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এক দশক ধরে ব্রাজিল জাতীয় দলে নেইমারের সঙ্গে খেলছেন সিলভা। একসময় নেইমারের বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়েও খেলেছেন তিনি। বিশ্বখ্যাত একজন সেন্টার-ব্যাক হিসেবে নেইমারের মানসিক অবস্থা উপলব্ধি করতে পারছেন বলে জানিয়েছেন সিলভা। কোনো খেলোয়াড়ের গায়ে 'ছিচকাঁদুনে ও মানসিকভাবে দুর্বল' ট্যাগ লাগানো যে ভীষণ কষ্টের, তাও বলেন তিনি। তাই ফুটবলের প্রতি নেইমারের ভালোবাসা ফিরিয়ে আনতে তাকে যথেষ্ট সমর্থন দিতে তিনি প্রস্তুত।

প্রতিবেদকদের সিলভা বলেন, "জাতীয় দলে আমিও নেইমারের মতো একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি; বিশেষত, ২০১৪ বিশ্বকাপের পর। আমাকে 'খুবই দুর্বল, ছিঁচকাদুনে' বলা হয়েছিল। এই বিষয়গুলো আপনাকে খুবই কষ্ট দিবে, যখন আপনি জানেন যে আপনি আসলে এরকম নন", বলেন সিলভা।

চেলসি তারকা আরও বলেন, "আমি আশা করি, সে জীবনের আনন্দ হারিয়ে ফেলবে না। এতদিন যেমনটা ছিল, তেমনই থাকবে। যখন নেইমার খুব খুশি থাকে, যা ভালোবাসে তা ই করতে পারে; তখন সে একজন বিশেষ খেলোয়াড় হয়ে ওঠে"।   

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের সাথে অন্তরঙ্গ একটি মুহূর্তের ছবি দিয়ে সিলভা ক্যাপশনে লিখেন, "তোমার যদি দুঃসময়ে কাউকে পাশে দরকার হয়, জেনে রেখো, আমি আছি। সিলভা পরিবার তোমাকে ভালোবাসে।" 

স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস 'ড্যাজন'কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, আর বেশিদিন ফুটবল খেলার মতো শক্তি তার মধ্যে নেই। তাই ২০২২ বিশ্বকাপই হতে পারে তার শেষ বিশ্বকাপ।

"তাই আমি সেখানে (বিশ্বকাপে) ভালো করার ও দেশের জন্য কিছু জেতার সর্বোচ্চ চেষ্টা করবো। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখে এসেছি, তা পূরণের চেষ্টা করবো। আমি আশা করি, আমি পারবো।"

সাম্প্রতিক বছরগুলোতে 'মানসিক স্বাস্থ্য' একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফুটবলে জগতে। এরই মধ্যে একাধিক খেলোয়াড় তাদের ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মুখ খুলেছেন। নিজের সমস্যা ও কষ্ট চাপা না রেখে, কারো সাথে শেয়ার করা ও সাহায্য নেওয়া যে খুবই স্বাভাবিক, সেটিই বোঝানোর চেষ্টা করছেন তারা। এ বছর জ্যাক উইলশার, টাইরন মিংস ও ক্রিশ্চিয়ান পুলিসিকের পর নেইমারও মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোলামেলা কথা বলা তারকাদের দলে যুক্ত হলেন।  

         

Related Topics

টপ নিউজ

নেইমার / ব্রাজিল ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • 'নেইমারকে ছাড়াও ব্রাজিল শিরোপার দাবিদার’

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net