Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ভেবেছিলেন জিতে গেছেন তিনি!

খেলা

টিবিএস ডেস্ক
25 July, 2021, 09:35 pm
Last modified: 25 July, 2021, 09:45 pm

Related News

  • তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন

ভেবেছিলেন জিতে গেছেন তিনি!

অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন ভেবে আনন্দে শূন্যে দু'হাত তুলেছিলেন ডাচ সাইক্লিস্ট অ্যানেমিক ভ্যান ভ্লুটেন। কিন্তু মহার্ঘ্য সেই সোনার মেডেল গেছে অস্ট্রিয়ান অ্যানা কিসেনহফারের গলায়!
টিবিএস ডেস্ক
25 July, 2021, 09:35 pm
Last modified: 25 July, 2021, 09:45 pm
২৫ জুলাই ২০২১: অলিম্পিকের উইমেন'স রোড রেস ফাইনালে স্বর্ণজয় উদযাপন করছেন অ্যানা কিসেনহফার। ছবি: মাইকেল স্টিল/রয়টার্স

অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন ভেবে আনন্দের অভিব্যক্তি নিয়ে শূন্যে দু'হাত তুলেছিলেন ডাচ সাইক্লিস্ট অ্যানেমিক ভ্যান ভ্লুটেন। কিন্তু বিধি বাম! মহার্ঘ্য সেই সোনার মেডেল গেছে অস্ট্রিয়ান প্রতিযোগী অ্যানা কিসেনহফারের গলায়।

কিন্তু এহেন বিভ্রান্তির কারণ কী?

টোকিও অলিম্পিক আসরে রোববার নারীদের রোড রেসে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কিসেনহফার। মাত্র চার ঘণ্টায় দৌড় শেষ করে সম্ভবত নিজের জীবনের সেরা খেলাটাই খেলেছেন তিনি।

শেষ সীমারেখায় পৌঁছাতে ৪০ কিলোমিটার বাকি থাকতেই মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান ৩০ বছর বয়সী এই অস্ট্রিয়ান। প্রচণ্ড গরমের মধ্যেই ১৪৭ কিলোমিটার সাইক্লিং করে সেরার মুকুট নিজের মাথায় তুলে নেন তিনি। সেইসঙ্গে ১৯৮৬ সালের পর অস্ট্রিয়াকে প্রথমবারের মতো সাইক্লিংয়ে সোনার মেডেল এনে দিলেন।

বাকি সব প্রতিযোগীর চেয়ে কিসেনহফার এতটাই এগিয়েছিলেন, এক সময় তিনি অন্য সাইক্লিস্টদের চোখের আড়ালেই চলে যান।

৩৮ বছর বয়সী ডাচ নারী, ভ্যান ভ্লুটেন এই বিভ্রান্তির পেছনে এয়ারপিস ছাড়াই সাইক্লিং আয়োজন করাকে দায়ী করেছেন।

অ্যানেমিক ভ্যান ভ্লুটেন ভেবেছিলেন, তিনিই স্বর্ণজয়ী; কিন্তু তার এ উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। ছবি: গেটি ইমেজ

ভ্লুটেনের ভাষ্যে, 'যখন সীমানা রেখা পার হয়ে গেলাম, ভেবেছিলাম আমিই প্রথম হয়েছি। আপনি যখন কোনোরকম যোগাযোগ ছাড়াই এ ধরনের একটি গুরুত্বপূর্ণ দৌড় খেলবেন, তখন এরকম সমস্যা হবে। সব ওয়ার্ল্ড ট্যুর রেসেই যোগাযোগের ব্যবস্থা থাকে। আর এখানে আমরা তিনজন (বাকি দুই সঙ্গী মারিয়ানা ভোস ও অ্যানা ভ্যান ডার ব্রেগান) দাঁড়িয়ে ভাবছি, কে আসলে জিতেছে।'

তবে স্বর্ণ জয় করা না হলেও অলিম্পিকে রূপা জিতেছেন ভ্লুটেন। আর এজন্য তিনি দারুণ খুশি। ২০১৬ সালের রিও অলিম্পিকে এক বিভীষিকাময় দুর্ঘটনায় আহত হওয়ার পরও এতদূর আসতে পেরে গর্ববোধ করছেন এই ডাচ অ্যাথলেট।

'আমার এর আগে কোনো অলিম্পিক পদক ছিল না, তাই রূপা জিততে পেরেও অসম্ভব খুশি। আমার লক্ষ্য ছিল এখানে নিজের সেরাটা দেওয়া। অবশ্যই এই ফলাফল আমরা প্রত্যাশা করিনি; তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমরা চমৎকার খেলেছি।'

অন্যদিকে, স্বর্ণজয়ী কিসেনহফারের এই মুহূর্তে কোনো পেশাদার চুক্তি নেই হাতে। ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করা এই অস্ট্রিয়ান মাত্র তিন বছরের মাথায়ই পেশাদার বনে যান।

পদক বিতরণী মঞ্চে বাঁ থেকে- রৌপ্যজয়ী ডাচ সাইক্লিস্ট অ্যানেমিক ভ্যান ভ্লুটেন, স্বর্ণজয়ী অস্ট্রিয়ান অ্যানা কিসেনহফারের এবং ব্রোঞ্জজয়ী ইতালিয়ান এলিজা লঙ্গো বর্গিনি। ছবি: গেটি ইমেজ

কিসেনহফার শুধু যে একজন প্রতিষ্ঠিত সাইক্লিস্ট, তা নয়; ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি এবং স্পেনের বার্সেলোনার কাতালোনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে পিএইচডি ডিগ্রি রয়েছে তার।

অলিম্পিকে সোনা জয়ের পর অনুভূতি জানিয়েছেন কিসেনহফার, 'আমার পা জোড়া একদম ফাঁকা মনে হচ্ছিল; মনে হচ্ছিল আমি আর সাইকেল চালাতে পারব না। আমার শক্তি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। যখন রেখাটা পার হলাম, আমার বিশ্বাসই হচ্ছিল না আমি সত্যিই জয়ী হয়েছি। অবিশ্বাস্য অনুভূতি ছিল এটা!'

  • সূত্র: সিএ

    নএন

Related Topics

টপ নিউজ

অলিম্পিক গেমস / সাইক্লিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net